রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রকাশিত বই ‘মায়েদের রমাদান’
- Posted by mnccbd_admin
- Date May 1, 2026
- Categories Publications

বই – ‘মায়েদের রমাদান’
লেখক: রৌদ্রময়ী প্রিনেটাল টিম
প্রকাশনী – সিয়ান পাবলিকেশন
ক্যাটেগরি: মাতৃত্ব, সন্তান-প্রতিপালন, রমাদান
কভার: পেপারব্যাক
পৃষ্ঠা সংখ্যা: ১৯২
২৫% ছাড়ে বিক্রয় মূল্য: ২৭০ ৳ মাত্র।
বই সম্পর্কে:
মাতৃত্বের কঠিন সময়গুলো ইবাদতের অন্তরায় নয় বরং এই পথচলাটাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম।
‘মায়েদের রমাদান’ বইটি গর্ভবতী, প্রসূতি ও ছোট শিশুর মায়েদের জন্য একটি পূর্ণাঙ্গ ও ব্যবহারিক গাইড। রমাদান মাস সংযম ও ইবাদতের মাস হলেও একজন মায়ের জন্য শারীরিক ও মানসিকভাবে এই সময়টি বেশ চ্যালেঞ্জিং।
বইটি যেসব সমস্যার সমাধান দেবে:
দ্বিধাদ্বন্দ্ব দূরীকরণ: গর্ভাবস্থায় বা দুগ্ধদানকালে রোজা রাখা নিয়ে যে সংশয় থাকে, তার সঠিক সমাধান।
শারীরিক ও মানসিক যত্ন: ক্লান্তি ও সংসারের চাপের মাঝে কীভাবে ইবাদতে মনোযোগ দেওয়া যায়।
বিশেষজ্ঞ পরামর্শ: অভিজ্ঞ চিকিৎসক ও পুষ্টিবিদদের দেওয়া ডায়েট প্ল্যান এবং গর্ভকালীন ও প্রসব-পরবর্তী পরিচর্যা।
প্যারেন্টিং টিপস: রোজা রেখেও হাসিমুখে সন্তানের যত্ন নেওয়ার কৌশল।
কেবল একটি বই নয়, বরং মায়েদের উদ্বেগ কমিয়ে রমাদানকে সুশৃঙ্খল ও প্রশান্তিময় করার একটি মাধ্যম।
.
লেখক টিম:
রৌদ্রময়ী প্রিনেটাল টিম প্রতিটি নারীর জীবনের মা হওয়ার এক রোমাঞ্চকর জার্নিকে সুন্দর এবং সহজ করতে প্রায় ৫ বছর যাবত কাজ করে যাচ্ছে। এ পৃথিবীতে নতুন প্রাণের আগমণের পথটিকে নিরাপদ ও আনন্দদায়ক করে তুলতে রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতিটি মেম্বার অক্লান্ত পরিশ্রম করছে। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে – প্রতিটি নতুন মায়ের জন্য কাজ করে যাচ্ছেন একঝাঁক অভিজ্ঞ মায়েরা। জি, হ্যাঁ! অভিজ্ঞ এ টিমে যুক্ত আছেন গাইনী স্পেশালিষ্ট, দৌলা, মেন্টাল হেলথ কাউন্সিলর থেকে শুরু করে অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন মায়েরা। এ কারণে নতুন মায়েরা তাদের সূক্ষ্ম থেকে জটিল বিষয়গুলোও আমাদের টিমের গল্পগুলোর সাথে কানেক্ট করতে পারেন।
একজন সাধারণ নারী থেকে মা হয়ে উঠার জার্নি খুব একটা সহজ নয়। শরীর ও মনে আসে বিরাট পরিবর্তন। এ পরিবর্তনগুলোর সাথে একজন মা যেন সাবলীলভাবে ডিল করতে পারেন এবং নিজেকে ডেলিভারির জন্য প্রস্তুত করে সদ্য ভূমিষ্ট হওয়া সন্তানের যত্ন নিজেই নিতে পারেন এসকল বিষয়ে অভিজ্ঞ করে তোলার জন্যই আমরা সর্বদা বদ্ধপরিকর।
গর্ভবতী মায়েদেরকে ডেলিভারি সংক্রান্ত সব ধরনের জ্ঞান প্রদান করে আত্মবিশ্বাসী করে তুলা আমাদের মূল লক্ষ্য হলেও, সদ্য বিবাহিত থেকে শুরু করে নতুন ও পুরাতন মা এবং শিশুদের সহীহ তারবিয়াহর জন্যও আমাদের টিম সবসময় কাজ করে যাচ্ছে।
বিভিন্ন সিজনভেদে মা ও শিশুদের যত্ন এবং তারবিয়াহ নিয়ে সচেতন করে তুলতে আমরা প্রতিনিয়ত অনলাইন সেমিনারের আয়োজন করে থাকি। মায়েরা এ সেমিনারের আলোচনাগুলো থেকে উপকৃত হন এবং তাদের ভালোলাগার কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন। আমাদের পরামর্শগুলো কাজে লাগিয়ে তারা নিজস্ব মা হয়ে উঠার জার্নিতে কতোটা সফল হয়েছেন সে কাহিনীগুলোও আমাদেরকে জানিয়ে থাকেন। এতে আমরা গর্ববোধ করি এবং আরও দ্বিগুণ গতিতে কাজ করি। কারণ আমাদের উদ্দেশ্য একটাই – প্রতিটি মা, শিশু ও পরিবারের সুন্দর একটি জীবন। কারণ আজকের পরিবারগুলো থেকেই ভবিষ্যতের মুসলিম উম্মাহ গঠন হবে, ইন শা আল্লাহ।
জ্ঞান প্রসারিত করার এ ধারা অব্যাহত রাখতে, আমরা আমাদের টিম মেম্বারদের নিয়ে এ পর্যন্ত দু’টি বই প্রকাশ করেছি যেন অনলাইন থেকে অফলাইন সর্বত্র ছড়িয়ে যায় রৌদ্রময়ী প্রিনেটালের আলো।
আমাদের গ্রুপে মায়েদের প্রশ্নগুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করি। রমাদান আসার আগে থেকেই মায়েরা খুব পেরেশান হয়ে উঠেন যে, গর্ভাবস্থায় অথবা কোলের শিশুকে নিয়ে প্রোডাক্টিভ রমাদান কাটাতে পারবেন তো!
তাই তাদের জন্য আমাদের নতুন একটি প্রয়াস হচ্ছে – “মায়েদের রমাদান” এ বইটি। রহমতের এ মাস রমাদান আমাদের জীবনে নিয়ে আসে প্রশান্তির ছোঁয়া। এ বইটিতে একজন মা যেন রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসকে প্রোডাক্টিভভাবে কাটাতে পারেন সে বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
আশা করি প্রতিবছর মায়েরা এ বই থেকে রহমতের এ মাসকে প্রোডাক্টিভ করতে পারবেন এবং সন্তানদেরকেও সঠিক একটি গাইডলাইনে প্রতিপালন করতে পারবেন, ইন শা আল্লাহ।
.
অর্ডার করতে পেইজে ইনবক্স করুন।
অথবা যোগাযোগ করুন: 01844-218944 -এই নম্বরে।
অর্ডার লিংক – https://seanpublication.com/product/mayeder-romadan/
Other post
Tag:মায়েদের রমাদান
You may also like
রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রকাশিত বই “মা হওয়ার গল্প”
বই – মা হওয়ার গল্প লেখক: রৌদ্রময়ী প্রিন্যাটাল টিম প্রকাশনী : সিয়ান পাবলিকেশনক্যাটেগরি: মাতৃত্ব, সন্তান-প্রতিপালনকভার: পেপারব্যাকপৃষ্ঠা সংখ্যা: ২০৪৩০% ছাড়ে বিক্রয় মূল্য: ২৬৬ ৳ মাত্র।.বই সম্পর্কে: পশ্চিমা অনেক দেশেই সন্তান ধারণ ও প্রসব নিয়ে লেখাপড়া বাধ্যতামূলক। এ কারণে ওখানে নরমাল ডেলিভারির …
