প্রেগ্ন্যাসিতে কোষ্ঠকাঠিন্য : করণীয়
- Posted by MNCC Moderator
- Date June 15, 2024
- Categories Blog, Doulas

প্রেগন্যান্সির সময়ে কন্সটিপেশন বা কোষ্ঠকাঠিন্য খুবই কমন সমস্যা! শরীরে বাড়তি পানির প্রয়োজন হলেও অনেকেই সেটা গ্রহণ করেন না।
একটা কেস স্টাডি দেখি চলুন:
📌 টয়লেট বেশ ড্রাই এবং বেশ চাপ দিয়ে করতে হয়।
১২সপ্তাহ চলমান, ডক্টর গ্যাস এর ট্যাবলেট, ম্যাগ্মিল সিরাপের উপরে নির্ভর হতে নিষেধ করেছেন। কী করবো?
আর চাপ দিয়ে টয়লেট করার সময় দম নিয়ে ধরে রেখে চাপ দেই। এইভাবে দম ধরে রাখলে কি বাবুর সমস্যা হবে?
✅আসুন সমাধান কী হতে পারে জানি?
◾প্রথমত, চাপ দিয়ে করা যাবে না।
▪️হাই কমোড হলে পায়ের নীচে একটা টুল দিবেন। আর সামনের দিকে একটু ঝুঁকে থাকবেন।
▪️লো কমোড হলে সামনের দিকে অল্প ঝুঁকে বসবেন।
▪️যাওয়ার আগে দেড় গ্লাস পানি খেয়ে ২/৩ মিনিট পর যাবেন।
▪️প্রতিদিন একটা মিডিয়াম পাকা কলা খাবেন।
▪️শাক সবজি প্রচুর পরিমাণে খাবেন।
▪️সকালে খালি পেটে চিয়া-ইসবগুল-তোকমা মিক্স খাবেন।
নিয়ম মেনে চললে, প্রেগন্যান্সির সময়ে কন্সটিপেশন এড়িয়ে চলা সম্ভব।
নিউট্রিশনিস্ট ফারিয়া আবেদীন
রৌদ্রময়ী অনলাইন ক্লিনিক
Other post
Tag:প্রেগ্ন্যান্সি
You may also like
মায়ের নিঃশব্দ কান্না, আমরা কি শুনি?
‘খুব কাঁদত, রাতে ঘুম হত না! যমজ সন্তানকে ফাঁস দিয়ে মারল মা। সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয়। তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে মারে মা।’ কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে …
দৌলা ডায়েরী সিরিজ — পর্ব ৩৯
সাদিয়া আপু আমাকে দৌলা সার্ভিস এর জন্য নক করেন উনার ২য় প্রেগন্যান্সির ৩৬ সপ্তাহে। আপুর ফর্ম থেকে জানতে পারি উনার প্রায় ৩ বছরের একটি বাবু আছে এবং ১ম প্রেগন্যান্সিতে উনার লেবার ট্রায়াল দেয়ার সময় ৭সেমি ডায়লেশনের (জরায়ু মুখ খোলার) পর …
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
