ঘুম ও সন্তানের বেড়ে উঠা
- Posted by mnccbd_admin
- Date April 28, 2023
- Categories Dr. Nyma Alamgir, Parenting, Writer

আমার দুই সন্তানের প্যারেন্টিং এর ক্ষেত্রে যে বিষয়ে আমি অনেকের কাছেই অবাক মন্তব্য শুনেছি তা হলো আমার বাচ্চাদের ঘুমের সময়। অবাক হওয়ার কারণ আমি বাংগালী হয়েও দুই বাচ্চার ক্ষেত্রেই জন্ম থেকে যথেষ্ট আর্লি বেড টাইম ফলো করি।
আমাদের সন্তানদের বেড়ে উঠার ক্ষেত্রে ঘুম খুবই দরকারি ভূমিকা পালন করে। ঘুমের সাথে হাসি খুশি থাকা, মেজাজ, মনোযোগ, Cognitive development, লার্নিং, মেমোরি, ইত্যাদি অনেক বিষয় সম্পর্কিত। এটা আমার কথা না, বিশেষজ্ঞদের কথা। ঘুম বাচ্চার লার্নিং ডেভেলপমেন্টের জন্য খুব জরুরী। যে বাচ্চার ঘুম ভালো পরিমাণে হয়, সেই বাচ্চা মানসিক ও সামাজিকভাবে ভালো থাকে; তাদের মনে রাখার ক্ষমতা ভালো হয়; Longer attention span থাকে; এবং একইসাথে Hyperactivity, বিষন্নতার পরিমাণ কম থাকে।
আবার আমরা অনেক সময় বাচ্চাদের উইক ডেইজ আর উইকেন্ডের ঘুমের সময় এক রাখিনা। উইকেন্ড নাইট, একটু মজা করুক বলে নরমাল ঘুমের সময়ের চেয়ে অনেক পরে হয়তো বাচ্চারা ঘুমাতে যায়। গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চার স্কুলের দিনের আর উইকেন্ডের ঘুমের সময়ে দুই ঘন্টার পার্থক্য থাকে, তাদের মধ্যে অন্য বাচ্চাদের তুলনায় ডিপ্রেশনের পরিমাণ বেশি থাকে।
ভালো ঘুমের অভ্যাস গড়ে তোলার জন্য বিশেষজ্ঞদের মতে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবেঃ
১) ঘুমের জন্য আর্লি সময় নির্ধারণ করা অর্থাৎ বেশি রাত না করা। আমার বাচ্চাদের বেড টাইম ৮-৮.৩০টা।
২) ঘুমের আগে ফ্রেশ আপ হয়ে (যেমনঃ দাঁত ব্রাশ করা, একটু বড় বাচ্চাদের ওযু করানো, দোয়া পড়া, বেডটাইম স্টোরি পড়া) ঘুমের প্রস্তুতি নেওয়া। চাইলে রুমের লাইট বন্ধ করে দিয়ে Dim light ব্যবহার করা যায়।
৩) উইক ডেইজ কিংবা উইকেন্ডে ঘুমের সময় একই রাখা।
৪) স্কুলে যাওয়া শুরু করলে বাচ্চার ডে-টাইম ন্যাপ ৩০মিনিটের বেশি না রাখা। ভালো হয় ন্যাপ বাদ দিয়ে রাতে আর্লি ঘুম পারানো।
এখন একটু খেয়াল করে দেখুন তো বিশেষজ্ঞদের বলা পয়েন্টের সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা) শিখানো ঘুমানোর সুন্নাহ গুলোর সংযোগ স্থাপন করতে পারছেন কিনা?
নাঈমা আলমগীর,
প্রিনাটাল ও প্যারেন্টিং ইন্সট্রাকটর
রৌদ্রময়ী স্কুল
Other post
You may also like
শিশুদের প্রোডাক্টিত রমাদান আইডিয়া
রমাদান মুসলিমদের জীবন অনেক আনন্দ, উদ্দীপনা নিয়ে আসে। বড়দের পাশাপাশি ছোটদেরও এই মাসে সুঅভ্যাস, সহযোগিতা ও ইবাদাতের ট্রেনিং দেয়া যেতে পারে। আমরা কিছু আইডিয়া শেয়ার করছি এখানে, আপনারা নিজেদের সুবিধা মতো সাজিয়ে নিতে পারেন। বাচ্চার বয়স ও ম্যাচুরিটি বুঝে নিচের …
আমার মাতৃত্বের গল্প: ক্লান্তির মাঝে সোনালি দিন
আমার প্রথম সন্তান, আমার মেয়ে, যখন ঠিক দুই বছরের, তখন আমি দ্বিতীয়বার কনসিভ করি। একজন টডলারের দায়িত্ব আর নিজের গর্ভকালীন দিনগুলো একসাথে পার করেছি। বাবু হওয়ার আগে পরে সব মিলিয়ে মাত্র তিন মাসের মত সহায়তা পেয়েছিলাম, এরপর থেকেই আমি একা …
শিশুর অসুখ পরবর্তী যত্ন
ছেলেটার জ্বর ছিল টানা তিন দিন। ভেতরে ঠান্ডা না থাকায় ডাক্তার কোনো ওষুধ ছাড়াই বাড়ি পাঠিয়ে দিয়েছে। শুধু বলেছে জ্বর উঠলে নাপা খাইয়ে দিতে।দু’দিন হলো জ্বর ছেড়েছে। কিন্তু সমস্যা হচ্ছে কিচ্ছু খাচ্ছে না। খালি কান্না করছে। আমার ছেলেটা মাশাআল্লাহ খুবই …
