আঘাতে ক্ষতিগ্রস্ত শিশুর দাত ঃ করনীয় ও বর্জনীয়
- Posted by MNCC Moderator
- Date April 16, 2025
- Categories Blog, Others

ছোট আরাফ,বয়স ১১মাস।হামাগুড়ি দিয়ে বিছানা থেকে পড়ে গিয়ে সদ্য ওঠা সামনের দাঁত ভেংগে ফেলল। ওদিকে ১২ বছরের জায়ান স্কুলে বন্ধুর ধাক্কায় পরে গিয়ে চেয়ারের কোণে আঘাত পেয়ে সামনের দাঁত টা পরে গেলো।বাবা মার তখন কি একটা দুশ্চিন্তার সময়।আসুন জেনে নেই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সাথে সাথে কি করতে হবে।
১. পরে যাওয়া দাঁতে ময়লা কিছু লেগে না থাকলে আর সেটা দাঁতের সকেটে বসানো সম্ভব হলে সেটা বসিয়ে দ্রুত নিকতস্থ দন্ত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
২. কোনোভাবেই দাঁতের শেকড়ে স্পর্শ করা যাবে না অথবা কোনো কাপড়,টিস্যু দিয়ে ঘষা দেয়া যাবে না।
৩.পড়ে যাওয়া দাঁত স্যালাইন,পাস্তুরিত দুধ অথবা নিজের মুখের জ্বিভের নিচে অথবা গালে অথবা মা বাবা তাদের বাচ্চার দাঁত নিজের মুখের ভেতর রেখে ডেন্টিস্টের কাছে চলে আসতে হবে।
৪.দাঁত পড়ে যাওয়ার ৩০-৪০মিনিটের মধ্য ডেন্টিস্টের কাছে পৌছাতে পারলে দাঁত টা টিকে থাকার সম্ভবনা বেশি। যতো সময় গড়াবে ততো দাঁতটি টিকে থাকার সম্ভাবনা কমে আসবে।
৫.দাঁত স্প্লিন্টিং করা হলে চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে।
৬.পাঁচ বছরের নিচে বাচ্চাদের দুধ দাঁত পরে গেলে না ভেংহে গেলে চিন্তার কোনো কারণ নেই।একজনের ডেন্টিস্টের পরামর্শে এক্স রে করে নিচের স্থায়ী দাঁতের ক্ষতি হয়েছে কিনা পরীক্ষা করে দেখতে হবে।এক্ষেত্রে দুধ দাঁত পুনরায় প্রতিস্থাপনের দরকার নেই।ব্যাথানাশক ট্যাবলেট বা সিরাপ খাওয়ালে বাচ্চা আরাম পাবে।
সব শেষে বলবো দুর্ঘটনা ঘটে গেলে আতংক ভয় মনের মধ্যে চেপে রেখে দ্রুত ডাক্তারের কাছে নিলেই ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে।
ডা.সৈয়দা জান্নাতুন নাঈমা
বিডিএস
ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল
Other post
Tag:শিশুর যত্ন
You may also like
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
কম সময়ে সহজে আমার নরমাল ডেলিভারির গল্প
#বার্থ স্টোরি আলহামদুলিল্লাহ!গত ০৪/০৬/২৬ তারিখ দুপুর ০২:১৫ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার ছেলে ‘আহমাদ’-কে আমার কোলে দিয়েছেন।আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!আল্লাহ তায়ালার কাছে কোটি কোটি শুকরিয়া যে, তিনি আমাকে নরমাল ডেলিভারির জন্য কবুল করেছেন। রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতি অশেষ …
বদ নজর কি সত্য?
আমার বেবি হওয়ার আগেই আমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম “আমি আমার বাচ্চাকে কোনোদিনও বদনজর থেকে বাঁচানোর জন্য কালো কাজলের টিপ আর গলায় গিট দেয়া কালো সুতা পড়াবো না। দেখবো কি হয়।” এগুলো ছাড়াও যে বাচ্চা বড় করা যায় …
