আমার চমৎকার ডেলিভারি অভিজ্ঞতা
- Posted by MNCC Moderator
- Date January 16, 2025
- Categories Birth Story, Others

বাচ্চার বয়স ২০মাস এখন। আলহামদুলিল্লাহ বিদেশে একা ১ম মা হওয়ার যাত্রায় রৌদ্রময়ীকে সাথে পেয়েছিলাম। লেবার পেইন উঠেছিল রাত ৯টায়, মিউকাস প্লাগ বের হতে শুরু করে আর ব্যথা বাড়তে থাকে। হিপ রোটেশন করতে থাকি ব্যথা বাড়ার সাথে সাথে। হাজব্যান্ডকে সাথে নিয়ে লেবারের ক্লাস করার কারণে তিনি নিজেই মিউকাস প্লাগ চিনতে পারছিলেন।
মিউকাস প্লাগ এর পর হাল্কা পিনকিশ ডিসচার্জ যাওয়া শুরু হলো। আমি একটু ভয় পেতে শুরু করলাম, ব্যাথা ৫ মিনিট পর পর আসছিলো আর তীব্রতর হচ্ছিলো। হাজব্যান্ড পিনকিশ ডিসচার্জ দেখে বললো – এটা ব্লাড না, এখনো টাইম আছে, আমি পুরো ঘর গুছায় নেই তাড়াতাড়ি।
আমি আমার অজান্তেই হিপ রোটেশন করে যাচ্ছি যখনি ব্যথা আসছে আর মু মু করে আওয়াজ করছি ক্লাসের কথা মোতাবেক। ঘুমানোর চেষ্টা করেও কাজ হলো না, শুয়ে থাকা আরো অস্বস্তিকর মনে হচ্ছিলো, দাঁড়িয়ে হিপ রোটেশনেই আরাম পাচ্ছিলাম।
রাত ২টা বাজে, ব্যথার পরিবর্তন নেই, মনে পড়লো contraction calculator এর কথা। দেখি, ৫ মিনিট পর পর ১-২ মিনিট করে ব্যথা থাকছে, সে কী অসহনীয় ব্যথা!
Calculator এর হিসাব দেখে বুঝলাম এখনি সময় হাসপাতালে যাওয়ার। হাজব্যান্ড ফজরের নামাজ পরে নিলো, আমার আর হুশ নেই ব্যথায়। ওহ এখানে আরেকটা মজার ব্যাপার বলে রাখি। রৌদ্রময়ীর কথা মতো নিয়মিত এক্সারসাইজ করতাম। পাশাপাশি ৩৬ সপ্তাহের পর থেকে লেবার পেইন উঠার জন্য সিড়ি উঠানামা করতাম বেশি। যার কারনে ৩৫ সপ্তাহে আমার ডাক্তার আমাকে চেক করে বলে you are already 2cm dilated! আরে আমার খুশি কে দেখে!
যাক, ফজর ৪.৩০ এ হাসপাতালে যাই, নার্স চেক করে হাজব্যান্ডকে রুমের ভিতরে ডাকলো। বললো, Congratulations. এটা বলে নার্স চুপ, এতে আমার হাজব্যান্ড আশেপাশে বেবি খুজতে লাগলো। নার্স বললো, she is 4cm dilated, she needs to be admitted. এটা শুনে আমরা হাসতে লাগলাম।
এর মধ্যে আমাদের একটা ভুল হয়ে গিয়েছিল, তা হলো, আমি খালি পেটে বাসা থেকে বের হয়ে গিয়েছি, হসপিটালে আর খাবার দিবে না বাচ্চা না হওয়া অবধি। এদিকে ব্যাথা বাড়তে থাকলো আর আমার blood platelet fall করতে থাকলো, epidural নিতে হলো যেটা আমার ইচ্ছাই ছিলো না। তারপরও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ন্যাচারাল পারিনি, তবে নরমাল পেরেছি। শুকরিয়া রৌদ্রময়ীকে।
রৌদ্রময়ী স্কুলের সাথে যাত্রা শুরু প্রিন্যাটাল কোর্স দিয়ে। এরপর তাদের আরো ৩-৪টা কোর্স করেছি আলহামদুলিল্লাহ। সামনে আরো করার ইচ্ছা আছে, ইন শা আল্লাহ।
এই prenatal course টা করা একরকম ফরজ মনে হয় আমার কাছে। অনেক বেশি হেল্প হয়েছে আমার, ডাক্তারের সাথে আমার কমিউনিকেশন স্ট্রং হয়েছে। আলহামদুলিল্লাহ। বিশেষ করে, হাজব্যান্ডকে নিয়ে লেবারের ক্লাসগুলো করা বিদেশে নিজেদের সব একা সামলাতে অনেক হেল্প করেছে।
রহিমের আম্মু
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স, রেকর্ড ব্যাচ
Other post
You may also like
লেবারের লক্ষণ নেই ভাবছিলেন যে মা, তার ন্যাচারাল ভিব্যাক হয়েছে — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪১)
September 3, 2026
ভিব্যাক তা-ও ন্যাচারাল! আলহামদুলিল্লাহ!! অথচ এই মা ৩৮ সপ্তাহেও ভাবছিলেন, উনার লেবারের কোন লক্ষ্মণ নেই কেন! আসলে, নরমাল ডেলিভারি এমনই। সবাই পূর্ব লক্ষ্মণ দেখে না। তবে বডি রেডি থাকলে ফুল টার্মের কাছাকাছি গিয়ে হঠাৎই পেইন শুরু হয়ে যেতে পারে। এই …
আমি পেরেছি আপু! — মারুফা আপুর বার্থ স্টোরি (দৌলা ডায়েরী সিরিজ: পর্ব ৪০)
September 3, 2026
মারুফা আপু ৩৭ সপ্তাহ থেকে আমার দৌলা সার্ভিস নিচ্ছিলেন। প্রেগন্যান্সিতে আপু খাবার ও এক্সারসাইজ মোটামুটি মেইনটেইন করেছেন। শেষের দিকে হাঁটতে গেলে পায়ে কোথাও যেন কিছু একটা বাধে, এমন অনুভূতির কথা বলেছিলেন। বাবুর পজিশন নিয়ে আমার একটু সন্দেহ হয়। কিছু প্রশ্ন …
ইডিডি পার হয়ে নরমাল ডেলিভারি — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪২)
September 3, 2026
আপু খুবই শান্ত মানুষ। এতই শান্ত যে হ্যালো হ্যালো বলে বুঝতে হতো লাইনে আছেন কিনা। এই শান্ত সভাবই হয়তো আপুর স্টোরির স্পটলাইট। ৩৬ সপ্তাহ থেকে দৌলা সার্ভিস নেন। আলহামদুলিল্লাহ উনার পুরো প্রেগন্যান্সি একদম স্মুথ ছিল। নিউট্রিশন ও এক্সারসাইজও ভালোভাবে মেইনটেইন …
