কম পানি নিয়ে আমার নরমাল ডেলিভারির গল্প
- Posted by MNCC Moderator
- Date July 11, 2025
- Categories Birth Story, Others

আমার সদর হাসপাতালে নরমাল ডেলিভারি হয়েছিল। প্রাইভেট মহিলা ডাক্তার দেখাতাম। উনাকে প্রথম থেকেই বলেছিলাম কোনো কমপ্লিকেশন না থাকলে নরমাল করবো। উনি বলেছিলেন আমি নরমাল করাই না, তোমার পেইন উঠলে সদর হাসপাতালে চলে যেও। আর দিনের বেলা হলে আমার সাথে দেখা করে যেও, রাত হলে আসা লাগবেনা।
আমার আট মাসের দিকে mild oligohydramions দেখা যায় যেটাকে রোগীরা পানি কম বুঝে। পরে সেটা আবারো নরমাল হয় বেড রেস্ট, মেডিসিন, খাবার ইত্যাদি মেইনটেইন করে। আমার pre-natal কোর্স করা ছিল, usg রিপোর্ট নরমাল নাকি এবনরমাল বুঝতে পারতাম। আমার ডেলিভারি ডেট এর এক সপ্তাহ আগেই ডাক্তার সি-সেক করার জন্য বলতে থাকে। আমি তার পর থেকে আর ওনার কাছে যাইনি কারণ আমার ফলস পেইন আসতো।
২ সপ্তাহ ধরে ফলস পেইন হওয়ার জন্য আমার ফ্যামিলি হাসপাতালে নিয়ে যায়। পরে ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথা চলে যায়। ডাক্তার পর দিন কিছু টেস্ট দেয়। হিমোগ্লোবিন কম আসে ব্লাড টেস্টে, সেই সাথে amniotic fluid 7.55cm ছিল সম্ভবত অর্থাৎ mild oligohydramions আসে। ১ ব্যাগ ব্লাড লেগেছিল O-ve।
তারপর আমার ফ্যামিলি প্রেসার ক্রিয়েট করতে থাকে c-sec করার জন্য। এই জন্য আমি আবারও ওনার কাছে যাই এবং আমার সব সমস্যা বলি, এমনকি ফলস পেইন নিয়ে হাসপাতালে এসেছি এইটাও। উনি আমার usg করান বলেন পারলে আজকেই ভর্তি হয়ে যাও। [পুরো pregnancy টাইমে আমার পাঁচ মাসের সময়ে একবার ব্লাড টেস্ট দিয়েছিলেন। এইটা আমার ভুল ছিল রুটিন টেস্ট সম্পর্কে জানার পরেও…] আমি বললাম আমার ১ ব্যাগ ব্লাড লেগেছে আর ব্লাড ম্যানেজ হয়নি তাই আজকে ভর্তি হওয়া সম্ভব না। ব্লাড ব্যাংকেও ব্লাড নেই। পরে আমরা বাহিরে এসে বসি।
উনি আবারও একজন মহিলা পাঠান আর তিনি বলেন তোমার পানি কম, আজকেই ভর্তি হয়ে গেলে ভালো, দেরি করলে সমস্যা হতে পারে। আমি বললাম ব্লাড ম্যানেজ হয়নি, আমার O-ve ব্লাড চাইলেই এখন ভর্তি হওয়া সম্ভব নয়। [আমি অবাক হয়েছিলাম উনি ব্লাডকে গুরুত্বহীনভাবে দেখার কারণে।]
ওইখান থেকে চলে আসার দিন, রাত থেকেই আমার লেবার পেইন আসা শুরু হয় আর আমি বুঝতে পারি যে আমার রিয়েল পেইন শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার বেশি সময় পেইন হওয়ার পর বেবি আসে দুনিয়াতে আলহামদুলিল্লাহ। তবে আমার ফ্যামিলি ভীষণ ভয় পাচ্ছিল, এটা আমার ফুফাতো ভাবি ম্যানেজ করেছিল, প্রচুর সাহস যুগিয়েছিল আলহামদুলিল্লাহ। উনি ঢাকা মেডিকেল এর gynaecologist ছিলেন, বর্তমানে USA থাকেন। এত কিছু হয়েছে, তবু আমি নরমাল চেয়ে গেছি আল্লাহর নিকট।
এত কিছু সম্ভব হয়েছিল pre-natal কোর্স থেকে জানার ফলে আলহামদুলিল্লাহ।
জাকিয়া সুলতানা
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স পার্টিসিপ্যান্ট, রেকর্ড ব্যাচ
Other post
You may also like
লেবারের লক্ষণ নেই ভাবছিলেন যে মা, তার ন্যাচারাল ভিব্যাক হয়েছে — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪১)
September 3, 2026
ভিব্যাক তা-ও ন্যাচারাল! আলহামদুলিল্লাহ!! অথচ এই মা ৩৮ সপ্তাহেও ভাবছিলেন, উনার লেবারের কোন লক্ষ্মণ নেই কেন! আসলে, নরমাল ডেলিভারি এমনই। সবাই পূর্ব লক্ষ্মণ দেখে না। তবে বডি রেডি থাকলে ফুল টার্মের কাছাকাছি গিয়ে হঠাৎই পেইন শুরু হয়ে যেতে পারে। এই …
আমি পেরেছি আপু! — মারুফা আপুর বার্থ স্টোরি (দৌলা ডায়েরী সিরিজ: পর্ব ৪০)
September 3, 2026
মারুফা আপু ৩৭ সপ্তাহ থেকে আমার দৌলা সার্ভিস নিচ্ছিলেন। প্রেগন্যান্সিতে আপু খাবার ও এক্সারসাইজ মোটামুটি মেইনটেইন করেছেন। শেষের দিকে হাঁটতে গেলে পায়ে কোথাও যেন কিছু একটা বাধে, এমন অনুভূতির কথা বলেছিলেন। বাবুর পজিশন নিয়ে আমার একটু সন্দেহ হয়। কিছু প্রশ্ন …
ইডিডি পার হয়ে নরমাল ডেলিভারি — দৌলা ডায়েরী সিরিজ (পর্ব ৪২)
September 3, 2026
আপু খুবই শান্ত মানুষ। এতই শান্ত যে হ্যালো হ্যালো বলে বুঝতে হতো লাইনে আছেন কিনা। এই শান্ত সভাবই হয়তো আপুর স্টোরির স্পটলাইট। ৩৬ সপ্তাহ থেকে দৌলা সার্ভিস নেন। আলহামদুলিল্লাহ উনার পুরো প্রেগন্যান্সি একদম স্মুথ ছিল। নিউট্রিশন ও এক্সারসাইজও ভালোভাবে মেইনটেইন …
