Back

লেবার পেইন ফেইস করুন আত্মবিশ্বাসের সাথে

labor pain&confident
আমি কোর্সটি করবো কি করবো না এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম । আসলে আমি ভাবছিলাম যে আদৌ কোর্সটি আমার উপকারে আসবে কিনা As my edd was on 5th February, ক্লাস শুরু হয়েছিল জানুয়ারিতে। যাই হোক, অনেক চিন্তার পর আমি কোর্সটি করার জন্য রেজিস্ট্রেশন করি এবং বিশ্বাস করতে থাকি যে কোর্সটি করে আমি আসলে উপকৃত হব।

আমার বেবি ডেলিভারি হয়েছে ১৬ই জানুয়ারি যার ফলে আমি ক্লাস করতে পেরেছিলাম ১ থেকে ৪ নং ক্লাস পর্যন্ত আমার ডেলিভারির আগে। আমার ডেলিভারির আগের চারটি ক্লাস আমার delivery time-এ অসাধারণ প্রতিফলন রেখেছে। আর মনে হচ্ছিল যে কেন আমি আরো আগেই ১ম ব্যাচে ক্লাস করলাম না?

এরমধ্যে nvd ক্লাস ছিল ৩, ৪ ও ৫। ৫নং ক্লাস করার আগেই আমার ডেলিভারি হয়। যেখানে ক্লাস ৩ ছিল ফিজিক্যাল ফিটনেস এর উপর, ক্লাস ৪ ছিল- প্রিপারেশন ফর nvd। এই ৩, ৪নং ক্লাস করে আমি nvd-র জন্য অনেক বেশি মোটিভেটেড হয়েছিলাম।

আমি শুরু থেকেই চেয়েছিলাম যে আমার যেন নরমাল ডেলিভারি হয় কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার বুঝি নরমাল ডেলিভারি পসিবল হবে না। এক্ষেত্রে কারণ গুলো ছিল: 1. ectopic pregnancy in 2019 &had a laparotomy surgery, 2. আমার age above 30;. 3.my short stature।

এত প্রবলেম থাকার পরও আমার গাইনোকোলজিস্ট ডেলিভারি প্ল্যান নিয়ে আমাকে শেষে বললো যে নো রিক্স নো গেইন, আমি আল্লাহর নাম নিয়ে nvd ফাইটিং নেমে গেলাম। আমার ডেলিভারির pain ছিল ১২ ঘন্টার মত যার শেষে ৬ ঘন্টা ছিল আমার active pain এর সময়। একটা পিরিয়ডের পর আমার মনে হচ্ছিল যে আমি বুঝি আর পারবোনা, আমাকে সি সেকশনের কাছে surrender করতে হবে।

আমার critical time এ আমি যেভাবে cope up করেছি তা প্রথমত ছিল আল্লাহর মেহেরবানী, দ্বিতীয়ত সকলের দোয়া, তৃতীয়তঃ ছিল tips of 3 and 4 no class। টিপসগুলো হলো – নিজেকে কঠিন সময়এ আল্লাহর কাছে সমর্পণ করা, doing exercise, আমি প্রচুর পানি পান করেছি।

এই কোর্স এর উপকারিতা এত বেশি যে লিখলে লেখা শেষ হবার নয়; তাই আমি বলব যে রেজিস্ট্রেশন করে এই ক্লাসটি থেকে আমি surplus উপকার পেয়েছি।

ইন্সট্রাক্টরগন প্র্যাকটিকেল লাইফের এক্সপেরিয়েন্স এর আলোকে পজিটিভ দিকগুলো তুলে ধরেছেন যা আসলে অনেক প্রাণবন্ত ছিল। আমি এই কোর্সটি ও ইন্সট্রাক্টরদের শুভ কামনা করছি। আল্লাহ যেন এই কোর্সের ইন্সট্রাক্টরদের মহৎ উদ্দেশ্যের উত্তম প্রতিদান দেন।
 
– প্রিনাটাল কোর্স Student, ২য় ব্যাচ