ব্রিচ বাচ্চা কি নরমাল ডেলিভারি সম্ভব?
- Posted by MNCC Moderator
- Date January 26, 2024
- Categories Blog, Others

নরমাল ডেলিভারির জন্য বাচ্চার মাথা নিচের দিকে থাকতে হয়। বাচ্চার মাথার পিছনের দিকটা মায়ের পেলভিসের সামনের দিকে এবং বাচ্চার মুখটা নিচের দিকে তার বুকের কাছে ঝুঁকে থাকে। নরমাল ডেলিভারির জন্য বাচ্চার এমন পজিশন থাকলে ডেলিভারি সহযে সম্ভব হয়। একে সেফালিক পজিশন বলে।
কিন্তু বাচ্চা ব্রিচ পজিশনে থাকলে তার মাথা উপর দিকে থাকে ও শরীরের বাকি অংশ নিচের দিকে থাকে। ব্রিচ পজিশনে থাকলে ডেলিভারির সময় বাচ্চার মাথাটা পিছনের দিকে ঝুঁকে থাকে যার কারণে ফেসটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথম বাচ্চার ক্ষেত্রে যদি ব্রিচ পজিশনে নরমাল ডেলিভারির চেষ্টা করা হয় আর কোনো দক্ষ সেবাপ্রদানকারী সাথে না থাকে তাহলে বাচ্চার নার্ভে আজীবনের জন্য ক্ষতি হয়ে হতে পারে। আবার বাচ্চার সাইজ যদি বড় হয় মায়ের পেলভিস তাকে সাপোর্ট করছে কি না, অথবা বাচ্চার গলায় যদি কর্ড পেঁচানো থাকে সেটাও সমস্যা করতে পারে যার জন্য আগে থেকে ভালো আল্ট্রাসাউন্ড করে রাখা জরুরী।
এখন এতসব ঝুঁকি মাথায় নিয়ে কেউ নরমাল ডেলিভারিতে যাবে কিনা সেটা ভাববার বিষয়। আর আমাদের দেশে সাধারণত হসপিটালগুলোতে এমন ডেলিভারি সাপোর্ট করেও না। বাংলাদেশের গাইডলাইনেও এসব কারণে প্রথম বাচ্চা ব্রিচ হলে নরমাল ডেলিভারি না করানোর কথা উল্লেখ আছে।
তবে দ্বিতীয় বা তৃতীয় ডেলিভারিতে ব্রিচ পজিশনেও নরমাল ডেলিভারির সম্ভাবনা অনেকাংশে বেশি। প্রথমবারের তুলনায় এমন ডেলিভারিতে ঝুঁকিটা কম থাকে। কিন্তু এসময়ও শুধুমাত্র মিডওয়াইফের কাছে ডেলিভারি করানো একটু ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে দেখতে হবে সেই মিডওয়াইফ কোন ধরনের হাসপাতালে কাজ করছে। কেননা এমন ডেলিভারিতে গলার দিকটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকার কারনে দক্ষ সেবাপ্রদানকারীর দরকার হতে পারে। তবে অনেকসময় কিছু ম্যানুভার থাকে যেটা মেইনটেইন করে অনেকে বাচ্চা বের করে আনতে পারে আবার অনেকে পারে না যার কারনে দক্ষ কোনো হাত না হলে হয়তো সেটা সম্ভব হচ্ছে না। যেখানে মিডওয়াইফ, ডাক্তার বা অন্য কোন কনসালটেন্ট কোলাবোরেশানে কাজ করে এমন জায়গা আমাদের বাছাই করতে হবে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষেপটে এমন জায়গা পাওয়া কঠিন।
কানেতা মনি, মিডওয়াইফ
Other post
You may also like
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
কম সময়ে সহজে আমার নরমাল ডেলিভারির গল্প
#বার্থ স্টোরি আলহামদুলিল্লাহ!গত ০৪/০৬/২৬ তারিখ দুপুর ০২:১৫ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার ছেলে ‘আহমাদ’-কে আমার কোলে দিয়েছেন।আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!আল্লাহ তায়ালার কাছে কোটি কোটি শুকরিয়া যে, তিনি আমাকে নরমাল ডেলিভারির জন্য কবুল করেছেন। রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতি অশেষ …
বদ নজর কি সত্য?
আমার বেবি হওয়ার আগেই আমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম “আমি আমার বাচ্চাকে কোনোদিনও বদনজর থেকে বাঁচানোর জন্য কালো কাজলের টিপ আর গলায় গিট দেয়া কালো সুতা পড়াবো না। দেখবো কি হয়।” এগুলো ছাড়াও যে বাচ্চা বড় করা যায় …
