নরমাল ডেলিভারি: খুবই ভালো অভিজ্ঞতা
- Posted by MNCC Moderator
- Date January 8, 2025
- Categories Birth Story, Others

গত ১৮ অক্টোবর প্রথমবারের মত পুত্রসন্তানের মা হয়েছি আলহামদুলিল্লাহ। নরমাল ডেলিভারি ছিল, এক্সপেরিয়েন্স খুবই ভাল ছিল আল্লাহর রহমতে।
গ্রুপের পোস্ট ফলো করতাম কনসিভ করার পর থেকেই। গ্রুপের পোস্ট পড়ে অনেক কিছু জেনেছি, শিখেছি। দায়িত্বশীল এবং সবার জন্য অনেক অনেক দু’আ।
আমি দেশের বাইরে থাকি, হাজব্যান্ড ছাড়া ফ্যামিলির কেউ নেই এখানে। একা একা সবটাই ম্যানেজ করতে হয়েছে, হচ্ছে। বোনদের স্টোরি পড়ে অনেক কিছু আগে থেকে জানা থাকার কারনে অযথা সময়ে সময়ে প্যানিক করিনি। এটা আমার জন্য অনেক বড় অ্যাডভান্টেজ ছিল আলহামদুলিল্লাহ।
সবচেয়ে মজার একটা কথা না বলে পারছি না। পুরো প্রেগন্যান্সিতে সবার ওজন বাড়লেও আমার ওজন কমেছে। কনসিভের সময় যা ছিল, ডেলিভারির পর বাসায় এসে দেখি তা থেকে ওজন ৩/৪ কেজি কম। বাচ্চার ওজন, পানি সব ঠিক ছিল আলহামদুলিল্লাহ। তারপরেও আমার এমন হওয়ার কারন হল, কনসিভের পর থেকেই আমি আমার লাইফস্টাইল, বিশেষ করে খাওয়াদাওয়াতে বড় রকমের চেঞ্জ এনেছিলাম যেটা এখন আমাকে খুবই সুফল দিচ্ছে। কনসিভের আগে থেকেই জিমে যেতাম, পরেও বাসায় ওয়ার্কআউট করা কন্টিনিউ করে গেছি। তারমানে এটা ভাববেন না ওয়েট গেইন করাটা খারাপ বরং হেলদি ওয়েট গেইন করাটাই নরমাল। আল্লাহ যাকে যে অবস্থায় উত্তম মনে করেন তাকে তাই দান করেন।
আমি নিজে একজন সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেইনার। তাই নিজের খাবারদাবারের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পেরেছি। আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শে কাজ করবেন।
আল্লাহ আমার সব বোনদের নেক সন্তানের নিয়ামাত দিন। আমার ছেলে এবং পরিবারের জন্য দু’আ করবেন।
আবিদা সুলতানা
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্সে পার্টিসিপ্যান্ট, ব্যাচ ১৭
Other post
You may also like
লেবারের লক্ষণ নেই ভাবছিলেন যে মা, তার ন্যাচারাল ভিব্যাক হয়েছে — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪১)
September 3, 2026
ভিব্যাক তা-ও ন্যাচারাল! আলহামদুলিল্লাহ!! অথচ এই মা ৩৮ সপ্তাহেও ভাবছিলেন, উনার লেবারের কোন লক্ষ্মণ নেই কেন! আসলে, নরমাল ডেলিভারি এমনই। সবাই পূর্ব লক্ষ্মণ দেখে না। তবে বডি রেডি থাকলে ফুল টার্মের কাছাকাছি গিয়ে হঠাৎই পেইন শুরু হয়ে যেতে পারে। এই …
আমি পেরেছি আপু! — মারুফা আপুর বার্থ স্টোরি (দৌলা ডায়েরী সিরিজ: পর্ব ৪০)
September 3, 2026
মারুফা আপু ৩৭ সপ্তাহ থেকে আমার দৌলা সার্ভিস নিচ্ছিলেন। প্রেগন্যান্সিতে আপু খাবার ও এক্সারসাইজ মোটামুটি মেইনটেইন করেছেন। শেষের দিকে হাঁটতে গেলে পায়ে কোথাও যেন কিছু একটা বাধে, এমন অনুভূতির কথা বলেছিলেন। বাবুর পজিশন নিয়ে আমার একটু সন্দেহ হয়। কিছু প্রশ্ন …
ইডিডি পার হয়ে নরমাল ডেলিভারি — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪২)
September 3, 2026
আপু খুবই শান্ত মানুষ। এতই শান্ত যে হ্যালো হ্যালো বলে বুঝতে হতো লাইনে আছেন কিনা। এই শান্ত সভাবই হয়তো আপুর স্টোরির স্পটলাইট। ৩৬ সপ্তাহ থেকে দৌলা সার্ভিস নেন। আলহামদুলিল্লাহ উনার পুরো প্রেগন্যান্সি একদম স্মুথ ছিল। নিউট্রিশন ও এক্সারসাইজও ভালোভাবে মেইনটেইন …
