কেন নরমাল ডেলিভারিকে এত ভয়?
- Posted by MNCC Moderator
- Date January 24, 2024
- Categories Blog, Others

অনেকেই বলেন নরমাল ডেলীভারি ভয় পান, তাই সিজার করাতে চান।
তাদেরকে আমি কিছু প্রশ্ন করি…
বিয়ের আগে ‘বিয়ে’ ভয় পাননি? বিয়ের পর সেই ভয় আর ছিলো?? বিয়ের আগে, ‘পুরুষ মানুষ’ ‘শারীরিক সম্পর্ক’ এসব ভয় পান নি?? বিয়ের পরেই সেসব কেমন ভালোবাসাতে রূপান্তরিত হয়ে গেছে, যায়নি?
বাচ্চা পেটে আসার আগে ‘প্রেগন্যান্সি’-কে ভয় পাননি? অন্যদেরকে দেখে মনে হয়নি যে, এমন একটা পেট নিয়ে আমি চলতে পারবো তো?? কিন্তু প্রেগন্যান্ট হওয়ার পর সেই ভয়টা ঠিকই পালিয়ে গেছে। কত যত্ন করে পেটে হাত বুলান, বাচ্চাকে বাইরে থেকে আদর করেন, ভেতরে নড়ে উঠলে আপনার কত্ত ভালো লাগে, তাই না? বড় একটা পেট নিয়ে চলতে আপনার গর্ব বোধ হয়, আপনি মা হতে যাচ্ছেন।
এতগুলো স্টেজ সাহসের সাথে পার করে এসে শেষ মুহূর্তে কেন ভয় পাচ্ছেন? কিসের ভয়??
নরমাল ডেলীভারি তো আল্লাহ তায়ালারই সৃষ্ট একটা প্রক্রিয়া!!
আল্লাহই তো আমাদের শরীরটা সেই নিয়মে তৈরি করছেন। অন্য কোন জটিলতা থাকলে ভিন্ন কথা, কিন্তু শুধুমাত্র ভয় পেয়েই কেন পেটটা কাটতে যাবেন?? এটা কি এবনরমাল মনে হয় না আপনাদের কাছে?
আপনাদের কি মনে হয় না যে বাচ্চা হয়ে গেলেই তো ভয় শেষ, জয়টা আপনার আর বাচ্চারই। যিনি আপনার পেটে বাচ্চাটা দিলেন, তিনি কি আপনাকে ফেলে রাখবেন, দায়িত্ব নিবেন না? তাঁর উপর এতটুকু ভরসা করতে পারবেন না??
এমন ভয় আমারও ছিলো জানেন! আমার মত হ্যাংলা পাতলা আন্ডরওয়েট একটা মেয়ে এক এক করে চারটা বাচ্চার মা হয়ে যাবো, কখনো ভেবেছি!!!
আমার আল্লাহই আমাকে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ!!
আফসানা পারভিন
Other post
You may also like
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
কম সময়ে সহজে আমার নরমাল ডেলিভারির গল্প
#বার্থ স্টোরি আলহামদুলিল্লাহ!গত ০৪/০৬/২৬ তারিখ দুপুর ০২:১৫ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার ছেলে ‘আহমাদ’-কে আমার কোলে দিয়েছেন।আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!আল্লাহ তায়ালার কাছে কোটি কোটি শুকরিয়া যে, তিনি আমাকে নরমাল ডেলিভারির জন্য কবুল করেছেন। রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতি অশেষ …
বদ নজর কি সত্য?
আমার বেবি হওয়ার আগেই আমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম “আমি আমার বাচ্চাকে কোনোদিনও বদনজর থেকে বাঁচানোর জন্য কালো কাজলের টিপ আর গলায় গিট দেয়া কালো সুতা পড়াবো না। দেখবো কি হয়।” এগুলো ছাড়াও যে বাচ্চা বড় করা যায় …
