আপনিও কি দৌলা হওয়ার স্বপ্ন দেখেন?
- Posted by MNCC Moderator
- Date March 7, 2024
- Categories Doula Service, Others

আমাদের পেইজে অনেকেই দৌলা হওয়ার প্রতি আগ্রহ দেখান। অনেকদিন ধরে অপেক্ষা করে থাকেন এই ট্রেনিং এর জন্য। পেইজে মাঝে মাঝেই নক দেন।
কিন্তু, যখন সত্যি সত্যি এই ট্রেনিং আয়োজন করা হয়, তখন বেশিরভাগকেই আমরা পাইনা।
❌অনেকে প্রথম রাউন্ড অর্থাৎ এপ্লিকেশন দেখেই সেটা আর পূরণ করেন না।
❌অনেকে এপ্লিকেশন পূরণ করার পর ২য় রাউন্ড প্রশ্নোত্তর মিটিং এ জয়েন করেন না।
❌অনেকে প্রশ্নোত্তর মিটিং এ জয়েন করার পর আর আমানি বার্থ এ এপ্লিকেশন দেন না ও ফি জমা দেয়ার ধাপ এ এসে কুইট করেন।
কিন্তু কেন? এতদিনের এত উতসাহ, উম্মাহকে সার্ভ করার সুতীব্র আকাঙ্ক্ষা কোথায় মিলিয়ে যায়??
আসুন দেখি, একটা প্রফেশনাল ট্রেনিং নেয়ার আগে আপনার কী রকম প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।
📌 আপনাকে জানতে হবে এই ট্রেনিং এর জন্য আপনার কী কী স্কিল আগে থেকে থাকা প্রয়োজন।
✅ আমানি বার্থ দৌলা ট্রেনিং এর জন্য আপনার ইংরেজি ভালো পড়তে, বুঝতে, শুনে বুঝতে পারতে হবে।
📌 আপনার লেগে থাকার ক্ষমতা কেমন? সময় আছে কি না?
✅ এটি একটি প্রফেশনাল ট্রেনিং। বেশ কয়েকটি ধাপ পার হতে হয়। ৬+ মাস সময় লাগে মিনিমাম। চাপ খুব বেশি না, আবার একদম ঢিলেঢালাও না।
📌 আপনার আর্থিক সক্ষমতা আছে কি না?
✅ এই ট্রেনিং এর জন্য বাংলাদেশী টাকায় প্রায় ২৫-৩০ হাজার টাকা প্রয়োজন।
♦ উপরের সবকিছু তথ্য সম্পর্কেই মোটামুটি ধারণা পাওয়া যায় আমানি বার্থ ওয়েবসাইট থেকেই। তাই কবে এই ট্রেনিং রৌদ্রময়ী থেকে আয়োজন করা হবে ও আপনি সবকিছু ক্লিয়ারলি বুঝে নিতে পারবেন তার জন্য অপেক্ষা না করে, সত্যিই যদি আন্তরিক হন দৌলা পেশায় নিজেকে নিয়োজিত করার, তাহলে আগে থেকেই প্রস্তুতি নিবেন ইনশাআল্লাহ।
তাহলে লাস্ট মোমেন্টে দক্ষতা, সময়, অর্থের যোগানের অভাবে আর পিছিয়ে পরতে হবে না।
Other post
Tag:দৌলা, দৌলা সার্ভিস
You may also like
বারাকাহ হওয়ার গল্প
“সন্তান প্রসবের বেদনা তাকে এক খেজুর বৃক্ষতলের দিকে তাড়িত করলো।” (সুরাহ মরিয়ম:আয়াত-২৩) কত মর্যাদাপূর্ণ সেই মুহূর্ত! কত মহিমান্বিত সেই বেদনা!বযা আল্লাহ সুবহানাওয়া তা’য়ালা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন।বারাকাহ্’র অস্তিত্ব যখন জানতে পারলাম, যারপরনাই আনন্দিত ছিলাম। শুরু হলো ওকে নিয়ে স্বপ্ন দেখা। …
এপিশিওটমি ছাড়া আমার সাড়ে ৩কেজি বাবুর তিব্যাকের গল্প
আলহামদুলিল্লাহ গত ২১-০২-২৬ তারিখ রাত ১০:২২ মিনিটে ভিব্যাকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমার আয়িশাহকে আমার কোলে দিয়েছেন আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। সর্বোপরি আল্লাহ তায়ালার প্রতি হাজার হাজার শুকরিয়া তিনি আমাকে ভিব্যাকের জন্য কবুল করেছেন। অতঃপর রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতি অশেষ কৃতজ্ঞতা, …
নরমাল ডেলিভারি নিয়ে পড়াশোনায় স্বামীর সহযোগিতা পেয়েছি
আমার বার্থ স্টোরি পুরোটাই দুয়া কবুলের একটা জার্নি। খুবই প্রশান্তিদায়ক আর স্নিগ্ধ একটা জার্নি ছিলো আমার জন্য। আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে সুন্দরতম ৯ মাস আলহামদুলিল্লাহ!মাশা আল্লাহ! আমার যেই তারিখে পিরিয়ড মিস যায় সেদিন আমার পায়ে একটা লাইপোমা …
