আমার সহজ নরমাল ডেলিভারির গল্প
- Posted by MNCC Moderator
- Date May 7, 2025
- Categories Birth Story, Others

আলহামদুলিল্লাহ গত ২৮ ফেব্রুয়ারী নরমাল ডেলিভারির মাধ্যমে ছেলে বাবুর মা হয়েছি। এটা দ্বিতীয় প্রেগ্ন্যাসি ছিল আমার। পুরো প্রেগ্ন্যাসি জার্নি আলহামদুলিল্লাহ ভাল ছিল।
২৭ ফেব্রুয়ারী দুপুর থেকে হালকা কন্ট্রাকশন শুরু হয়, রাত হতে হতে কন্ট্রাকশন বাড়তে থাকে। রাত ১টায় হসপিটালে এডমিট হই। উনারা চেক করে দেখে তখনো মাত্র ১সেমি ডায়ালেটেড হয়েছে। তারপর একটা স্যালাইন দিয়ে দেয়। স্যালাইন দেওয়ার পর রাত ৪ টা থেকে কন্ট্রাকশন অনেক বেশি বেড়ে যায়। নার্স চেক করে দেখে ৪সেমি খুলেছে এর একটু পরই ৬ সেমি! এর পর পরই পুরোটা খুলে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে কিছুক্ষণ পুশ করার পরই ডেলিভারি হয়।
আমি প্রিন্যাটাল কোর্সের ছাত্রী ছিলাম। আপুরা এত বেশি সাহায্য করেছে যা আমার প্রেগ্ন্যাসি জার্নি সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে রাবেয়া আপুর অনেক হেল্প পেয়েছি। সব আপুরাই অনেক বেশি হেল্পফুল। সেকেন্ড ট্রাইমেস্টারে বেবি ব্রিচ ছিল দেখে অনেক বেশি টেন্সড ছিলাম, মাদার এন্ড চাইল্ড কেয়ার বিডি গ্রুপ থেকে পাওয়া এবং আরেকজন ডক্টরের দেয়া বিভিন্ন এক্সারসাইজ করতাম আর প্রচুর পরিমাণ দোয়া করতাম। আমি কৃতজ্ঞ এই প্ল্যাটফর্মের প্রত্যেকের প্রতি। জাযাকুমুল্লাহ খইরান।
সালমা
রৌদ্রময়ী প্রিন্যাটাল কোর্স পার্টিসিপ্যান্ট, ব্যাচ ১৯
Other post
You may also like
লেবারের লক্ষণ নেই ভাবছিলেন যে মা, তার ন্যাচারাল ভিব্যাক হয়েছে — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪১)
September 3, 2026
ভিব্যাক তা-ও ন্যাচারাল! আলহামদুলিল্লাহ!! অথচ এই মা ৩৮ সপ্তাহেও ভাবছিলেন, উনার লেবারের কোন লক্ষ্মণ নেই কেন! আসলে, নরমাল ডেলিভারি এমনই। সবাই পূর্ব লক্ষ্মণ দেখে না। তবে বডি রেডি থাকলে ফুল টার্মের কাছাকাছি গিয়ে হঠাৎই পেইন শুরু হয়ে যেতে পারে। এই …
আমি পেরেছি আপু! — মারুফা আপুর বার্থ স্টোরি (দৌলা ডায়েরী সিরিজ: পর্ব ৪০)
September 3, 2026
মারুফা আপু ৩৭ সপ্তাহ থেকে আমার দৌলা সার্ভিস নিচ্ছিলেন। প্রেগন্যান্সিতে আপু খাবার ও এক্সারসাইজ মোটামুটি মেইনটেইন করেছেন। শেষের দিকে হাঁটতে গেলে পায়ে কোথাও যেন কিছু একটা বাধে, এমন অনুভূতির কথা বলেছিলেন। বাবুর পজিশন নিয়ে আমার একটু সন্দেহ হয়। কিছু প্রশ্ন …
ইডিডি পার হয়ে নরমাল ডেলিভারি — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪২)
September 3, 2026
আপু খুবই শান্ত মানুষ। এতই শান্ত যে হ্যালো হ্যালো বলে বুঝতে হতো লাইনে আছেন কিনা। এই শান্ত সভাবই হয়তো আপুর স্টোরির স্পটলাইট। ৩৬ সপ্তাহ থেকে দৌলা সার্ভিস নেন। আলহামদুলিল্লাহ উনার পুরো প্রেগন্যান্সি একদম স্মুথ ছিল। নিউট্রিশন ও এক্সারসাইজও ভালোভাবে মেইনটেইন …
