প্রেগন্যান্সিতে হাঁচি, কাশিতে ইউরিন লিক হচ্ছে?
- Posted by Sumaiya Snigdha
- Date August 15, 2026
- Categories Blog

প্রেগন্যান্সির কমন অস্বস্তিগুলোর মধ্যে একটি হল হাঁচি, কাশি বা কোনো বস্তু তোলার সময় আপনাতেই ইউরিন বের হয়ে যাওয়া। কি যে একটা বিব্রতকর পরিস্থিতি এটা! এটা কেন হয় জানেন?
এটা হয় পেলভিক ফ্লোর এর মাংসপেশির দূর্বলতার কারণে। নিচের ছবিটি পেলভিক ফ্লোর মাসেল দেখা যাচ্ছে। শরীরের এই অংশের মাংসপেশি দূর্বল হলে ইউরিন লিক পাশাপাশি আরো অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন,


































পেলভিক ফ্লোর পেশীগুলো মেরুদণ্ডকে সাপোর্ট যোগায়। এগুলো দুর্বল হলে পেটের এবং পিঠের অন্যান্য পেশীর উপর অতিরিক্ত চাপ পড়ে, যার ফলে দীর্ঘস্থায়ী পিঠে ব্যথা হতে পারে।
আমাদের পেটের ভেতরে থাকা প্রতিটা অর্গানকে ধরে রাখে এই পেশীগুলো। প্রেগন্যান্সিতে এর সাথে যোগ হয় বাড়তি জরায়ু আর শিশুর ওজন। তাই এই পেশীগুলো যদি যথেষ্ট শক্তিশালী না হয় তবে ইউরিন লিক হওয়ার মত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। তাছাড়া মূত্রাশয় যেহেতু সবসময় বাড়তি জরায়ুর চাপের মধ্যে থাকে তাই না চাইতেও ইউরিন লিক হওয়াটা খুবই সহজ হয়ে যায় তখন। 



– খুবই সহজ একটি ব্যয়াম আছে। আপনি দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাজ করতে করতে এই ব্যয়ামটি করতে পারেন। দিনে মিনিমাম ১০০ বার করলে ইনশাআল্লাহ এটি আপনার পেলভিক ফ্লোর মাসেল শক্তিশালী করতে সাহায্য করবে।
ব্যয়ামটি নাম ‘কেগেল এক্সারসাইজ (Kegel Exercises)’। ইউটিউবে সার্চ দিলে সহজেই পেয়ে যাবেন। 






























মনে রাখবেন, পেলভিক ফ্লোর পেশীর যত্ন নেওয়া কেবল গর্ভকালীন অস্বস্তি দূর করার জন্যই নয়, বরং মসৃণ প্রসব ও দীর্ঘমেয়াদি সুস্থতার জন্যও অপরিহার্য। আর কেগেল এক্সারসাইজ কেবল প্রেগন্যান্সি এক্সারসাইজ নয়, এটা সারাজীবন করে যাওয়ার মত একটি ব্যয়াম। যা নারী পুরুষ উভয়ের জন্যই অপরিহার্য। 

সার্টিফাইড চাইল্ডবার্থ এডুকেটর এন্ড দৌলা
Other post
You may also like
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
কম সময়ে সহজে আমার নরমাল ডেলিভারির গল্প
#বার্থ স্টোরি আলহামদুলিল্লাহ!গত ০৪/০৬/২৬ তারিখ দুপুর ০২:১৫ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার ছেলে ‘আহমাদ’-কে আমার কোলে দিয়েছেন।আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!আল্লাহ তায়ালার কাছে কোটি কোটি শুকরিয়া যে, তিনি আমাকে নরমাল ডেলিভারির জন্য কবুল করেছেন। রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতি অশেষ …
বদ নজর কি সত্য?
আমার বেবি হওয়ার আগেই আমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম “আমি আমার বাচ্চাকে কোনোদিনও বদনজর থেকে বাঁচানোর জন্য কালো কাজলের টিপ আর গলায় গিট দেয়া কালো সুতা পড়াবো না। দেখবো কি হয়।” এগুলো ছাড়াও যে বাচ্চা বড় করা যায় …
