
Overview
পেলভিক ফ্লোর পেশী ও সহজ ডেলিভারি টেকনিক (শুধুমাত্র নারীদের জন্য)
সহজ ডেলিভারির জন্য পেলভিক ফ্লোর পেশী মজবুত থাকার গুরুত্ব অপরিসীম। কারণ ডেলিভারির সময় বাচ্চা এই পেশীর ভেতর দিয়েই বের হয়ে আসবে।
প্রেগন্যান্সি থেকেই বাড়ন্ত বাচ্চা, গর্ভফুল, পানি সব মিলিয়ে এই পেশী অনেক ভার সহ্য করে। তখন থেকেই এটি মজবুত থাকা প্রয়োজন যেহেতু এর দুর্বলতার কারণে অসময়ে প্রস্রাব লিক হওয়া, ইন্টিমেসিতে আনন্দ না পাওয়া, কোষ্ঠকাঠিন্য, প্রসব পরবর্তী সময়ে জরায়ু/মূত্রথলি/মলদ্বার প্রোলাপ্স হতে পারে।
এই পেশীকে হতে হবে এমন যা প্রয়োজনে টাইট হতে পারে যেন শরীরের ভেতরের জিনিসগুলো ধরে রাখতে পারে। আবার একই সাথে একে প্রয়োজনে রিল্যাক্স হতে হবে যেন সময়মতো ভেতরের জিনিস বের হতে পারে, যেমন মল অথবা বাচ্চা।
পেলভিক ফ্লোর পেশী মজবুত থাকলেও আমাদের পেলভিস হাড়ের ভেতর দিয়ে বাচ্চাকে সহজে বের করার জন্য কিছু সহজ শারীরিক পজিশন আছে যা প্রয়োগ করলে ডেলিভারির পুশিং স্টেজ তুলনামূলক দ্রুত ও সহজ হতে পারে।
📌 এই ওয়েবিনারে থাকছে,
👉 প্রেগন্যান্সি থেকেই পেলভিক ফ্লোর পেশী মজবুত রাখতে প্রয়োজনীয় এক গুচ্ছ ব্যায়াম, যা নরমাল ডেলিভারিতেও সাহায্য করবে ইনশাআল্লাহ
👉 কী ধরনের শারীরিক পজিশন পেলভিসের আউটলেট বা বাচ্চা বের হওয়ার পথকে প্রশস্ত করতে পারে
📌 স্পিকার পরিচিতি
রাবেয়া রওশীন
প্রিনেটাল ইন্সট্রাক্টর ও দৌলা, রৌদ্রময়ী স্কুল
সার্টিফাইড বি আর এম প্রো, বডি রেডি মেথড (ইউ এস এ)
এডভান্সড ভিব্যাক সার্টিফাইড দৌলা, দ্যা ভিব্যাক লিংক (ইউ এস এ)
সার্টিফাইড চাইল্ডবার্থ এডুকেটর ও দৌলা, আমানি বার্থ (আন্তর্জাতিক ফাউন্ডেশন)
♦ ওয়েবিনার সিরিজটি শুধুমাত্র নারীদের জন্য।
পেলভিক ফ্লোর পেশী ও সহজ ডেলিভারি টেকনিক (শুধুমাত্র নারীদের জন্য) ওয়েবিনার ফি:
ওয়েবিনার ফি – ১৪৫ টাকা
রেকর্ড এক্সেস – ১ মাস
Course Features
- Lecture 1
- Quiz 0
- Duration 39 minutes
- Skill level Beginner
- Language Bangla
- Students 39
- Assessments Yes
Curriculum
- 1 Section
- 1 Lesson
- 30 Days
- পেলভিক ফ্লোর পেশী ও সহজ ডেলিভারি টেকনিক (শুধুমাত্র নারীদের জন্য)1




