Back

সিজার মানে কি পঙ্গু হয়ে যাওয়া?

মানুষ ভাবে এই সিজারই যত সমস্যার মূল৷

কোমরে ব্যাথা? – সিজার হয়েছে তাই৷

ঝুকতে পারি না – সিজার হয়েছে তাই।

পায়ে ব্যাথা, ঝিমঝিম – সিজার হয়েছে তাই।

সিজার মানেই সবাই ভাবেন পংগু হয়ে যাওয়া৷

আসলেই কি তাই?

অথচ সিজার এসেছেই মা আর সন্তানের জীবন বাচানোর জন্য।

সেই সিজারই এখন ভিলেইন৷

নরমাল ডেলিভারি বেস্ট, সন্দেহ নেই৷

কিন্তু উপরের প্রত্যেক টা সমস্যা নরমাল ডেলিভারি তেও হতে পারে।

ডেলিভারিই একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। মৃত্যুর কাছ থেকে ফিরে আসা।

এরপর রেস্টের দরকার, পুষ্টিকর খাদ্যের দরকার, দরকার সাপ্লিমেন্ট এর৷

আমার দেখা উপরোক্ত সমস্যায় ভোগা ৯৫% মহিলা দের এসব জায়গায় ঘাটতি।

অথচ কারণ খুজে বেড়ায় সিজারে৷

আমার মা এর ৫ টা সন্তান। হাড় ক্ষয় হয়ে প্রচন্ড ব্যাথায় দিন কাটে৷ এখন আর কিছুই করার নেই।তার শরীরের ক্যালসিয়াম দিয়ে আমাদের ভাই বোন দের হাড় গঠন হল কিন্তু তার টা পূরণ হল না৷।

অসহায় লাগে। মা এর ব্যাথায়,কষ্টে অসহায় লাগে। সেই কালে আর এই কালেও চিত্র প্রায় একই৷

নিজেদের দিকে তাকান৷ নিজের খাবারের প্লেট নিয়ে সচেতন হন৷ একজন মা, একজন মহিলার হাতেই সংসার চলে৷ সে অচল হলে সেই আদরে গড়া সন্তান রাই কষ্টে পড়ে।

অসুস্থতা দাম্পত্য সম্পর্কে, শারীরিক সম্পর্কে প্রভাব ফেলে৷

মায়েরা, আপনারা যত্নশীল হন নিজের ব্যাপারে। একজন মা সুস্থ মানে তার পরিবার সুস্থ।

ডা: নুসরাত জাহান প্রমা,

প্রিনাটাল ইন্সট্রাক্টর, রৌদ্রময়ী স্কুল