নিজের জ্ঞানের উপরে কোনো মেডিসিন নেই
- Posted by MNCC Moderator
- Date May 7, 2025
- Categories Birth Story, Others

মা হলাম আজ ১৫ দিন। কি অদ্ভুত সুন্দর এক পথচলার শুরু। কতো নতুন নতুন অভিজ্ঞতা সুবহানাল্লাহ!
জানা আর অজানার মধ্যে যে তফাৎ সেটা রৌদ্রময়ীর প্রিনেটাল কোর্স না করলে বুঝতে পারতাম না।
যখন প্রেগন্যান্সি, লেবার, সি-সেকশন, নিউবর্ন কেয়ার,পোস্টপার্টাম এসব বিষয়ে কোন ধারনাই ছিলো না, তখন বুঝতে পারিনি যে কত কী আছে যা আমার জ্ঞানের বাহিরে।
আল্লাহ আমায় সন্তানের জন্য কবুল করে নিলেন আর তার সাথে উপহার হিসেবে এই কোর্সের সন্ধান দিলেন। নাহয় কীভাবে কি করতাম জানি না।
প্রথমত এক কাজিনের মাধ্যমে এই কোর্সের লিঙ্ক পাই পরে গর্ভাবস্থায় ৬ মাসের দিকে প্রিনেটাল ব্যাচ-১৯ এ ভর্তি হই।
ক্লাস শুরু হওয়ার পর বুঝলাম এটা কতোটা উপকারী সুবহানাল্লাহ।
একডেমিক ক্লাস থাকায় সবসময় লাইভ ক্লাস করতে পারতাম না, পরে রেকর্ড দেখতাম। কীভাবে চলতে হবে, কী খেতে হবে, কী পরিমান খেতে হবে, ডায়েট চার্ট হোমওয়ার্ক, এক্সারসাইজ কীভাবে কতোটুকু করতে হবে,লেবারের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, লেবারের সময় কী করতে হবে, সি-সেকশন সংক্রান্ত যত ধারনা, যত্ন, নিউবর্নের কেয়ার, নিজের পোস্টপার্টাম কেয়ার, হাসবেন্ড এর দায়িত্ব, কাপল বন্ডিং এক্টিভিটি – কী নেই এই কোর্সে! এছাড়া ইন্সট্রাক্টর আপুদের অলওয়েজ সাপোর্ট, যেকোনো সমস্যায় তাদের কাছে বারবার প্রশ্ন করা, জানতে চাওয়া এসবকিছুই যেন ব্লেসিং আলহামদুলিল্লাহ।
আমি ক্লাসগুলো করে অনেক কিছু জেনেছি, সে অনুযায়ী করার চেষ্টা করেছি। কঠিন কঠিন সময়গুলো ধৈর্যের সাথে সামাল দিয়েছি কারন এ ধারনাগুলো আগে থেকে পাওয়া ছিলো।
শুরু থেকে সব ঠিক থাকলেও এনোম্যালি স্ক্যান এ জানতে পারলাম বাবু ব্রিচ পজিশনে আছে, একটু টেনশনে পরে গেলাম। পরে এক্সারসাইজ ক্লাসের ইন্সট্রাক্টর থেকে ব্রিচ পজিশন ঘুরানোর এক্সারসাইজগুলো জানলাম আর সেগুলো ফলো করলাম। আলহামদুলিল্লাহ ৩২ সপ্তাহে পজিশন চেইঞ্জ হয়ে সেফালিক পজিশনে আসলো। এরপরে সিঙ্গেল কর্ড পেঁচানো ছিলো সেটাও ঠিক হলো। পানির পরিমাণও ঠিক ছিল।
কিন্তু নরমালে চাওয়ার পরেও আল্লাহর ইচ্ছে কিছু ভিন্ন ছিলো। শেষ মূহুর্তে বাবুর ওজন বেড়ে যাওয়া, মাথার সাইজ সার্ভিক্স এর লেন্থ থেকে বড় হয়ে যাওয়া, নিচে না নামা, পেইন না-হওয়া সবমিলিয়ে ডেট পার হওয়ার পরে ডক্টরের সাজেশন এ সি-সেকশন করাতে হলো।
আলহামদুলিল্লাহ বাবু অনেক সুস্থভাবে পৃথিবীতে আসে এবং এখনও সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সি-সেকশন এর ব্যাপারে আগেই জানা ছিলো তবুও ভয় কাজ করছিলো আর পরের ধাপটাও কঠিন ছিলো অনেক। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি।
সকল মায়েদের জন্য দোয়া রইলো, আর সাজেশন থাকবে প্রিনেটাল কোর্স করার কারন আশেপাশের মানুষের অনেক কথা ও কাজ আপনার বাচ্চার ও আপনার জন্য হতে পারে বিপদ তাই নিজের জানার ও জ্ঞানের উপরে কোন মেডিসিন নেই!
নিজে জানুন, সচেতন থাকুন!
এশামনি
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স পার্টিসিপ্যান্ট, ব্যাচ ১৯
Other post
You may also like
লেবারের লক্ষণ নেই ভাবছিলেন যে মা, তার ন্যাচারাল ভিব্যাক হয়েছে — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪১)
September 3, 2026
ভিব্যাক তা-ও ন্যাচারাল! আলহামদুলিল্লাহ!! অথচ এই মা ৩৮ সপ্তাহেও ভাবছিলেন, উনার লেবারের কোন লক্ষ্মণ নেই কেন! আসলে, নরমাল ডেলিভারি এমনই। সবাই পূর্ব লক্ষ্মণ দেখে না। তবে বডি রেডি থাকলে ফুল টার্মের কাছাকাছি গিয়ে হঠাৎই পেইন শুরু হয়ে যেতে পারে। এই …
আমি পেরেছি আপু! — মারুফা আপুর বার্থ স্টোরি (দৌলা ডায়েরী সিরিজ: পর্ব ৪০)
September 3, 2026
মারুফা আপু ৩৭ সপ্তাহ থেকে আমার দৌলা সার্ভিস নিচ্ছিলেন। প্রেগন্যান্সিতে আপু খাবার ও এক্সারসাইজ মোটামুটি মেইনটেইন করেছেন। শেষের দিকে হাঁটতে গেলে পায়ে কোথাও যেন কিছু একটা বাধে, এমন অনুভূতির কথা বলেছিলেন। বাবুর পজিশন নিয়ে আমার একটু সন্দেহ হয়। কিছু প্রশ্ন …
ইডিডি পার হয়ে নরমাল ডেলিভারি — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪২)
September 3, 2026
আপু খুবই শান্ত মানুষ। এতই শান্ত যে হ্যালো হ্যালো বলে বুঝতে হতো লাইনে আছেন কিনা। এই শান্ত সভাবই হয়তো আপুর স্টোরির স্পটলাইট। ৩৬ সপ্তাহ থেকে দৌলা সার্ভিস নেন। আলহামদুলিল্লাহ উনার পুরো প্রেগন্যান্সি একদম স্মুথ ছিল। নিউট্রিশন ও এক্সারসাইজও ভালোভাবে মেইনটেইন …
