ঈদ স্পেশাল হেলদি ড্রিংকস রেসিপি
- Posted by MNCC Moderator
- Date April 11, 2024
- Categories Blog, Doulas, Others

এইবারের ঈদ সময়টায় হট ওয়েভ থাকার সম্ভাবনা বেশি। রোজার শেষ দশকে অনেক গরম অনুভূত হচ্ছে।
এই সময়ে দরকার এমন কিছু খাবার, যা আমাদের শরীরকে ঠান্ডা রাখবে।
২টা চমৎকার পানীয়, যা গরমে শরীরকে ঠান্ডা রাখবে।
♦️তরমুজ-দইয়ের লাচ্ছি:
তরমুজ ১কাপ
দই এক কাপ
সামান্য রোজ সিরাপ
চিনি:স্বাদমতো
সাবুদানা সেদ্ধ ৩টেবিল চামচ
প্রনালী:
-সাবুদানা সেদ্ধ করে নেব।
-তরমুজ, দই, চিনি,রোজ সিরাপ একসাথে ব্লেন্ড করে নেব।
-সবগুলো উপাদান একসাথে মিশিয়ে সার্ভ করে নিব।
দইটা একটু ঠান্ডা নিলে এটা খেলে রিফ্রেসিং লাগবে।
কালারটা অনেক সুন্দর আসবে, তাই বাচ্চারা দেখলে অনেক খুশি হয়।
খেতেও অনেক পছন্দ করবে।
ইফতারের পাশাপাশি
এটা ঈদের দিন সকালে/ বিকালে সার্ভ করা যাবে।
♦️দইয়ের টক-মিষ্টি লাচ্ছি:
উপাদান:
টক দই ১কাপ
ঠান্ডা পানি দেড় কাপ
পুদিনা পাতা ১০-১২ টি
বিট লবন হাফ চামচ
চিনি ১চা চামচ
গোল মরিচ গুড়া ১/৩ চামচ
(চাইলে, কাঁচামরিচ এড করা যাবে।
ছোটদের জন্য করলে স্কিপ করা যাবে)
প্রনালী: সব উপাদান একসাথে ব্লেন্ড করে নিতে হবে। দই আর মশলা আগে ব্লেন্ড করে পরে পানি ও ২কিউব বরফ এড করতে হবে। এতে ঘনত্ব বাড়বে।
গ্লাসে সার্ভ করে উপরে পুদিনাপাতা দিয়ে গার্নিসিং করে দিতে হবে।
গরমে এই টক মিষ্টি লাচ্ছি শরীরের তাপ নিয়ন্ত্রণে সহায়ক।
নিউট্রিশনিস্ট ফারিয়া আবেদীন
রৌদ্রময়ী অনলাইন ক্লিনিক
Other post
You may also like
মায়ের নিঃশব্দ কান্না, আমরা কি শুনি?
‘খুব কাঁদত, রাতে ঘুম হত না! যমজ সন্তানকে ফাঁস দিয়ে মারল মা। সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয়। তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে মারে মা।’ কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে …
দৌলা ডায়েরী সিরিজ — পর্ব ৩৯
সাদিয়া আপু আমাকে দৌলা সার্ভিস এর জন্য নক করেন উনার ২য় প্রেগন্যান্সির ৩৬ সপ্তাহে। আপুর ফর্ম থেকে জানতে পারি উনার প্রায় ৩ বছরের একটি বাবু আছে এবং ১ম প্রেগন্যান্সিতে উনার লেবার ট্রায়াল দেয়ার সময় ৭সেমি ডায়লেশনের (জরায়ু মুখ খোলার) পর …
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
