সহজাত প্রবৃত্তি – যা একজন মায়ের জীবন বাঁচালো
- Posted by MNCC Moderator
- Date October 21, 2025
- Categories Blog, Doulas

আমার ক্লায়েন্ট শারমিন আপু,
প্রি-ন্যাটাল ক্লাসে ভর্তি হয়েছিলেন একটিমাত্র উদ্দেশ্য নিয়ে—
এইবার তিনি প্রস্তুত থাকতে চান, পুরোপুরি।
প্রথম দিন থেকেই তিনি ছিলেন অন্যরকম।
সব সেশন মনোযোগ দিয়ে করতেন, প্রতিটি অনুশীলন নিয়মিতভাবে করতেন।
নিউট্রিশন চার্টের একদিনও বাদ যেত না।
যেদিন রান্না করতে পারতেন না, সেদিন তার স্বামী নিজেই রান্না করে কাজে যেতেন—
শুধু যেন স্ত্রীর পুষ্টি কমে না যায়, বেবির বিকাশে ঘাটতি না হয়।
তাদের দুজনের এই দলগত প্রস্তুতি ছিল প্রশংসনীয়।
আপুর স্বপ্ন ছিল — VBAC (Vaginal Birth After C-Section)।
তিনি জানতেন এটা সহজ নয়, কিন্তু বিশ্বাস করতেন জ্ঞান, প্রস্তুতি আর তাওয়াক্কুল দিয়ে সব সম্ভব।
তিনি জানতেন, “আমার শরীর জানে কী করতে হবে, আর আল্লাহ জানেন আমার জন্য কী সেরা।”
সব কিছু ঠিকঠাক চলছিল।
যেদিন ব্যথা শুরু হলো, তারা হাস্পাতালে গেলেন।
কিন্তু সেখানে পিটোন দেয়া হলো— contractions বাড়ানোর জন্য।
ঘণ্টা পেরিয়ে ঘণ্টা,
দেড় দিন পার হয়ে গেল, কিন্তু dilation ৩ সেমি’র বেশি খুলছে না।
এই সময় তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জাগলো—
> “ *আমার মনে হচ্ছে আর অপেক্ষা করা উচিত না… কিছু একটা ঠিক হচ্ছে না।”*
তিনি এই ইন্সটিংক্ট বা সহজাত প্রবৃত্তিকে বিশ্বাস করলেন।
কারণ প্রি-ন্যাটাল ক্লাসে তিনি শিখেছিলেন—
> “একজন মা তার শরীরের ভাষা সবচেয়ে ভালো বোঝেন। তাঁর ইন্সটিংক্ট কখনো অকারণ নয়।”
তিনি আমাকে ফোন করে বললেন,
“আমার মনে হচ্ছে আমাকে এখন সি-সেকশনে যেতে হবে।”
আমি তার কণ্ঠে সেই আত্মবিশ্বাস শুনেছিলাম — ভয় নয়, সচেতন সিদ্ধান্ত।
আমি বললাম, “যদি আপনার ইন্সটিংক্ট এটা বলে, তবে অবশ্যই শুনুন৷ ”
অপারেশনের সময় ডাক্তার জানান —
তার জরায়ুতে প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল,
এবং ইউটেরাসে একাধিক সেলাই দিতে হয়েছে।
ডাক্তার নিজের মুখে বললেন—
> “তুমি যে সময়মতো সিজারের সিদ্ধান্ত নিয়েছো,
এটা তোমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।”
আপু জানলেন,
জ্ঞান আর ইন্সটিংক্ট—দুটোই একসাথে কাজ করেছিল তার জীবনের জন্য।
সেদিন তিনি শুধু সন্তান জন্ম দেননি,
নিজের মধ্যে একজন জ্ঞানী, সচেতন ও ঈমানদার মা জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ৷
প্রি-ন্যাটাল ক্লাস শুধু লেবারের জন্য নয়,
এটা শেখায় নিজের শরীরের কথা শোনা, সিদ্ধান্তে আত্মবিশ্বাস রাখা,
আর আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা।
তাসনিম সুশান আজাদ
দৌলা, রৌদ্রময়ী স্কুল
সার্টিফাইড চাইল্ডবার্থ এডুকেটর ও দৌলা
Other post
Tag:দৌলা, দৌলা ডায়েরী, দৌলা সার্ভিস
You may also like
মায়ের নিঃশব্দ কান্না, আমরা কি শুনি?
September 3, 2026
‘খুব কাঁদত, রাতে ঘুম হত না! যমজ সন্তানকে ফাঁস দিয়ে মারল মা। সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয়। তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে মারে মা।’ কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে …
দৌলা ডায়েরী সিরিজ — পর্ব ৩৯
August 15, 2026
সাদিয়া আপু আমাকে দৌলা সার্ভিস এর জন্য নক করেন উনার ২য় প্রেগন্যান্সির ৩৬ সপ্তাহে। আপুর ফর্ম থেকে জানতে পারি উনার প্রায় ৩ বছরের একটি বাবু আছে এবং ১ম প্রেগন্যান্সিতে উনার লেবার ট্রায়াল দেয়ার সময় ৭সেমি ডায়লেশনের (জরায়ু মুখ খোলার) পর …
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
August 15, 2026
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
