Back

বাচ্চার পটি ট্রেইনিং টিপস

বাচ্চা হাঁটতে শেখার পর অনেক মায়েদের চিন্তার একটা কারন পটি ট্রেইনিং। কারন, বাচ্চা হাঁটার পর অনেকেই ডায়াপার দেন না। তাই বাচ্চা এদিক-সেদিক পটি করে বসে আর সেগুলো ক্লিন করতে যেয়ে মায়ের কষ্ট বেড়ে যায়!
 
কিভাবে বাচ্চাকে পটি ট্রেইন করা যায়?
 
✅গল্পচ্ছলে বুঝানো যে পটি স্পেসিফিক জায়গাতেই করতে হয়!
 
✅ কোন টয় দিয়ে গল্প বানিয়ে সেটাকে পটিতে বসিয়ে দেয়া, পটি করছে, ক্লিন হচ্ছে এইগুলো বোঝানো।
 
✅পটি করানোর জন্যে দিনের নির্দিষ্ট সময় যেমন ঘুম থেকে উঠার পরপরই বসানো।
 
✅ মা না পারলে, বাচ্চার নানী/দাদী/বাবাকে দিয়ে ট্রাই করানো, যার কমান্ড ফলো করে বাচ্চা বা যাকে পছন্দ করে।
 
✅বড় ভাই-বোন থাকলে তাদের দেখিয়ে অভ্যাস করানোর চেষ্টা করা।
 
সর্বোপরি, বাচ্চাকে কোনভাবেই প্রেশার না দেয়া, জোরাজোরি না করা। এতে বাচ্চা ভয় পেলে হীতে বিপরীত হতে পারে।
আল্লহপাক দুনিয়ার সব মায়েদের জন্য সন্তান পালন সহজ করে দিন!
 
নিউট্রিশনিস্ট ফারিয়া আবেদীন
রৌদ্রময়ী অনলাইন ক্লিনিক
দৌলা ইন্টার্ন, রৌদ্রময়ী স্কুল