প্যরেন্টিং এর সহজ ট্রিক্স
- Posted by MNCC Moderator
- Date December 22, 2023
- Categories Blog, Others, Parenting

বাচ্চা পালার একটা অসম্ভব উপকারী টিপস বলব আজ। হয়তো আপনি জানেন, তবে এপ্লাই করতে হবে ফল পেতে হলে।
মনে করুন, আপনার বাচ্চা এমন কিছু করছে যেটা অপ্রীতিকর – আপনি চাচ্ছেন না এটা ও করুক। হয়তো সে বারবার হাত কামড়াচ্ছে/থুথু বের করছে/পচা কিছু করছে। বারবার নিষেধ করলেও ও কিন্তু শুনছে না। শুনবেও না।
ওকে নিষেধ করাই যাবেনা। বাচ্চাদের টেনডেন্সি হলো তাকে কিছু বারবার বললে সে মনে করে এতে এটেনশন পাচ্ছে, তাই সেটাই আবার করবে।
বাচ্চা হাত কামড়ালে আপনি হাতটা মুখ থেকে বের করে দিবেন ঠিকই, কিন্তু এমন ভাব করবেন যে খুব ইগনোর করছেন। আর সাথে সাথে অন্য টপিকের কিছু দিবেন/অন্য কিছু করবেন যেন বাচ্চা অন্য কিছুতে ব্যাস্ত হয়ে যায়।
মায়েরা, এই বুদ্ধি যে কী কাজের! এটা এপ্লাই না করলে বুঝবেন না কখনো। বাচ্চাদের যেকোন জিনিস অভ্যাসে পরিণত হয় কিন্তু মায়েদের বারবার নিষেধ করার কারণে। এভাবে ইনগোর করবেন, স্বাভাবিক বাচ্চা হলে কয়েকবার করার পরই এটা ও ভুলে যায়। খারাপ অভ্যাস হয় না।
এটা বাচ্চা দুষ্টুমি শুরু করার পরপরই শুরু করবেন। ৬-৭ মাস থেকেই বেশ কাজে দেয় এই পদ্ধতি।
ডা: রুবাইয়া বিনতে রশিদ, ডেন্টিস্ট
রৌদ্রময়ী অনলাইন ক্লিনিক
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স পার্টিসিপ্যান্ট
Other post
You may also like
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
কম সময়ে সহজে আমার নরমাল ডেলিভারির গল্প
#বার্থ স্টোরি আলহামদুলিল্লাহ!গত ০৪/০৬/২৬ তারিখ দুপুর ০২:১৫ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার ছেলে ‘আহমাদ’-কে আমার কোলে দিয়েছেন।আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!আল্লাহ তায়ালার কাছে কোটি কোটি শুকরিয়া যে, তিনি আমাকে নরমাল ডেলিভারির জন্য কবুল করেছেন। রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতি অশেষ …
বদ নজর কি সত্য?
আমার বেবি হওয়ার আগেই আমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম “আমি আমার বাচ্চাকে কোনোদিনও বদনজর থেকে বাঁচানোর জন্য কালো কাজলের টিপ আর গলায় গিট দেয়া কালো সুতা পড়াবো না। দেখবো কি হয়।” এগুলো ছাড়াও যে বাচ্চা বড় করা যায় …
