আমার ভিব্যাক ও রৌদ্রময়ীর দৌলা সার্ভিস
- Posted by MNCC Moderator
- Date October 18, 2023
- Categories Birth Story, Blog, Others

রবিবার সকাল ৬.৫৫তে আল্লাহ আমাকে আরেকটা ফুটফুটে কন্যা দান করেছেন আলহামদুলিল্লাহ।
রাতে যখন হালকা হালকা কন্ট্রাকশন শুরু হচ্ছিল তখন কন্টিনিউয়াসলি হাটছিলাম, বার্থ বলের এক্সারসাইজ, হিপ রোটেশন, ডাক ওয়াকিং, স্কোয়াট, ডীপ ব্রেদীং করছিলাম। মাঝে মাঝে খেজুর আর পানি খাচ্ছিলাম। রেস্টের জন্য সিম পজিশন নিতাম কিন্তু কন্ট্রাকশের সময় পেইন বেশি হত তাই উঠে যেতাম।
৫টার দিকে ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ব্লিডিং শুরু হয়। আমি তখনো কেবিনেই ছিলাম। চাচ্ছিলাম সলাহ আদায় করে লেবার রুমে যেতে। ওজু বার বার ভেঙে যাচ্ছিলো। সলাহ আদায়ের সময় যখন কন্ট্রাকশন হচ্ছিল তখন সোজা হয়ে দাড়িয়ে থাকতে পারছিলাম না, সামনে ঝুঁকে পরছিলাম। সলাহ শেষ করেই লেবার রুমে গেলাম। তখন খুব স্ট্রং কন্ট্রাকশন আসছিলো।
হাঁটতে কষ্ট হচ্ছিলো তারপরও হাঁটছিলাম আর কন্ট্রাকশনের সময় ফরওয়ার্ড লিনিং পজিশন নিচ্ছিলাম। ডীপ ব্রিদিং করতে তখন এতো কষ্ট হচ্ছিল যে প্রতিবার দু’তিন বার করে আর করতে পারছিলাম না। আনুমানিক ৬টার দিকে আমি আর না পেরে শুয়ে পড়ি। পিভি চেক করে দেখে ৩সেমি মুখ খুলেছে। তার একটু পরই পানি ভেংগে ফুল ডাইলেট হয়ে যায়।
আমাকে ওটিতে নিয়ে বসায় আর পুশ করতে বলে। কিন্তু আমি এতো দুর্বল হয়ে পরায় স্ট্রংলি পুশ করতে পারছিলাম না। কারন আগের দিন থেকে রেস্টলেস দিন পার করতে হয়েছিলো। আলহামদুলিল্লাহ .. আল্লাহ অল্প সময়ের মধ্যে নরমাল ডেলিভারির যাত্রা শেষ করে সহজ করে দিয়েছেন।
আমি রৌদ্রময়ীর দৌলা সার্ভিসের জন্য নক করি একদম আমার ইডিডির দিন। আমাকে দৌলা ইন্টার্ন আয়শা সিদ্দিকা হোমায়রাকে দেয়া হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভার্চুয়াল দৌলা রাবেয়া আপুও উপস্থিত ছিলেন। আল্লাহ উনাদের উত্তম বিনিময় দান করুন। আল্লাহর ইচ্ছায় ও তারপর আপুদের মেন্টাল সাপোর্টে আমি সাহস পেয়েছি আর ডাক্তারকে রিকুয়েষ্ট করেছি ডিউ ডেটের পরও অপেক্ষা করতে। আলহামদুলিল্লাহ ডক্টর সাপোর্ট করেছেন আর উনার কোঅপারেশনে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবর করেছি। আলহামদুলিল্লাহি আ’লা কুল্লি হা’ল।
উম্ম নুসাইবা
রৌদ্রময়ী প্রিনাটাল কোর্স, ব্যাচ ১০
Other post
Tag:বার্থ স্টোরি, ভিব্যাক, মা হওয়ার গল্প
You may also like
লেবারের লক্ষণ নেই ভাবছিলেন যে মা, তার ন্যাচারাল ভিব্যাক হয়েছে — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪১)
ভিব্যাক তা-ও ন্যাচারাল! আলহামদুলিল্লাহ!! অথচ এই মা ৩৮ সপ্তাহেও ভাবছিলেন, উনার লেবারের কোন লক্ষ্মণ নেই কেন! আসলে, নরমাল ডেলিভারি এমনই। সবাই পূর্ব লক্ষ্মণ দেখে না। তবে বডি রেডি থাকলে ফুল টার্মের কাছাকাছি গিয়ে হঠাৎই পেইন শুরু হয়ে যেতে পারে। এই …
আমি পেরেছি আপু! — মারুফা আপুর বার্থ স্টোরি (দৌলা ডায়েরী সিরিজ: পর্ব ৪০)
মারুফা আপু ৩৭ সপ্তাহ থেকে আমার দৌলা সার্ভিস নিচ্ছিলেন। প্রেগন্যান্সিতে আপু খাবার ও এক্সারসাইজ মোটামুটি মেইনটেইন করেছেন। শেষের দিকে হাঁটতে গেলে পায়ে কোথাও যেন কিছু একটা বাধে, এমন অনুভূতির কথা বলেছিলেন। বাবুর পজিশন নিয়ে আমার একটু সন্দেহ হয়। কিছু প্রশ্ন …
ইডিডি পার হয়ে নরমাল ডেলিভারি — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪২)
আপু খুবই শান্ত মানুষ। এতই শান্ত যে হ্যালো হ্যালো বলে বুঝতে হতো লাইনে আছেন কিনা। এই শান্ত সভাবই হয়তো আপুর স্টোরির স্পটলাইট। ৩৬ সপ্তাহ থেকে দৌলা সার্ভিস নেন। আলহামদুলিল্লাহ উনার পুরো প্রেগন্যান্সি একদম স্মুথ ছিল। নিউট্রিশন ও এক্সারসাইজও ভালোভাবে মেইনটেইন …
