বাবুর গায়ে হাত তুলে ফেলেছি!
- Posted by MNCC Moderator
- Date February 3, 2026
- Categories Blog, Doulas

Postpartum depression এমন একটি মানসিক অবস্থা, যখন মা হওয়ার পর হরমোন, ঘুমের অভাব, দায়িত্ব আর একাকীত্ব একসাথে এমন চাপ তৈরি করে যে মাথার ভেতর সবকিছু ঝাপসা হয়ে যায়, নিজের চিন্তাকেও বিশ্বাস করতে কঠিন হতে পারে। এটি “ধৈর্য কম” না, “কম ইমান” না, “খারাপ মা” হওয়া না। এটি একটি মানসিক অবস্থা যেখানে শরীর, মন, হরমোন, ঘুমের অভাব, দায়িত্বের চাপ, সব একসাথে একটি মানুষকে ভেঙে দেয়। অনেক সময় মা নিজেই বুঝতে পারেন না, আসলে তিনি কোথায় হারিয়ে যাচ্ছেন।
PPD এ থাকা অনেক মা থেকেই এরকম কথা আমরা প্রায়ই শুনে থাকি:
“আমি আর আগের আমি নেই।”
“আমি ঠিকমতো মা হতে পারছি না।”
“আমি খারাপ মা।”
“আমি কৃতজ্ঞ হওয়া উচিত জানি, কিন্তু পারছি না।”
এই মুহূর্তগুলোতে দরকার একটা রিস্টার্ট বাটন — নিজেকে থামানো, সেফ রাখা, আবার গ্রাউন্ড করার জন্য।
১. মুসলমান হলে “আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম” পড়ুন।
২. বাবুকে নিরাপদ জায়গায় শুইয়ে দিন। পাশে বালিশ দিন যাতে পড়ে না যায়, অথবা বাড়ির অন্য কারো কাছে দিন।
৩. পাশের রুমে যান, যেখানে বাচ্চার কান্না স্পষ্ট শোনা যাবে না।
৪. এক গ্লাস পানি খান।
৫. যত দূরে দেখা যায়, সেদিকে তাকান। দূরের দেয়াল বা জানালার বাইরে।
৬. সিজদায় যান। আল্লাহর কাছে সাহায্য চান। যিনি এই চোখ বানিয়েছেন, এই মন বানিয়েছেন, মনের অবস্থা বদলানো যার কাছে এক পলকের ব্যাপার।
৭. ৫ বার বুক ও পেট ভরে শ্বাস নিন।
৮. মুখ, চোখ, ঘাড়, গলা, কান, কনুই পর্যন্ত হাত ধুয়ে নিন। অথবা ওযু করে নিন।
৯. আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য চেয়ে বাবুর কাছে ফেরত যান।
৯টা কাজই সহজ, কিন্তু একসাথে করলে মাথার ভেতরের ঝড়টা থামে। নিজেকে আবার কন্ট্রোল করা যায়, ইনশাআল্লাহ।
এগুলো তাৎক্ষণিক সেই মুহূর্তের জন্য, যখন মাথার ভেতর সব এলোমেলো, নিজেকে সামলাতে কঠিন হচ্ছে। কিন্তু যদি এসব অনুভূতি বারবার আসে, দিনের পর দিন থাকে, বা নিজের/বাবুর নিরাপত্তা নিয়ে ভয় হয় তাহলে অবশ্যই কারো সাহায্য নিবেন। সাহায্য নেওয়া দুর্বলতা না। পরিবারের কাউকে বলুন, বিশ্বাসযোগ্য কারও সাথে কথা বলুন, প্রয়োজনে মানসিক স্বাস্থ্য পেশাদারের সাহায্য নিন।
এই পোস্টটা সেভ করে রাখুন ইমারজেন্সির জন্য। আপনি একা না। আপনি খারাপ মা ও না। আপনি একজন মা যার একটু সাহায্য প্রয়োজন এবং সেটি আপনার প্রাপ্য। 
– ফারিসা তাজরী আহমেদ
(দৌলা ইন্টার্ন, রৌদ্রময়ী
Childbirth Educator & Doula Trainee, AMANI Birth)
.
Other post
Tag:নতুন মা, পোস্টপার্টাম
You may also like
মায়ের নিঃশব্দ কান্না, আমরা কি শুনি?
September 3, 2026
‘খুব কাঁদত, রাতে ঘুম হত না! যমজ সন্তানকে ফাঁস দিয়ে মারল মা। সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয়। তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে মারে মা।’ কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে …
দৌলা ডায়েরী সিরিজ — পর্ব ৩৯
August 15, 2026
সাদিয়া আপু আমাকে দৌলা সার্ভিস এর জন্য নক করেন উনার ২য় প্রেগন্যান্সির ৩৬ সপ্তাহে। আপুর ফর্ম থেকে জানতে পারি উনার প্রায় ৩ বছরের একটি বাবু আছে এবং ১ম প্রেগন্যান্সিতে উনার লেবার ট্রায়াল দেয়ার সময় ৭সেমি ডায়লেশনের (জরায়ু মুখ খোলার) পর …
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
August 15, 2026
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
