ইডিডি পার হয়ে নরমাল ডেলিভারি — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪২)

আপু খুবই শান্ত মানুষ। এতই শান্ত যে হ্যালো হ্যালো বলে বুঝতে হতো লাইনে আছেন কিনা। এই শান্ত সভাবই হয়তো আপুর স্টোরির স্পটলাইট।
৩৬ সপ্তাহ থেকে দৌলা সার্ভিস নেন। আলহামদুলিল্লাহ উনার পুরো প্রেগন্যান্সি একদম স্মুথ ছিল। নিউট্রিশন ও এক্সারসাইজও ভালোভাবে মেইনটেইন করেছেন। আপুর একটা ভালো দিক হলো, উনি সবকিছু খুব বুঝে করতে চাইতেন। জিজ্ঞেস করতেন, “এটা করবো? কিভাবে করব? কেনো করবো?”
আমরা ভাবছিলাম যেকোনো সময় ব্যাথা উঠে যাবে। কিন্তু লেবারের কোনো নামই ছিলোনা।
আগে প্রাইভেট হাসপাতালের ডাক্তার দেখাচ্ছিলেন। EDD পার হবার পর সরকারি হাসপাতালে দেখান। নতুন ডাক্তার বললেন, ব্যাথার জন্য অপেক্ষা করবেন। বেবীর ওজন তুলনামূলক কিছুটা কম ছিল, পানিও কিছুটা কম ছিল। আপুর একটা কনসার্ন ছিল, বাবু ড্রপ করছে না। যদিও এটা একদমই নরমাল।
অবশেষে উনার ব্যাথা শুরু হলো EDD পার হয়ে ১৬ দিন পর।
অনেক ঘণ্টা ধরে ব্যাথা ছিল, কিন্তু একদমই ইরেগুলার। আপু বারবার বলছিলেন, “বাবু নিচে নামে নাই”, আর পেইন প্যাটার্ন শুনে মনে হলো উনার pelvic muscle আর psoas muscle release দরকার। কিছু টেকনিক ফলো করতে বললাম। Baby নিচে নামার আকুপ্রেশার পয়েন্ট শিখিয়ে দিলাম। আপু সবগুলো অ্যাপলাই করলেন। তারপর আর কথা হয়নি আপুর সাথে।
আপুর হাসব্যান্ড জানালেন পেইন অনেক বেড়ে গেছে এবং এখন প্যাটার্নে আসছে। উনারা হাসপাতালের জন্য বের হচ্ছেন। রাত ১০:৩০টার দিকে ভর্তি হন।
আমি সাপোর্ট পারসনকে একটা checklist পাঠাই যেনো প্রয়োজনীয় জিনিসগুলো মনে থাকে। সঙ্গে কিছু counter pressure, positions ইত্যাদি।
প্রথম PV হয় ১২:০০ টার পর। তখন full dilated, কিন্তু baby অনেক উপরে। প্রথমে C-section-এর জন্য বলা হয়। পরে আবার জানায় forceps try করা হবে। এরপর ১২:৫৫ তে মাথা দেখা যায়। আর ১:০৬ এ normal vaginal delivery হয়ে যায় আলহামদুলিল্লাহ। Episiotomy লেগেছিল। Episiotomy ছাড়া আপুর পুরো লেবার, বার্থ ন্যাচারাল আলহামদুলিল্লাহ।
উনার লেবারের দিন আমি সিক ছিলাম। বাবু হওয়ার প্রায় এক ঘণ্টা পর আমাকে text করে প্রথমে জিজ্ঞেস করেন, “এখন কেমন আছেন আপু?”। মা হওয়ার এক ঘণ্টার মধ্যে, নিজের খবরটা আগে না দিয়ে, আমার কথা মনে করেছেন। আপুদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই মুগ্ধ হই।
আলহামদুলিল্লাহ, বাবু প্রথম ঘণ্টায় দুধ পেয়েছে।এরপর এক সপ্তাহ সার্ভিস ছিল। Feeding, latching, flat nipple ঠিক করার হ্যাক hacks, newborn care যেমন চুল ফেলা, গোসল, তেল, সাবান, রোদ লাগানো এমন অনেক কিছু নিয়ে আপু জানতে চেয়েছিলেন। আরও কিছু postpartum বিষয় যেমন episiotomy, পা ফোলা, কোষ্ঠ্যকাঠিন্য ইত্যাদি। আপুকে সাহায্য করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ।
আমার কাছে এই বার্থের বেস্ট পার্ট ছিল, আপুর ধৈর্য। Edd পার হওয়ার পর একবারের জন্যও ধৈর্য্য হারাননি। শেষ পর্যন্ত বাবু নিজের মতো করে, নিজের সময়েই এসেছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ উনাকে ও বাবুকে সুস্থ রাখুন এবং মা-মেয়ের জীবন ও আখিরাত বরকতময় করুন।
-ফারিসা তাজরী আহমেদ
দৌলা, রৌদ্রময়ী স্কুল
