Back

শত প্রতিকূলতার মাঝেও ভিব্যাকের প্রচেস্টার গল্প

trying vbac

ডিসেম্বর ২০২২

১০ম ব্যাচের শাহনায পারভিন আপুকে পেয়েছি ভিব্যাক ক্লায়েন্ট হিসেবে। ফোন ডিসটার্ব দেয়া থেকে শুরু করে অনেক প্রতিকূলতার মাঝেও আপু ভিব্যাকের জন্য অনেক উদগ্রীব ও সচেষ্ট ছিলেন। আগের বার উনার সারভিক্স একটুও খোলেনি, নরমই ছিল না তাই এবার সারভিক্স খুলবে কিনা এই নিয়ে অনেক চিন্তিত ছিলেন। আলহামদুলিল্লাহ ন্যাচারালি পেইন উঠে আপুর ডেটের ১ দিন পর।

লেটেন্ট ফেইজেই ব্যাথার সাথে কোপ করতে কষ্ট হচ্ছে বলায় আমি অবজারভেশনে থাকার জন্য হাসপাতালে চলে যেতে বলি। আপুর ডাক্তার ভিব্যাক প্র‍্যাকটিস করেন, ঢাকাতে আছেন। বেশ লং আর কষ্টকর লেবারের পর আলহামদুলিল্লাহ আপুর ভিব্যাক হয়েছে। এখনো প্রসব পরবর্তী বিভিন্ন ব্যাথার সাথে কোপ করছেন। আল্লাহ দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করুন আপুকে।

রাবেয়া রওশীন
ভার্চুয়াল দৌলা, রৌদ্রময়ী স্কুল