হাতের নাগালে ইমিউনিটি বুস্টিং ৭টি খাবার
- Posted by MNCC Moderator
- Date March 24, 2025
- Categories Blog, Doulas, Rabeya Rowshin

গর্ভাবস্থায় মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর ফলে অনেকে মা অল্পতেই জ্বর, ঠান্ডা, এলার্জি, চুলকানি, ইনফেকশনের মতো বিভিন্ন অসুখে পরে যান। সঠিক পুষ্টি গ্রহণের রয়েছে এই সমস্যা মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান। সুষম পুষ্টি গ্রহণ যেমন মাকে অনেক জটিলতা থেকেই সুরক্ষিত রাখবে তেমনই কিছু বিশেষ খাবার নিয়মিত খাদ্যাভ্যাসে যোগ করে মা নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চেষ্টা করতে পারেন।
আসুন কিছু ইমিউনিটি বুস্টিং খাবারের সাথে পরিচিত হই, যা আমাদের হাতের নাগালের মাঝেই রয়েছে। গর্ভবতী মায়েদের নিয়মিত খাদ্যাভ্যাসে এই খাবারগুলোর উপস্থিতি অত্যন্ত উপকারী হবে।
১। রসুন: রসুন যখন কুচি করা হয় বা পেষা হয় তখন এটি এলিসিন (allicin) নামক উপাদান নি:সরন করে যা এন্টিবায়োটিক হিসেবে কাজ করে। সাধারণ ঠান্ডা-কাশি কমাতে ও ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন সারাতে রসুন সাহায্য করতে পারে।
২। আদা: আদায় রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় উপাদান যার মাঝে আছে আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি-৬ ও সি। এইসব উপাদানের সাথে আদার এন্টিঅক্সিডেন্ট গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আদার জিঞ্জারোল নামক কম্পাউন্ড সাধারণ সর্দি-কাশি থেকে আরাম দিতে সহায়ক। সেই সাথে, আদা বমিভাব (মর্নিং সিকনেস), বদহজম প্রতিরোধে সহায়ক।
৩। হলুদ: হলুদের মাঝে ফাইবার, ভিটামিন, মিনারেলসহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। এর মাঝে উপস্থিত এন্টিঅক্সিডেন্ট, এন্টি-ইনফ্লেমেটরি ও এন্টিব্যাকটেরিয়াল কম্পাউন্ড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইনফেকশন প্রতিরোধ করে। হলুদ ডাইজেস্টিভ ট্র্যাক্ট পেশীর কার্যক্ষমতা বাড়িয়ে হজম সমস্যার অস্বস্তি থেকে আরাম দিতে পারে। এতে উপস্থিত কারকিউমাইন (curcumin) ডোপামিন ও সেরোটোনিনের উৎপাদন বাড়াতে পারে যা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক।
৪। লেবু: লেবু আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ফোলেটসহ বিভিন্ন ভিটামিন ও মিনারেলে ভরপুর। এতে উপস্থিত উচ্চ মাত্রার ভিটামিন সি দৈনন্দিন খাদ্যাভ্যাসে একটি গুরুত্বপূর্ণ উপাদান ও একটি এন্টিঅক্সিডেন্ট, যার ফলে লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সাধারণ ঠান্ডা-সর্দিতে জীবাণুর বিরুদ্ধে ইমিউন সিস্টেমকে মজবুত করে। এতে করে ঠান্ডা লাগা থেকে পুরোপুরি মুক্ত থাকতে না পারলেও ঠান্ডা-সর্দিতে ভোগার সময়সীমা কমে আসতে সাহায্য করে। সেই সাথে, আয়রন সমৃদ্ধ খাবারের সাথে ভিটামিন সি-যুক্ত লেবু খাওয়া শরীরে আয়রনের শোষণ বাড়াতে সাহায্য করে।
৫। টক দই: টক দই বা plain yogurt-এ রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, রিবোফ্লোভিন, ভিটামিন বি-১২ এর মতো বিভিন্ন উপকারী পুষ্টি উপাদান। Full fat দইতে প্রোটিনসহ প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদান থাকে। এতে আরো রয়েছে জীবন্ত বন্ধুসুলভ প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যার রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে, ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেয়। ল্যাকটোজ ইনটলারেন্ট ব্যাক্তিদের জন্য দই হজম করতে সহজ হয়, এমনকি এটি ল্যাকটোজ হজম করার ক্ষমতা বাড়াতেও সহায়ক হতে পারে।
৬। কাঠ বাদাম: কাঠ বাদামে (almond) আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিংক, ভিটামিন ই ও পটাসিয়ামের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট যা ভিটামিন ই-এর মতো একটি শক্তিশালী এন্টিঅক্সিডেন্টকে শরীরে ভালোভাবে শোষণ হতে সাহায্য করে, যার ফলে ইমিউন সিস্টেম ভালো থাকে। তবে এটি উপরের বাদামী চামড়াসহ খেতে হবে পুরোপুরি উপকার পাওয়ার জন্য।
৭। পালং শাক: পালং শাক বাংলাদেশের জন্য একটি মৌসুমী খাবার। তাই সারা বছর ব্যবস্থা করতে না পারলেও শীতের সময় এ থেকে উপকৃত হওয়ার চেষ্টা করা প্রয়োজন মায়েদের। তবে উন্নত অনেক দেশেই ফ্রোজেন ও প্যাকেটজাত করে এই শাক সারা বছর পাওয়া যায়। এতে রয়েছে গর্ভবতী মায়ের জন্য অপরিহার্য উপাদান আয়রন, ক্যালসিয়ামসহ বিভিন্ন ভিটামিন। এতে উপস্থিত ভিটামিন সি একটি এন্টিঅক্সিডেন্ট ও ইমিউন সিস্টেম ভালো রাখতে সাহায্য করে। এর মাঝে থাকা ভিটামিন কে-১ রক্ত জমাট (blood clot) হতে সাহায্য করে যা প্রসবোত্তর রক্তক্ষরণ নিয়ন্ত্রণে সাহায্য করে। এর মাঝে বিদ্যমান ফোলেট গর্ভবতী ও সন্তান পরিকল্পনা করা মায়েদের জন্য একটি অপরিহার্য উপাদান। পালং শাক ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য রোধেও সহায়তা করতে পারে।
যে কোন খাবার অতিরিক্ত পরিমাণে খেলে কিছু সাইড এফেক্ট থাকে। তাই পরিমিত পরিমাণে উপরের খাবারগুলো আপনার নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন প্রেগন্যান্সিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য।
**তথ্যের জন্য ইন্টারনেট থেকে বিভিন্ন নির্ভরযোগ্য আর্টিকেলের সাহায্য নেয়া হয়েছে। নিউট্রিশনিস্ট দ্বারা রিভিউ করে নেয়া হয়েছে।
রাবেয়া রওশীন
প্রিনেটাল ইন্সট্রাক্টর ও দৌলা, রৌদ্রময়ী স্কুল
Other post
Tag:প্রেগ্ন্যান্সি
You may also like
মায়ের নিঃশব্দ কান্না, আমরা কি শুনি?
September 3, 2026
‘খুব কাঁদত, রাতে ঘুম হত না! যমজ সন্তানকে ফাঁস দিয়ে মারল মা। সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয়। তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে মারে মা।’ কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে …
মা হওয়া এবং কিছু আপেক্ষিক বিষয়
September 3, 2026
প্রেগন্যান্সি গ্রুপগুলোতে প্রায়ই পোস্ট দেখা যায় যেখানে জিজ্ঞেস করা হয় কোন ডাক্তার প্রিনাটাল ভিজিটে সময় দিয়ে কথা শোনেন বা কার নরমালের প্রতি আন্তরিকতা বা ব্যবস্থা কেমন। সেখানে কেউ হয়ত এসে একজন ডাক্তারের নাম সাজেস্ট করল যার কাছে উনি হয়ত খুব …
প্রেগনেন্সিতে টক দই
September 3, 2026
প্রেগন্যান্সিতে ক্যালসিয়ামের গুরুত্ব নিয়ে তো আমরা জানি এবং সেই সাথে এটাও জানি যে ডেইরী প্রোডাক্ট থেকে আমরা ক্যালসিয়াম পেতে পারি। কিন্তু ডেইরী প্রোডাক্ট বলতে কেন যেন শুধু এক গ্লাস দুধের কথাই আমাদের মাথায় ঘোরে! যেখানে বাইরের দেশে প্রচুর পরিমাণে চিজ, …
