Back

“আমি একা এতটা বোল্ড হতে পারতাম না” – দৌলা সাপোর্টের বাস্তব প্রভাব

সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করছি তিনি আমাকে মাতৃত্বের স্বাদ উপভোগ করার তাওফিক দান করেছেন এবং এই সফরটাকে সহজ, সুন্দর ও সাবলীল করেছেন। অতঃপর রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিনেটাল কোর্সের মাধ্যমে মা হওয়া বিষয়ক খুঁটিনাটি জানতে পেরেছি যা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল এবং দৌলা সার্ভিস নিতে উদ্বুদ্ধ করেছিল।
 
একসাথে ফ্যামিলি, বাচ্চা সামলানো এবং জব মেইনটেইন করতে গিয়ে আমি খেই হারিয়ে ফেলেছিলাম, আত্মবিশ্বাস কমে গিয়েছিল। বিশেষ করে শেষের দিকের সময়টা খুব কঠিন ছিল আমার জন্য। সে সময়টা আমার দৌলা (পেশাদার প্রসব সংগী) রেজওয়ানা আপু আমাকে সাহস দিয়েছিলেন, উনার সাথে কথা বলার পর আমি অনেকটা স্ট্রেস ফ্রী থাকতাম। আমার মনে হতো আল্লাহ উনাকে আমার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। বিশেষ করে হসপিটালে যাওয়ার পর উনার সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া সহজ হয়েছিল।
 
ঐ মুহূর্তে আমি একা একা এত বোল্ড ডিসিশন নিতে পারতাম না, সি সেকশনের ডিসিশন নিয়ে নিতাম হয়তো।
এজন্য আমি উনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ।
 
এছাড়াও ন্যাচারাল টিয়ার থেকে আমি এপিওশটমি প্রেফার করেছিলাম বার্থ প্ল্যানে। কিন্তু এবার আমার টিয়ার ভীতি দূর হয়ে গিয়েছে। আমার ফার্স্ট ডিগ্রি টিয়ার হয়েছিল, মাত্র ২টা সেলাই লেগেছে কিন্তু ভয়ের কারণে আমার কাছে ৮-১০টা সেলাই মনে হয়েছিল।
বাসায় আসার পর দৌলা আপুর পরামর্শ অনুযায়ী যত্ন করাতে প্রায় ঠিক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।
 
সর্বোপরি, দ্বিতীয় প্রেগন্যান্সি হওয়া সত্ত্বেও আমি আমার করণীয়গুলো ভুলে যেতাম কিন্তু দৌলা আপুর সহযোগিতা, পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী চলার কারণে আমার জন্য খুবই সহজ ও সাবলীল হয়েছে এই জার্নিটা।
আমি খুব খুব কৃতজ্ঞ আমার দৌলা আপুর প্রতি। আল্লাহ তায়ালা উনাকে দুনিয়া ও আখিরাতে এর উত্তম প্রতিদান দিন, উনার কাজে বারাকাহ দিন।
 
জান্নাতুল ফেরদৌস
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স পার্টিসিপ্যান্ট, ব্যাচ ১১ ও ২১
ক্লায়েন্ট, রৌদ্রময়ী দৌলা সার্ভিস