Back

যৌথ পরিবারে নাকি একক পরিবারে বাচ্চা পালা উচিত

আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় যেটা সেটা এদেশে অসম্ভব পর্যায়ের।
 
আমার মতে বাচ্চার জন্য সবচেয়ে ভালো হলো যৌথ পরিবার। তবে পরিবারের বয়স্ক মানুষগুলো বুঝবান হতে হবে। বাচ্চা পালার নলেজ থাকতে হবে, দ্বীনের জ্ঞান থাকতে হবে। পরিবারের সবার ভালো মানসিকতা থাকতে হবে।
 
দশটা বাচ্চা পালা মানেই বাচ্চা পালার জ্ঞান আছে তা নয়। বাচ্চার মায়ের চেষ্টা গুলোকে উড়িয়ে না দিয়ে সহযোগিতা করতে হবে।
 
একা বাচ্চা বড় করা ভয়ানক কঠিন কাজ। বাচ্চার মানসিক অবস্থার জন্য ও এটা ভালো না। কিন্তু দেশে যৌথ পরিবার গুলোও কম্প্যাটিবল না বাচ্চার উত্তম দ্বীনি তারবিয়তের জন্য। বয়স্করা বাচ্চাদের নিয়ে অতি আহ্লাদ করে, মায়ের চেষ্টাকে ছোট করে, স্ক্রিনটাইম দেয়, বাচ্চার অনেক ক্ষতি করে। এগুলো আবার খুব সমস্যার। তারা তো আদর করেই সব করে আসলে। ইনটেনশন এখানে কারো খারাপ না,কিন্তু জ্ঞানের কমতি এবং নতুন জ্ঞান একসেপ্ট না করতে পারার জেদ থাকে।
 
মোট কথা হলো, দুটোই সমস্যার। তাই যে যেখানে আছেন, সেখানেই সর্বোচ্চ ভালো থাকার চেষ্টা করা উচিত। আমার এটাই মনে হয়। অযথা জিদ করে শ্বশুড়বাড়ির যৌথ পবিবার ছেড়ে চলে আসা উচিত না। আবার শখ করে যৌথ পরিবারে যাওয়ারও দরকার নেই। কোনটাই ততটা সহজ নয়, যতটা আপনি ভাবছেন।
 
একা একা বাচ্চা রাখি গত দুইবছর। বাথরুম করতেও পারিনা। রাতের বেলা গোসল দিতে হয়, রান্না করতে হয় -সব রুটিন এলোমেলো। একা বাচ্চা রাখতে রাখতে কত মা ভয়ংকর পোস্ট পার্টাম ডিপ্রেশনে চলে যায়। অনেকে বলে একা একা সহজ, সেসব শুনে কেউ জিদ করে এমন ডিসিশন নেয়ার দরকার নেই। শুধু দুআ করবেন, আল্লাহ যেন আপনার বাচ্চা পালা সহজ করেন। বাচ্চা যেখানে ই থাক, দ্বীনি তারবিয়ত দিতে পারেন। আল্লাহ যেন বাচ্চাকে সুস্থ রাখেন।
 
তবে যৌথ পরিবারের মানুষের মধ্যে সিরিয়াস কোন খারাপ ইস্যু থাকলে, সেখানে নিজেদের অনিরাপদ মনে করলে অবশ্য ই সেখানে বাচ্চা নিয়ে থাকা যাবে না।
 
মায়েরা, দুনিয়া পুরোটাই পরীক্ষার জায়গা। একজায়গা থেকে পালিয়ে গিয়ে আরেক জায়গায় আরেক পরীক্ষা। এইতো জীবন। যেখানেই থাকুন না কেন, আল্লাহ আপনাদের সকলকে বাচ্চার উত্তম তারবিয়াহ দেয়ার তৌফিক দিক। আমিন।
 
ডা: রুবাইয়া বিনতে রশিদ
বিডিএস
রৌদ্রময়ী অনলাইন ক্লিনিক
প্রিনেটাল কোর্স পার্টিসিপ্যান্ট