ব্রাক্সটন হিক্স বনাম প্রোডোমাল লেবার
- Posted by MNCC Moderator
- Date February 3, 2026
- Categories Blog, Doulas

গর্ভাবস্থার শেষ দিকে মায়েরা পেট শক্ত হলে বা ব্যাথা অনুভব করলে বিভ্রান্ত হতে পারেন। এটা কি আসল লেবার, নাকি এখনো সময় আছে? ব্র্যাক্সটন হিক্স আর প্রোডোমাল লেবার এই বিভ্রান্তির সবচেয়ে সাধারণ দুই কারণ। দুটিই স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কিন্তু বৈশিষ্ট্য, অনুভূতি ও গুরুত্ব এক নয়।
ব্র্যাক্সটন হিক্স হলো “প্র্যাকটিস কনট্রাকশন”, যা মূলত ইউটেরাস এবং সার্ভিক্সকে আসল লেবারের জন্য প্রস্তুত করে। প্রায় ৭০% মায়েরা তৃতীয় ট্রাইমেস্টারে ব্র্যাক্সটন হিক্স অনুভব করেন। দ্বিতীয় ট্রাইমেস্টারেও কেউ কেউ অনুভব করতে পারেন। এই কনট্রাকশনগুলো অনিয়মিত, হালকা ব্যাথাসহ কিংবা ব্যাথাহীন হতে পারে। বিশ্রাম নিলে, পানি পান করলে, গোসল করলে বা অবস্থান পরিবর্তন করলে এগুলো পুরোপুরি চলে যায়। ব্র্যাক্সটন হিক্স কনট্রাকশন কোমড় বা তলপেটে হালকা চাপ বা অস্বস্তি সৃষ্টি করতে পারে, কিন্তু সার্ভিক্সে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটায় না। বৈজ্ঞানিকভাবে, এগুলো মায়েদের শরীরকে ট্রু লেবারের জন্য প্রস্তুত করে এবং কনট্রাকশনের অনুভূতি বুঝতে সাহায্য করে।
প্রোডোমাল লেবার হলো ট্রু লেবারের পূর্বাভাস, যা শরীরকে আসল লেবারের দিকে নিয়ে যায়। সাধারণত টার্মের কাছাকাছি, অর্থাৎ ৩৬ সপ্তাহের পর শুরু হতে পারে। প্রায় ২০–৩০% মায়ের প্রোডোমাল লেবার হয়, বিশেষ করে প্রথমবারের গর্ভধারণে। কনট্রাকশনগুলো তুলনামূলকভাবে নিয়মিত এবং মাঝে মাঝে শক্তিশালী হয়, যা কোমড়, তলপেট বা উভয় জায়গায় ব্যথা সৃষ্টি করতে পারে। সার্ভিক্স ধীরে ধীরে রাইপ হয় (cervical ripening) এবং বেবির মাথা ধীরে ধীরে নিচে নেমে আসে। প্রোডোমাল লেবার কখনো কয়েক ঘণ্টা বা কয়েক দিন ধরে চলতে পারে, এবং বিশ্রাম, পানি পান, অবস্থা পরিবর্তন ব্যাথা পুরোপুরি কমাতে পারে না। গবেষণায় দেখা গেছে, প্রোডোমাল লেবার মায়েদের শারীরিক ও মানসিক প্রস্তুতির সময় দেয়, ট্রু লেবারের প্রক্রিয়াকে সহজ করে এবং ঝুঁকি কমায়। তাই এই কনট্রাকশনগুলো স্বাভাবিক হলেও তাদের বৈশিষ্ট্য বোঝা জরুরি।
এই পার্থক্যগুলো বোঝা মায়েদের অপ্রয়োজনীয় ভয় কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নিজের শরীরের সিগন্যাল বোঝা, ও সঠিক সময়ে দক্ষ সহায়তা নেওয়া নিরাপদ ও সচেতন মাতৃত্বের অংশ।
– ফারিসা তাজরী আহমেদ
(দৌলা ইন্টার্ন, রৌদ্রময়ী
Childbirth Educator & Doula Trainee, AMANI Birth)
Other post
Tag:নরমাল ডেলিভারি, লেবার পেইন
You may also like
মায়ের নিঃশব্দ কান্না, আমরা কি শুনি?
September 3, 2026
‘খুব কাঁদত, রাতে ঘুম হত না! যমজ সন্তানকে ফাঁস দিয়ে মারল মা। সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয়। তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে মারে মা।’ কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে …
দৌলা ডায়েরী সিরিজ — পর্ব ৩৯
August 15, 2026
সাদিয়া আপু আমাকে দৌলা সার্ভিস এর জন্য নক করেন উনার ২য় প্রেগন্যান্সির ৩৬ সপ্তাহে। আপুর ফর্ম থেকে জানতে পারি উনার প্রায় ৩ বছরের একটি বাবু আছে এবং ১ম প্রেগন্যান্সিতে উনার লেবার ট্রায়াল দেয়ার সময় ৭সেমি ডায়লেশনের (জরায়ু মুখ খোলার) পর …
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
August 15, 2026
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
