বেবি বিরিয়ানি রেসিপি
- Posted by MNCC Moderator
- Date April 11, 2024
- Categories Blog, Others

ঈদের দিনে সবাই মজার মজার খাবার খাবে আর আপনার আদরের ছোট্ট সোনামনি সেই নিত্যদিনের মতোই খাবার খাবে বুঝি? তার জন্যও করে দিতে পারেন স্পেশাল আয়োজন! চলুন জেনে নেই কিভাবে রেডি করবেন বেবি বিরিয়ানী। এই স্পেশাল ডিশ ১০ মাসের উর্দ্ধে বয়স যে বাচ্চাদের তাদের দিতে পারেন ইনশাআল্লাহ।
♦️উপকরণ:
মুরগীর মাংস
আদা বাটা
রসুন বাটা
দারচিনি
এলাচ
লং
জিরা
ধনে
তেজপাতা
খুবই অল্প জয়িত্রী
পেঁয়াজ
চাল
মটরশুটি
তেল, ঘি
♦️প্রণালী:
মুরগীর মাংসে আদা বাটা, রসুন বাটা, হোমমেইড বিরিয়ানী মসলা (দারচিনি, এলাচ, লং, তেজপাতা, খুবই অল্প জয়িত্রী, জিরা, ধনে) দিয়ে মেরিনেট করে রাখতে হবে। এরপর চুলায় অল্প তেল আর ঘি এর মধ্যে পেঁয়াজ আর গরম মসলা দিয়ে ভেজে নিয়ে মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মাংস লাল হয়ে আসলে চাল আর মটরশুটি দিয়ে অল্প ভেজে পানি দিয়ে ঢেকে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে বেবী বিরিয়ানী রেডি!
নাঈমা আলমগীর
প্রিনেটাল, প্যারেন্টিং, বেবি সলিড ফুড কোর্স ইন্সট্রাকটর, রৌদ্রময়ী স্কুল
Other post
You may also like
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
কম সময়ে সহজে আমার নরমাল ডেলিভারির গল্প
#বার্থ স্টোরি আলহামদুলিল্লাহ!গত ০৪/০৬/২৬ তারিখ দুপুর ০২:১৫ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার ছেলে ‘আহমাদ’-কে আমার কোলে দিয়েছেন।আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!আল্লাহ তায়ালার কাছে কোটি কোটি শুকরিয়া যে, তিনি আমাকে নরমাল ডেলিভারির জন্য কবুল করেছেন। রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতি অশেষ …
বদ নজর কি সত্য?
আমার বেবি হওয়ার আগেই আমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম “আমি আমার বাচ্চাকে কোনোদিনও বদনজর থেকে বাঁচানোর জন্য কালো কাজলের টিপ আর গলায় গিট দেয়া কালো সুতা পড়াবো না। দেখবো কি হয়।” এগুলো ছাড়াও যে বাচ্চা বড় করা যায় …
