Back

নরমাল থেকে নরমাল নয়?

জানুয়ারি ২৫ এ আমি আমার সেকেন্ড ক্লায়েন্ট পাই। উনার সাথে কথা বলতে গিয়ে জানতে পারি এটা উনার ৩য় প্রেগ্ন্যাসির এবং উনার বয়স ৪১। লাস্ট প্রেগ্ন্যাসি ছিল ১১ বছর আগে। এবং উনার ফ্যামিলিতে উনার সাপোর্ট পারসোন ছিলেন উনার ১৮ বছরের মেয়ে। প্রি ন্যাটাল ক্লাস উনি মেয়ের সাথেই করেছেন। মেয়ের সাথেই সব ডিসকাস করেন। ডাক্তারের কাছ থেকে ফিরলে উনার মেয়ে অপেক্ষা করে রিপোর্ট দেখার জন্য। উনাদের মা মেয়ের বন্ডিং এতো ভালো লেগেছিল আমার মাশা আল্লাহ বারাকাল্লাহ। উনার পুরো পরিবার মাশা আল্লাহ সাপোর্টিভ।
আপু জানালেন উনার কোন শারীরিক সমস্যা নেই উনি চান এবারও উনার নরমাল হোক আগের ২ টাই উনার নরমাল ছিল। কিন্তু উনার ডাক্তার বলেছেন বাচ্চা ব্রিচ পজিশনে আছে তখনো ৩২ সপ্তাহ। আর উনার প্লাসেন্টা Bilobed। যেহেতু ৩২ সপ্তাহ আমি আপুকে বলি এখনো অনেক সময় আছে তাই টেনশন নিবেন না। উনার সাথে নিউট্রিশন, বার্থ প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকি। আপুর ৩৭ সপ্তাহ শুরু হওয়ার পর আপুকে মাইলস সার্কিট , ব্রিদিং টেকনিক ফর ইজিয়ার লেবার এই এক্সারসাইজ গুলো করতে বলি।
৩৭ সপ্তাহে আপুর লাস্ট আল্ট্রা ডেইট ছিল সেখানেও বাচ্চার পজিশন ব্রিচ। সেফালিক হয়নি। তাই আপু দুশ্চিন্তা করছিলেন। আমি আমার সিনিয়ার দৌলা রাবেয়া আপুর সাথে কথা বলি আপু আমাকে কিছু এক্সারসাইজ সাজেস্ট করেন যেগুলো বাচ্চা ঘুরে যেতে হেল্প করে। Spinning Babies techniques এক্সারসাইজ গুলো শেয়ার করি এবং বলি এক সপ্তাহ ফলো করতে। এর মাঝে আমি ডাক্তার ফাতেমা ইয়াসমিন ম্যামকেও নক করি অপিনিয়ন নিতে। ম্যাম জানান Bilobed প্লাসেন্টা নরমাল ডেলিভারির চান্স কমায় তবে স্পাইনিং বেবি এক্সারসাইজ করতে পারবেন। খেয়াল রাখতে হবে এক্সারসাইজ করার সময় আন কম্ফোরটেবল ফিল করলে বা আন ইউজুয়াল পেইন ফিল করলে বন্ধ করে দিতে হবে। ক্লায়েন্ট আপু এক্সারসাইজ গুলো করেন।
আপুর ডাক্তার বলেছিল তিনি ৩৯ সপ্তাহে লাস্ট আল্ট্রা করবেন এরপর বাচ্চা না ঘুরলে সি সেকশনে যেতে হবে। আমিও আপুকে বলি চিন্তা না করতে । আল্লাহ খাইর আছে এমন কিছুই দিবেন। ৩৯ সপ্তাহে আপু আল্ট্রা করেন। বাচ্চা তখনো ব্রিচ পজিশনে ছিল তাই ৩ দিন পরে ফেব্রুয়ারির ১০ তারিখ সিজারের ডেইট দেয়া হয়। আলহামদুলিল্লাহ আপুর ৩য় সন্তান পৃথিবীতে আসে।
এই কেইসে আমি শিখেছি Bilobed প্লাসেন্টার ব্যপারে যেটা আমার জন্য একদম নতুন ছিল। আমি আমার করা নোট আপনাদের সাথে শেয়ার করছি।
Bilobed placenta (বা bilobed placentation) হলো এমন একটি প্লাসেন্টা যার দুটি আলাদা লোব থাকে — অর্থাৎ এটি দুটি ভাগে বিভক্ত হয়ে থাকে, যেগুলোর মাঝে একটি পাতলা মেমব্রেন দ্বারা সংযোগ থাকে। সাধারণত একটি প্লাসেন্টা একটিই থাকে (single disc), কিন্তু bilobed placenta-তে এটি দুইটি ভাগে বিভক্ত হয়ে থাকে। এই দুইটি লোবকে বলে:
Main (larger) lobe
Accessory (smaller) lobe — কিন্তু কখনো কখনো দুইটি লোবই সমান বড় হতে পারে।
এটা কেন হয়?
এর নির্দিষ্ট কারণ জানা যায় না, তবে কিছু সম্ভাব্য কারণ বা রিস্ক ফ্যাক্টর হতে পারে:
১। উচ্চ বয়সে গর্ভধারণ
২। IVF বা assisted reproductive technology
৩। বহুবাচ্চা (twins, triplets)
আগে থেকে প্লাসেন্টাল abnormality থাকা
কী করতে হয়?
১। অতিরিক্ত মনিটরিং, বিশেষ করে যদি vasa previa বা cord abnormality থাকে।
২। ডেলিভারির সময় সতর্কতা।
৩। Placenta যেন সম্পূর্ণ বের হয়েছে এটা নিশ্চিত করতে হবে postpartum এ।
আমার প্রথম ২ জন ক্লায়েন্ট থেকে আমি একদম ভিন্ন এক্সপিরিয়েন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। ২টা কেইসই শুরুতে সাধারন ছিল শেষে অসাধারন কেইসে রুপ নিয়েছে। এবং আমার জ্ঞান এনরিচ হয়েছে আলহামদুলিল্লাহ।
 
তাসনিম সুশান আজাদ
দৌলা, রৌদ্রময়ী স্কুল

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *