Back

নলেজ থাকলে প্রেগ্ন্যাসি ও উপভোগ্য হয়

আমার উচ্চতা ৪’১১”। খাটো হওয়ার হীনমন্যতা তো আছেই। তার উপর খাটো মানুষদের পেলভিক এরিয়া নাকি ছোট হয়। তাই নরমাল ডেলিভারিতেও নাকি রিস্ক থাকে।
কিন্তু আল্লাহর অশেষ রহমতে গত ৯ জুলাই বাসাতেই আমার প্রথম সন্তানের জন্ম হয় আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ!!!
ভাবা যায়, এই যুগে এসে আমি রিস্ক নিয়ে বসে থাকি বাসায় ডেলিভারি করার জন্য?!
এত সাহস কোত্থেকে এলো আমার?
— উত্তর হলো গর্ভকালীন পড়াশুনা!
আমি প্রিন্যাটাল রেকর্ড ক্লাসগুলো দেখছিলাম। অনেক অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। যদি পারতাম তাহলে প্রত্যেক সন্তানসম্ভবা নারীদের বলতাম অবশ্যই যেন প্রিন্যাটাল কোর্স করে। জ্ঞানের কোন বিকল্প নাই৷ অনেক অনেক সাহস আসে এই জ্ঞানের কারনেই।
আরেকটা কথা আমি বাসায় ডেলিভারি করার সাহস করেছি বলে আপনারাও করতে যাবেন না। সবার সিচুয়েশন এক হয়না। আমার সাহসের অনেকগুলো কারন ছিলো।
তন্মধ্যে একটা হলো আমি প্রিন্যাটাল কোর্স করে অনেক কিছু জানতে পেরেছি। রিস্ক ফ্যাক্টরগুলো জানতে পেরেছি। আমার সবকিছু শেষ পর্যন্ত নরমাল ছিলো আলহামদুলিল্লাহ। আর ইউটিউবে এক বিদেশি দৌলার ভিডিও দেখেও অনেক সাহস পেয়েছি। তাছাড়া আমি গাড়ী আর হাসপাতাল ঠিক করে রেখেছিলাম ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য।
নলেজ থাকলে ভয়টা কম হয়। প্রেগনেন্সি জার্নিটা ইঞ্জয় করা যায়।
অনেক অনেক দোয়া আর ভালোবাসা ইন্সট্রাক্টর আপুদের জন্য।
 
আরিফা বিনতে হারুন
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্স পার্টিসিপ্যান্ট