Back

কর্ড পেঁচানো বেবি ও আমার নরমাল ডেলিভারির গল্প

আলহামদুলিল্লাহ এপ্রিলের ১ তারিখে নরমাল ডেলিভারির মাধ্যমে ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছি প্রথমবার। আমার EDD এপ্রিলের ০৬ তারিখ ছিল LMP অনুযায়ী।
৩৯ সপ্তাহে লেবার পেইন উঠে। প্রায় ১৮ ঘন্টা পেইন ছিল। বাবুর নাড়ি পেচানো ছিল (cord around neck) এই জন্য লেবার পেইন প্রগ্রেস করলেও বাবু নিচে নামছিল না। আমার শেষ আল্ট্রা করা হয়নি, জানতাম না আমরা যে বাবুর cord around neck আছে। ডাক্তার মেমব্রেন রাপচার করে দিলে দেখে বাবু পটি করে দিয়েছে পেটে (meconium stain)। তখন উনারা ডিসিশন দেয় যে সিজার করতে হবে, যদিও বাবুর heart beat ভাল ছিল তখনও।
 
সিজারের জন্য রেডি করে ওটিতে নিয়ে যাওয়া হয় আমাকে। এর মধ্যে আমার ব্যাথা এত বেশি বেড়ে গেছে যে আমি পাগলের মত চিৎকার করসি পুরো সময়, এক মিনিটও গ্যাপ দিচ্ছিল না প্রত্যেকটা কন্ট্রাকশন। ওটি টেবিলে আমাকে ওই অবস্থায় উঠিয়ে পিভি করে দেখে ৯ সেমি ডাইলেট হয়েছে। তখনও বেবির মাথা আসছিল না।
ডাক্তার কনফিউজড হয়ে যান আর বুঝতে পারেন না কী করবেন। সি সেকশনে যাওয়ার মত অবস্থাও নেই আবার এদিকে বেবিও নামছে না। কন্ট্রাকশন আসার সময় বেবি নিচে আসলেও বাবুর নাড়ি পেঁচানো দেখে আবার উপড়ে উঠে যাচ্ছিল।
 
শেষে ম্যাম বললেন যে পুশিং urge আসলে পুশ করে অনেকক্ষন ধরে রাখতে হবে। ম্যামের ইন্সট্রাকশন মত ট্রাই করি এরপর, এপিশিওটোমি দিয়ে বেবি বের হয়ে আসে আলহামদুলিল্লাহ। বেবি ২’৫ কেজি হয়েছে, বিপিডি ৯ এর নিচে ছিল দেখে হয়ত বা আল্লাহর হুকুমে সম্ভব হয়েছে নরমাল ডেলিভারি। বাবুকে nicu তে দেখিয়ে আনা হয়েছে, আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি ওর কোনো।
 
আমাদের ইন্সট্রাক্টর সব আপু, দৌলা আপুরা, রোদ্রময়ী প্রি নেটাল টিমকে অনেক ধন্যবাদ। সবসময় দুয়া থাকবে আপনাদের জন্য।
 
উম্মে আমাতুল্লাহ
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স পার্টিসিপ্যান্ট, ব্যাচ ১৯