“দৌলা” – সুপ্রাচীন এক সহযোগী
- Posted by MNCC Moderator
- Date September 18, 2023
- Categories Doula Service, Doulas, Writer

মাঝে মধ্যে ভাবি দৌলা জার্নির কিছু অভিজ্ঞতা শেয়ার করবো। আবার মনে হয় ধুর! আমার পরিচিতরা তো বুঝেই না আমি কি করি! পরিচিতরা জানবে কি, আমার মা আর বরকে গিয়ে জিজ্ঞেস করেন না, বলবে “মিডওয়াইফ টাইপের কিছু একটা”
যাদেরকে বুঝাতে গিয়েছি, দেখলাম যে বুঝানো বেশ কঠিন। প্রথমত, সবার ধারণা বাচ্চা প্রসব করার কাজটা ডাক্তার করে দেবে। যেমন, ডাক্তার নরমাল ফ্রেন্ডলী থাকলেই হলো, নরমাল হবে। আর নাহলে সিজার। সেখানে আসলে মাদেরকে নিয়ে কাজ করার কিছু নেই।
আমাদের দেশে যে অস্বাভাবিক ডক্টর টু পেশেন্ট রেশিও, তাতে বেশিরভাগ ডাক্তাররাই যথেষ্ট সময় দিতে পারেন না। যেখানে বিদেশেই Midwife, Childbirth Educator আর Doula নামে তিনটা আলাদা Allied Health Profession আছে, সেখানে প্রসবের আপাদমস্তক সব কিছুর জন্য আমরা ডাক্তারের ওপর এই নির্ভর করি, which is destined to fail।
দ্বিতীয়ত, গর্ভধারণ, জন্মদান ও সন্তান লালন-পালনকে অতি তুচ্ছ বা সহজ করে দেখা। অথচ, একটা মেয়ের জীবনে লেবার one of the most physically and mentally challenging experiences. (And on it depends the life of another human being as well as hers) AND. NO. ONE. IS. ADDRESSING. IT! না মিসোজিনিস্টরা, না ফেমিনিস্টরা। আপনার সামনে একটা খরস্রোতা জলধারা যা আপনার পার হতেই হবে, আপনি কি সাঁতার, নৌকা, লাইফজ্যাকেট কোনো কিছু না নিয়েই ঝাঁপ দেবেন যে আপনার লাক ফেভার করবে? এটা নির্বুদ্ধিতা ছাড়া কি?
আশ্চর্যের ব্যাপার হলো যে আমাদের সমাজ তাই এক্সপেক্ট করে। কারণ ঐযে নানিদাদীদের তো এতগুলা করে বাচ্চা হতো। তোমাদের একটা দুইটায় সমস্যা কেন এত?
কেন একটু চিন্তা করেন তো? আমাদের লাইফস্টাইল কি একই রয়ে গেছে? বা সন্তান জন্মদান পদ্ধতি? বা প্রসবের সহকারী? কিছুই সেম নেই। শুধু প্রসবের কথাই ধরলাম, আগে প্রসব হতো কি পরিস্থিতিতে বলেন তো? গাঁয়ের বা পাড়ার পরিচিত কোনো এক ধাত্রী, সাথে পরিচিতরা, যারা প্রসব বিষয়ে জ্ঞানী, attend করেছেন এমন আত্মীয়ারা থাকতেন। সাহস দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন।
সেটার সাথে এখনকার প্রসবের এনভায়রনমেন্টটা একটু তুলনা করবেন। মাথায় রাখবেন, labour is a highly hormonal process. একটু মাকে ভয় দেখলেই যে adrenaline আসবে তাতে labour একেবারে থেমে যাওয়াটা মোটেও অস্বাভাবিক না।
আমার জানা সবচেয়ে ancient labour এর ডেসক্রিপশন মারয়াম আলাইহিস সালামের, যা কুরআনে আছে। দেখি চলেন?
সুরাহ মারয়াম (২২-২৬)
২২.অতঃপর ছেলে তার গর্ভে আসল। তখন সে তা নিয়ে *দূরবর্তী* জায়গায় চলে গেল।
২৩.প্রসবের বেদনা তাকে এক খেজুর বৃক্ষতলের দিকে তাড়িত করল। সে বলে উঠল, *‘হায়! এর আগেই যদি আমি মরে যেতাম আর (মানুষের) স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম!’*
২৪. নিম্নদিক থেকে তাকে ডাক দেয়া হল, ‘*তুমি দুঃখ করো না*, তোমার প্রতিপালক তোমার পাদদেশ দিয়ে এক নির্ঝরিণী প্রবাহিত করে দিয়েছেন।
২৫. খেজুর গাছের কান্ড ধরে তুমি তোমার দিকে নাড়া দাও, তা তোমার উপর তাজা পরিপক্ক খেজুর পতিত করবে।
২৬. *অতঃপর খাও, পান কর আর (তোমার) চোখ জুড়াও।*
এখানে asterisk দেয়া অংশগুলো খেয়াল করবেন, (ডিটেইলস ইন শা আল্লাহ্ আরেকদিন) বিশেষ করে জিবরীল আলাইহিস সালামের (মতান্তরে ঈসা আলাইহিস সালাম) রোলটা। যদি মারয়াম আলাইহিস সালামের মত মহীয়সী নারীরও যদি লেবারে assurance এর, গাইডেন্স এর প্রয়োজন হয়, তাহলে আপনার আমার কি লাগবে না? এই রোল টাই দৌলার – প্রেগন্যান্সিতে, ডেলিভারিতে, ল্যাক্টেশনে। এসব উথাল-পাতাল সময়ে উনি পাশে থাকবেন, সাহস দেবেন, গাইড করবেন, সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন, মা ও তার পরিবার যা জানেন না তা তাদেরকে জানাবেন, মা কি নিউট্রিশন, হাইড্রেশন আর ব্যায়াম মেইন্টেইন করছেন কিনা তার খোঁজ খবর নিবেন, সব চেয়ে বড় কথা – ডেলিভারীকে একটা সুখকর স্মরণীয় অভিজ্ঞতা করতে সাহায্য করবেন। কিন্তু, AHP হলেও, দৌলা প্রসব করিয়ে দেবেন না। ওটা ডাক্তার বা মিডওয়াইফের কাজ। আর childbirth educator তো I guess self-explanatory।
সালসাবিল কাওসার
দৌলা, রৌদ্রময়ী স্কুল
Other post
You may also like
মায়ের নিঃশব্দ কান্না, আমরা কি শুনি?
September 3, 2026
‘খুব কাঁদত, রাতে ঘুম হত না! যমজ সন্তানকে ফাঁস দিয়ে মারল মা। সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয়। তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে মারে মা।’ কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে …
দৌলা ডায়েরী সিরিজ — পর্ব ৩৯
August 15, 2026
সাদিয়া আপু আমাকে দৌলা সার্ভিস এর জন্য নক করেন উনার ২য় প্রেগন্যান্সির ৩৬ সপ্তাহে। আপুর ফর্ম থেকে জানতে পারি উনার প্রায় ৩ বছরের একটি বাবু আছে এবং ১ম প্রেগন্যান্সিতে উনার লেবার ট্রায়াল দেয়ার সময় ৭সেমি ডায়লেশনের (জরায়ু মুখ খোলার) পর …
এপিডুরাল শুধু একটি পেইন কিলার নয়
May 18, 2026
আব্দুল্লাহর জন্মের সময় এপিডুরাল নেওয়ার আগে আমি ভেবেছিলাম এটি শুধু একটি পেইন কিলার। ব্যথা একটু কমবে, কিছুটা বিশ্রাম পাব, আর এর মধ্যেই বেবি হয়ে যাবে।কিন্তু আমি যা বুঝিনি তা হলো— এটি লেবরের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াকে বদলে দেয়।লেবর মানে শুধু জরায়ুর Contractions …
