মা ও নবজাতকের জন্য হাসপাতাল ব্যাগ চেকলিস্ট

মা, নবজাতক ও সহযোগী ব্যক্তির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র
হাসপাতালে যাওয়ার প্রস্তুতি আগেই গুছিয়ে রাখুন। মা, নবজাতক ও সহযোগী ব্যক্তির প্রয়োজনীয় জিনিসগুলো আলাদা ব্যাগে রাখলে প্রয়োজনের সময় সহজেই খুঁজে পাওয়া যাবে।
মায়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র
১. আরামদায়ক, ঢিলেঢালা পোশাক—সামনে বোতাম বা চেইন আছে, এমন পোশাক হলে শিশুকে বুকের দুধ খাওয়ানো সহজ হবে।
২. নার্সিং ব্রা ও প্রয়োজনীয় অন্তর্বাস।
৩. পর্যাপ্ত ম্যাটারনিটি প্যাড (প্রসব-পরবর্তী রক্তপাতের জন্য)।
৪. আরামদায়ক মোজা।
৫. সহজে পরা ও খোলা যায়, এমন নন-স্লিপ স্যাডেল।
৬. ডোনাট পিলো (Donut Pillow)—স্বাভাবিক প্রসবের পর বসতে অস্বস্তি হলে ব্যবহারের জন্য; চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন।
৭. ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী—টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু ও প্রয়োজনীয় প্রসাধনসামগ্রী।
৮. চিরুনি ও চুল বাঁধার ব্যান্ড/ক্লিপ।
৯. হট ওয়াটার ব্যাগ, ফ্লাস্ক ও গরম পানি, কয়েকটি রুমাল। নিজের বার্থ বলা (যদি হাসপাতালে না থাকে)।
১০. খেজূর ও (যমযমের) পানি।
১১. প্রাকৃতিক গন্ধযুক্ত প্রিয় সুগন্ধী।
১২. হাসপাতাল থেকে বাসায় ফেরার জন্য আরামদায়ক পোশাক। প্রসবের পরও কিছুদিন পেট বড় থাকতে পারে, তাই ঢিলেঢালা পোশাক রাখুন।
১৩. মোবাইল ফোন ও চার্জার। ফোনে প্রিয় সাউন্ডের (পাখির সুর বা তিলাওয়াত) অডিও ট্র্যাকের ব্যবস্থা রাখুন।
১৪. গর্ভাবস্থায় সব প্রয়োজনীয় টেস্টের রিপোর্ট, আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট, প্রেসক্রিপশন ও অন্যান্য চিকিৎসা সংক্রান্ত নথি।
১৫. হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র, পরিচয়পত্র ও চিকিৎসকের দেওয়া নির্দেশনা।
নবজাতকের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র
১. নরম ও উষ্ণ কম্বল।
২. পাতলা, নরম সুতির কাপড় বা কাঁথা—শিশুকে আরামদায়কভাবে জড়িয়ে রাখার জন্য।
৩. নবজাতকের উপযোগী কয়েক সেট পোশাক ও ন্যাপি।
৪. নিউবর্ন সাইজের ডায়াপার এবং প্রয়োজন হলে পরবর্তী সাইজের কয়েকটি।
৫. নরম কাপড়ের বার্প ক্লথ বা রুমাল—দুধ ওঠা বা ঢেঁকুর তোলার সময় ব্যবহারের জন্য।
৬. নবজাতকের উপযোগী নরম টুপি।
৭. নার্সিং পিলো বা বুকের দুধ খাওয়ানোর উপযোগী বালিশ।
৮. শিশুর জন্মের স্মৃতি সংরক্ষণের জন্য বেবি মেমোরি বুক বা ফুটপ্রিন্ট কিট।
৯. নবজাতকের উপযোগী ওয়াইপস অথবা পরিষ্কার নরম কাপড়।
১০. হাসপাতাল থেকে বাসায় ফেরার জন্য আবহাওয়াউপযোগী পোশাক ও প্রয়োজনীয় কাপড়।
বাবা/সহযোগীর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র
১. ক্যামেরা ও চার্জার—ছবি বা ভিডিও ধারণের প্রয়োজন হলে।
২. মোবাইল ফোন ও চার্জার।
৩. ল্যাপটপ, চার্জার এবং প্রয়োজনীয় মোবাইল ইন্টারনেট/হটস্পট।
৪. ইয়ারফোন।
৫. জন্ম প্ল্যান বা জন্ম-পরিকল্পনার কয়েকটি প্রিন্ট কপি।
৬. মায়ের জন্য পানির বোতল এবং সহজে পান করা যায় এমন পানির ব্যবস্থা।
৭. মায়ের পছন্দ ও চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী উপযোগী হালকা খাবার বা পানীয়।
৮. কনট্রাকশন বা জরায়ুর সংকোচনের সময় নোট করার জন্য ঘড়ি বা মোবাইলের টাইমার।
৯. প্রসবের পর মায়ের জন্য উপযোগী খাবার বা পানীয়, যেমন কমলার রস—হাসপাতালের নিয়ম ও মায়ের শারীরিক অবস্থা অনুযায়ী।
১০. পোশাক পরিবর্তনের জন্য অতিরিক্ত আরামদায়ক জামাকাপড়।
১১. ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী, পরিচয়পত্র, টাকা ও জরুরি যোগাযোগের নম্বর।
⭐ গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট মনে রাখবেন
- গর্ভাবস্থার সব টেস্ট, রিপোর্ট, আল্ট্রাসনোগ্রাফি, প্রেসক্রিপশন ও চিকিৎসা-সংক্রান্ত নথি এক ফাইলে গুছিয়ে রাখুন।
- হাসপাতাল ও চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় জিনিসের তালিকায় পরিবর্তন আনুন।
- নবজাতককে বুকের দুধ ছাড়া অন্য খাবার বা পানীয় দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
প্রস্তুতি হোক আগেভাগে, জন্মের অভিজ্ঞতা হোক আরও স্বস্তিদায়ক।

