Back

প্রেগন্যান্সি নিউট্রিশন

গর্ভাবস্থার প্রথম ৮ সপ্তাহ ফোলেট গ্রহণ মায়ের জন্য অত্যন্ত জরুরী। ফোলেটের সিন্থেটিক রূপকে বলা হয় ফলিক এসিড যা সাপ্লিমেন্ট আকারে ফার্মেসীতে পাওয়া যায়।

যে কোন পুষ্টি উপাদান প্রাকৃতিকভাবে খাবার থেকে নেয়াই সবচেয়ে ভালো। তাই গর্ভবতী মা যদি প্রথম ৮ সপ্তাহ দৈনিক ৫০গ্রাম বাদাম ও ৫০ গ্রাম ছোলা খেতে পারেন তবে তিনি পেয়ে যাবেন প্রয়োজনীয় পরিমাণ মোট ৪০০ মাইক্রোগ্রাম ফোলেট।

ফোলেটের অভাবে ভ্রূণের নিউরাল টিউব ডিফেক্ট দেখা যেতে পারে। এটি গর্ভধারণেও সাহায্য করে। তাই প্রেগন্যান্সি প্ল্যান করার সময় থেকেই খাদ্যাভ্যাসে এটি রাখা প্রয়োজন। বিভিন্ন সবুজ শাক, ডাল, বাদামে ফোলেট পাওয়া যায়।

তবে কেউ যদি খাবার থেকে পর্যাপ্ত ফোলেট গ্রহণ করতে না পারে তাহলে তিনি অবশ্যই সাপ্লিমেন্ট নিবেন।