প্রেগন্যান্সিতে নিজেকে পজিটিভ রাখুন
- Posted by MNCC Moderator
- Date April 20, 2024
- Categories Blog, Others

আপনি কি বুঝতে পারেন যে, আল্লাহ নারী হিসেবে আপনার শরীরকে পারফেক্ট ভাবে সৃষ্টি করেছে সন্তান জন্মদানের জন্যই??
আপনি কি নিজেকে বলেন যে, সিজারিয়ান সার্জারি হোক অথবা নরমাল ডেলিভারি—সাধ্যের অতিরিক্ত আল্লাহ কখনোই আপনার উপর চাপিয়ে দেবেন না …
আপনি কি দৃঢ় বিশ্বাস রাখেন যে, যেই আল্লাহ আপনি নিজে যখন মায়ের পেটে ছিলেন তখন থেকেই আপনার অভিভাবক হিসেবে রয়েছেন, সেই আল্লাহই আপনাকে সর্বশ্রেষ্ঠ একটি সন্তান জন্মদানের অভিজ্ঞতা উপহার দিতে যাচ্ছেন ??
প্রেগনেন্সি নিয়ে ভয়ের কথা তো আমরা কম শুনি না, কিন্তু এরকম সলিড পজিটিভ কথা আমরা কতটুকু প্রচার করি?
আপনারা কি প্রেগনেন্সির সময় নিজেদেরকে এরকম পজিটিভ কথা বলতে পারেন?
প্রেগনেন্সি চলাকালীন সময়ে, বাবু ডেলিভারির সময় এবং বাচ্চা জন্মের পরপর এই কথাগুলো নিজেকে মনে করিয়ে দেওয়া এবং বারবার চিন্তা করা অনেক দরকার।
আমার বর্তমান প্রিনেটাল ব্যাচের এক student বোনের নোটগুলো শেয়ার করছি আপনাদের সাথে । আপুটা “মায়ের মানসিক শান্তি: কি, কেন এবং কীভাবে?” ক্লাস টি মনোযোগ দিয়ে করার পরে তিনি যে পজেটিভ কথাগুলো নিজেকে প্রেগনেন্সি সময়ে মনে করিয়ে দিবেন সেটা একটা ডাইরির পাতায় লিখে রেখেছেন যেন ভুলে গেলেই ডাইরিটা খুলে নিজেকে আবার মনে করিয়ে দিতে পারেন, আলহামদুলিল্লাহ।
সবার জন্যই সুস্থ এবং বরকতপূর্ণ মাতৃত্ব কামনা করছি।
শারিন সফি অদ্রিতা
মেন্টাল হেলথ কাউন্সেলর
প্রিনেটাল ইন্সট্রাক্টর, রৌদ্রময়ী স্কুল
Other post
You may also like
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
কম সময়ে সহজে আমার নরমাল ডেলিভারির গল্প
#বার্থ স্টোরি আলহামদুলিল্লাহ!গত ০৪/০৬/২৬ তারিখ দুপুর ০২:১৫ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার ছেলে ‘আহমাদ’-কে আমার কোলে দিয়েছেন।আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!আল্লাহ তায়ালার কাছে কোটি কোটি শুকরিয়া যে, তিনি আমাকে নরমাল ডেলিভারির জন্য কবুল করেছেন। রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতি অশেষ …
বদ নজর কি সত্য?
আমার বেবি হওয়ার আগেই আমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম “আমি আমার বাচ্চাকে কোনোদিনও বদনজর থেকে বাঁচানোর জন্য কালো কাজলের টিপ আর গলায় গিট দেয়া কালো সুতা পড়াবো না। দেখবো কি হয়।” এগুলো ছাড়াও যে বাচ্চা বড় করা যায় …
