পেলভিক প্রেস: ধাত্রীবিদ্যার এক প্রাচীন পদ্ধতি
- Posted by MNCC Moderator
- Date June 15, 2024
- Categories Blog, Doulas

বিখ্যাত আমেরিকান মিডওয়াইফ Ina May এর লেখা বই “Ina May’s Guide to childbirth” পড়ছিলাম। একটা টপিকে এসে চোখ আটকে গেল – “Pelvic Press”। কোন কারনে যদি পুশিং এর সময় বাবু আটকে যায় এবং নিচের দিকে আর না নামে তখন মিডওয়াইফরা এই টেকনিক ব্যবহার করে।
পুশিং এর সময় এরকম কিছু হলে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ভ্যাকুয়াম/ফোরসেপ ডেলিভারি বা সি-সেকশন ছাড়া আর কোন উপায় থাকে না। তবে বিশ্বের নানা জায়গায় মিডওয়াইফরা আরো ন্যাচারাল এইরকম পদ্ধতি অবলম্বন করে। মাকে দাঁড়া করিয়ে যখন তিনি পুশ করতে থাকেন তখন কোমড়ে উপরের দিকে চাপ দেওয়া হয়। এতে করে উপরি ভাগের হিপবোন কাছাকাছি চলে আসে এবং নিচের দিকে কিছুটা জায়গা খালি হয় এবং আটকে পরা বাবু নিচের দিকে নামতে পারে। কোন রকম যন্ত্রপাতি ছাড়া সহজভাবে ডেলিভারি হয়ে যায়।
এটার সাথে জড়িত দুটো ঘটনা মনে পড়ে গেল..
একজন ক্লায়েন্ট ছিল আয়েশা আপু। ছোট একটা মেয়ে কিন্তু অসম্ভব সাহস আর ম্যানেজ করার ক্ষমতা মাশাআল্লাহ। আল্ট্রাতে বাবুর গলায় কর্ড প্যাঁচানো এসেছিল। বগুড়ার মত জায়গা যেখানে ন্যাচরাল ডেলিভারি বিষয়ে কেউ তেমন সাপোর্ট করেন না উনি কিভাবে যেন সব কিছু ম্যানেজ করেছিলেন পিটোসিন, এপিসিওটমি ছাড়া ডেলিভারি এমনকি লেবারের সময় নিজের ইচ্ছে মত পজিশনে থাকার ব্যাপারটাও। শেষ পর্যন্ত উনার নরমাল ডেলিভারি হয়নি৷ বাবু আটকে গিয়েছিল। বার বার পুশিং এর পরও নামছিল না। ব্যাথা সহ্য করে ১০ সেমি ডায়ালেশন হওয়ার পরও সি সেকশনের মাধ্যমে বাবু দুনিয়ায় এসেছিল। আপু মানসিকভাবে অনেক কষ্ট পেয়েছিলেন। যদিও সন্তানের মুখ দেখে তার কষ্ট হালকা হয়েছিল তারপরও বলেছিলেন আর কখনও নরমালের চেষ্টা করবেন না।
আরেকজন ক্লায়েন্ট ছিলেন মুনতাহা আপু। আপুর শহরে নরমাল সাপোর্টিভ ডাক্তার পাওয়া যাচ্ছিল না। আপু একজন ধাত্রীকে ঠিক করেছিলেন আর সব ব্যবস্থা নিয়ে রেখেছিলেন, জরুরি প্রয়োজনে যাতে সরাসরি হাসপাতালে যেতে পারেন৷ আপুর লেবারও এরকম আটকে গিয়েছিল। আপু জানিয়েছেন উনাকে দাঁড়া করিয়ে কোমড়ে একরকম চাপ দেওয়া হয়েছিল৷ এভাবে আপুর নরমাল ডেলিভারিতে বাবু হয়েছিল। আপুর বাবুর গলায়ও কর্ড প্যাঁচানো ছিল যেটা এক সপ্তাহ আগের আল্ট্রা রিপোর্টে আসেনি। আপু বলছিল পরবর্তীতে অবশ্যই ঢাকায় যাবেন, আর কখনও রিস্ক নিবেন না। আমার মনে পড়ে গেল আয়েশা আপুর কষ্টের কথা৷ বললাম থাক আপু, আফসোস করবেন না। আল্লাহ আপনার জন্য সহজ করেছে। উনি উত্তম পরিকল্পনাকারী।
যখন চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত হয়নি, পৃথিবীর আনাচে কানাচের সব জায়গায় হয়ত মায়েদেরকে বিভিন্ন পরিস্থিতিতে সাহায্য করার মত অনেক রকম পদ্ধতি ছিল। কালের আবর্তনে হয়ত হারিয়ে গেছে বা এখনও কোন রকমে টিকে আছে। “পেলভিক প্রেস” এমন এক পদ্ধতি, যা লেবারের শেষ দিকে আটকে পরা মাকে সি-সেকশনের মত জটিল অস্ত্রোপচার থেকে বাঁচানোর একটা উপায় হতে পারে।
ফারইয়াব হাসান
দৌলা, রৌদ্রময়ী স্কুল
.
Other post
Tag:দৌলা
You may also like
মায়ের নিঃশব্দ কান্না, আমরা কি শুনি?
‘খুব কাঁদত, রাতে ঘুম হত না! যমজ সন্তানকে ফাঁস দিয়ে মারল মা। সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয়। তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে মারে মা।’ কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে …
দৌলা ডায়েরী সিরিজ — পর্ব ৩৯
সাদিয়া আপু আমাকে দৌলা সার্ভিস এর জন্য নক করেন উনার ২য় প্রেগন্যান্সির ৩৬ সপ্তাহে। আপুর ফর্ম থেকে জানতে পারি উনার প্রায় ৩ বছরের একটি বাবু আছে এবং ১ম প্রেগন্যান্সিতে উনার লেবার ট্রায়াল দেয়ার সময় ৭সেমি ডায়লেশনের (জরায়ু মুখ খোলার) পর …
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
