সহজভাবে নরমাল ডেলিভারির গল্প
- Posted by MNCC Moderator
- Date January 24, 2024
- Categories Birth Story, Blog, Others

আলহামদুলিল্লাহ্ পুত্র সন্তানের মা হলাম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যিনি আমার জন্য সহজ করেছেন এই পথকে।
প্রথম থেকেই তেমন জটিলতা না থাকলেও ৭ মাসের দিকে পানি লিক হওয়াতে হসপিটালে ভর্তি ছিলাম। এরপর আবার লিক হয় ৮ মাসের সময়। তখনও আবার হসপিটালে কয়েকদিন ভর্তি ছিলাম, আলহামদুলিল্লাহ্ আ’লা কুল্লি হাল।
ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিলেও আমার পক্ষে করা সম্ভব হচ্ছিলো না বিধায় বারবার পানি লিক হচ্ছিলো।ভয়ে ছিলাম প্রিটার্ম ডেলিভারি হয়ে যায় কিনা! কারণ পানি বাড়ছিল না, ৯.৬ এ চলে এসেছিলো।
আলহামদুলিল্লাহ্ আল্লাহ সহজ করেছেন। ৩৯ সপ্তাহ চলাকালীন গত ২৬ ডিসেম্বর রাতে ফলস পেইন এবং ২৭ ডিসেম্বর সকাল ৯:১৫ এর কাছাকাছি সময় পানি ভেঙে যায় আর এর ৯:৪০-এর দিকে লেবার পেইন উঠতে থাকে। আর কনট্রাকশনের গ্যাপ ৫-৪-৩-২ মিনিট করে কমতে থাকে। এরপর (মিরপুর ১৭) ওজিএসবি হসপিটালের দিকে রওনা দেই। যাওয়ার পরপরই ওনারা পিভি চেক করে বলেন যে জরায়ুমুখ প্রায় পুরোপুরি খুলে গেছে। আলহামদুলিল্লাহ্ এটা আমার উপর আল্লাহর রহমত ছাড়া কিছুই নয়।
এরপর লেবার রুমে নিয়ে যাওয়া হয়। নরমাল ডেলিভারির মাধ্যমে দুপুর ১ টায় আমার বাচ্চা দুনিয়াতে আগমন করে আলহামদুলিল্লাহ্। বাচ্চার মাথা আটকে যাচ্ছিল আর আমি যথেষ্ট প্রেসার দিতে পারছিলাম না বলে এপিশিওটমি লেগেছিলো। এপিশিওটমিতে একটু ত্রুটি হওয়াতে সেলাইও বেশি লেগেছিলো বিধায় কষ্টের পরিমানও বেশি ছিল। আলহামদুলিল্লাহ্ আ’লা কুল্লি হাল। আমার ইডিডি ছিল ৭ জানুয়ারি। আল্লাহ চেয়েছেন বিধায় এর আগেই আমার বাচ্চা দুনিয়াতে এসেছে, আলহামদুলিল্লাহ্।
উম্মে আহমাদ
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স পার্টিসিপ্যান্ট, ব্যাচ ১৩
Other post
You may also like
লেবারের লক্ষণ নেই ভাবছিলেন যে মা, তার ন্যাচারাল ভিব্যাক হয়েছে — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪১)
ভিব্যাক তা-ও ন্যাচারাল! আলহামদুলিল্লাহ!! অথচ এই মা ৩৮ সপ্তাহেও ভাবছিলেন, উনার লেবারের কোন লক্ষ্মণ নেই কেন! আসলে, নরমাল ডেলিভারি এমনই। সবাই পূর্ব লক্ষ্মণ দেখে না। তবে বডি রেডি থাকলে ফুল টার্মের কাছাকাছি গিয়ে হঠাৎই পেইন শুরু হয়ে যেতে পারে। এই …
আমি পেরেছি আপু! — মারুফা আপুর বার্থ স্টোরি (দৌলা ডায়েরী সিরিজ: পর্ব ৪০)
মারুফা আপু ৩৭ সপ্তাহ থেকে আমার দৌলা সার্ভিস নিচ্ছিলেন। প্রেগন্যান্সিতে আপু খাবার ও এক্সারসাইজ মোটামুটি মেইনটেইন করেছেন। শেষের দিকে হাঁটতে গেলে পায়ে কোথাও যেন কিছু একটা বাধে, এমন অনুভূতির কথা বলেছিলেন। বাবুর পজিশন নিয়ে আমার একটু সন্দেহ হয়। কিছু প্রশ্ন …
ইডিডি পার হয়ে নরমাল ডেলিভারি — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪২)
আপু খুবই শান্ত মানুষ। এতই শান্ত যে হ্যালো হ্যালো বলে বুঝতে হতো লাইনে আছেন কিনা। এই শান্ত সভাবই হয়তো আপুর স্টোরির স্পটলাইট। ৩৬ সপ্তাহ থেকে দৌলা সার্ভিস নেন। আলহামদুলিল্লাহ উনার পুরো প্রেগন্যান্সি একদম স্মুথ ছিল। নিউট্রিশন ও এক্সারসাইজও ভালোভাবে মেইনটেইন …
