ছেলে থেকে বাবা হয়ে ওঠার গল্প
- Posted by MNCC Moderator
- Date October 19, 2024
- Categories Others, Parenting

’বাবা’ হয়ে যাওয়ার পরও আপনি যদি আপনার সময়ের একটা বড় অংশ বন্ধু-বান্ধবের সাথে আড্ডাবাজিতে ব্যয় করেন, সন্তানের প্রতি আর্থিক দায়িত্ব পালন করেই সেটাকে যথেষ্ট মনে করেন আবার বৃদ্ধ বয়সে যখন আড্ডা দিতে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা থাকবে না, তখন আশা করেন যে সন্তান আপনাকে সময় দিবে, আপনার সাথে গল্প-গুজব করবে—-তবে এই আশা করাটা নিতান্তই বোকামি।
বৃদ্ধ বয়সে সন্তান আপনার সাথে তেমন আচরণই করবে, যেমন আচরণ আপনি তার সাথে আপনার যৌবনে করেছেন।
মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো ধরনের বন্ডিং তৈরি করতে হলে সময় দিতে হয়, এফোর্ট দিতে হয়।
রক্তের সম্পর্ক বলে একটা টান তো থাকেই, কিন্তু সেই টান/ অনুভূতির প্রকাশটাও বাধাগ্রস্ত হয় যদি
Proper bonding না থাকে।
তাই বাবা’দের প্রতি অনুরোধ, সন্তানের সাথে বন্ডিং তৈরি করুন। তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া-আসার পথে তাদের সাথে গল্প করুন, তাদের নিয়ে বাজারে যান, ডাইনিং টেবিলে একসাথে খাওয়া-দাওয়া করুন, ছুটির দিনে তাদের নিয়ে ঘুরতে যান।
তাদের সাথে Good memories তৈরি করুন। এই Good memories গুলোর মূল্য অনেক।
আপনার মৃত্যুর পর এই Good memories গুলোই আপনার সন্তানকে কাঁদাবে, আপনার জন্য মন থেকে দুআ করতে অনুপ্রেরণা দিবে, আপনার সাথে জান্নাতে আবার মিলিত হওয়ার আকুলতা তৈরি করবে।
So, pls invest your time and effort on parenting, it’s not only about money.
Ultimately, As you sow, so you reap.
And it’s true about all kind of relationship.
হাবিবা মুবাশ্বেরা
Other post
You may also like
বারাকাহ হওয়ার গল্প
“সন্তান প্রসবের বেদনা তাকে এক খেজুর বৃক্ষতলের দিকে তাড়িত করলো।” (সুরাহ মরিয়ম:আয়াত-২৩) কত মর্যাদাপূর্ণ সেই মুহূর্ত! কত মহিমান্বিত সেই বেদনা!বযা আল্লাহ সুবহানাওয়া তা’য়ালা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন।বারাকাহ্’র অস্তিত্ব যখন জানতে পারলাম, যারপরনাই আনন্দিত ছিলাম। শুরু হলো ওকে নিয়ে স্বপ্ন দেখা। …
এপিশিওটমি ছাড়া আমার সাড়ে ৩কেজি বাবুর তিব্যাকের গল্প
আলহামদুলিল্লাহ গত ২১-০২-২৬ তারিখ রাত ১০:২২ মিনিটে ভিব্যাকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমার আয়িশাহকে আমার কোলে দিয়েছেন আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। সর্বোপরি আল্লাহ তায়ালার প্রতি হাজার হাজার শুকরিয়া তিনি আমাকে ভিব্যাকের জন্য কবুল করেছেন। অতঃপর রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতি অশেষ কৃতজ্ঞতা, …
নরমাল ডেলিভারি নিয়ে পড়াশোনায় স্বামীর সহযোগিতা পেয়েছি
আমার বার্থ স্টোরি পুরোটাই দুয়া কবুলের একটা জার্নি। খুবই প্রশান্তিদায়ক আর স্নিগ্ধ একটা জার্নি ছিলো আমার জন্য। আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে সুন্দরতম ৯ মাস আলহামদুলিল্লাহ!মাশা আল্লাহ! আমার যেই তারিখে পিরিয়ড মিস যায় সেদিন আমার পায়ে একটা লাইপোমা …
