বাচ্চার দাঁতের যত্ন
- Posted by MNCC Moderator
- Date December 4, 2023
- Categories Blog, Others, Parenting

ছোট বাচ্চার দাঁত কখন ও কিভাবে পরিষ্কার করা শুরু করব?
– বাচ্চা জন্মের পর প্রথম তিনমাস সাধারণত মুখ পরিষ্কার করার দরকার হয়না, যদি বাচ্চা ব্রেস্ট ফিডিং বেবি হয় এবং জিহ্বায় কোন সাদা স্তর না থাকে।
যদি সাদা স্তর পরছে মনে হয়, তাহলে শুরু থেকেই পরিষ্কার ভেজা সুতি কাপড় দিয়ে মুখ ও জিহবা মুছে দিতে হবে।
– ছয়মাসের পর থেকে একটু একটু দাঁত গজায়। তখনও এভাবেই সুতি কাপড় দিয়ে মুখ ও দাঁত পরিষ্কার করতে হবে। এসময় চাইলে সিলিকনের ফিঙ্গার ব্রাশ ব্যবহার করা যায়।
– বেশ কয়েকটি দাঁত পরিপূর্ণ ভাবে গজালে তখন বাচ্চাকে বেবি ব্রাশ দিয়ে পরিচিত করতে হবে। মা বাবার ব্রাশিং টাইমে বাচ্চা মজার ছলে ব্রাশ হাতে নেয়া শিখবে। একটু কামড়াবে, খেলবে – এর ফাঁকে একসময় দাঁতগুলো পরিষ্কার করে দিতে হবে।
– ১৮ মাস – ২৪ মাস হলে ফ্লুরাইড নেই এমন বেবি টুথপেষ্ট দিতে হবে বাচ্চাকে। প্রতিবার দেয়ার সময় একটা চালের পরিমাণ টুথপেষ্ট দিতে হবে।
– ৪ বছর বয়স পর্যন্ত বেবি টুথপেষ্ট ব্যবহার করতে হবে। এরপর বড়দের টুথপেষ্ট ও ব্রাশ ব্যবহার করতে পারবে।
– ডা রুবাইয়া বিনতে রশীদ
বিডিএস
রৌদ্রময়ী অনলাইন ক্লিনিক
Other post
You may also like
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
কম সময়ে সহজে আমার নরমাল ডেলিভারির গল্প
#বার্থ স্টোরি আলহামদুলিল্লাহ!গত ০৪/০৬/২৬ তারিখ দুপুর ০২:১৫ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার ছেলে ‘আহমাদ’-কে আমার কোলে দিয়েছেন।আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!আল্লাহ তায়ালার কাছে কোটি কোটি শুকরিয়া যে, তিনি আমাকে নরমাল ডেলিভারির জন্য কবুল করেছেন। রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতি অশেষ …
বদ নজর কি সত্য?
আমার বেবি হওয়ার আগেই আমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম “আমি আমার বাচ্চাকে কোনোদিনও বদনজর থেকে বাঁচানোর জন্য কালো কাজলের টিপ আর গলায় গিট দেয়া কালো সুতা পড়াবো না। দেখবো কি হয়।” এগুলো ছাড়াও যে বাচ্চা বড় করা যায় …
