Back

কি পরিমাণ টুথপেস্ট আমাদের ব্যবহার করা উচিত?

প্রতিবার ব্রাশের সময় প্রয়োজনের চেয়ে কম পরিমাণ টুথপেস্ট ব্যবহার করলে তা দ্বারা দাঁত যথাযথভাবে পরিষ্কার হবেনা। আবার অতিরিক্ত টুথপেস্ট ব্যবহার করলে সেকারণে দাঁতে flurosis নামক রোগ হওয়ারও সম্ভবনা আছে। চলুন তাহলে জানার চেষ্টা করি কি পরিমাণ টুথপেস্ট আমাদের আসলেই প্রয়োজন।

• ০-২ বছর বয়সী বাচ্চার ক্ষেত্রে টুথপেস্ট প্রয়োজন নেই।

• ২-৩ বছর বয়সী বাচ্চার জন্য ব্রাশের ওপর শুধুমাত্র পেস্টের একটি পাতলা স্তর লাগিয়ে ব্যবহার করতে হবে।

• ৩-৬ বছর বয়সী বাচ্চার ক্ষেত্রে টুথপেস্টের পরিমাণ হবে একটি অর্ধেক মটরদানার সমান।

• আর ৬ বছর থেকে পূর্ণবয়স্ক মানুষের জন্য প্রতিবার দাঁত পরিষ্কার করার সময় একটি মটরদানার সমপরিমাণ ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেষ্ট ব্যবহার করা উচিত।

টিভি,পত্রিকায় বিভিন্ন ছবিতে টুথব্রাশ এবং টুথপেষ্টের ছবিতে বেশি বেশি পরিমাণে পেস্ট লাগিয়ে ছবি তোলা হয়। হতে পারে ছবি তোলার সৌন্দর্যের জন্য এভাবে দেখানো হয়, কিন্তু সেটা রেগুলার টুথপেস্ট ব্যবহারের যথাযথ পরিমাণ নয়। তাই এ ব্যাপারে সকলের সচেতন হওয়া জরুরী।

ডা রুবাইয়া বিনতে রশীদ
বিডিএস
রৌদ্রময়ী অনলাইন ক্লিনিক