গর্ভবতী মায়ের শারীরিক পরিবর্তন
- Posted by MNCC Moderator
- Date February 3, 2026
- Categories Blog, Doulas

আপনি ধারণাই করতে পারবেন না, একটি নতুন প্রাণ অস্তিত্বে আনতে একজন মায়ের শরীরের ভেতরে আসলে কি কি চলতে থাকে।
ধীরে ধীরে তার বুক, পাঁজর, পেটের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গ গুলো স্থানান্তরিত হতে থাকে। এমন না যে সেগুলো স্বেচ্ছায় একপাশে সরে যায়, বরং তাদেরকে চেপে-চেপে ঠেসে-ঠেসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাধ্য করা হয়। তার জরায়ু ছোট্ট একটা বেলুনের মত থেকে বড়সড় একটা ডিনার প্লেটের সমান আকারে পরিণত হয়।
তার পাঁজর প্রসারিত হয়, তার ফুসফুস হয় সংকুচিত। আর মূত্রাশয়? সে তো বর্ধিত জরায়ুর চাপে চ্যাপ্টা হয়ে যাওয়ার উপক্রম। হাঁচিতে কাশিতে ইউরিন লিক করে সে তার অবস্থার জানান দেয়।
বাঁকা মেরুদন্ড, প্রশস্ত কোমর – এসব কোনোটাই আসলে আরামদায়ক নয়। এই প্রতিটা পরিবর্তন সাথে করে নিয়ে আসে ব্যথা, অস্বস্তি আর ঘুমাতে না পারার রাতগুলো।
এ সময় তার শরীর শুধু তার থাকেনা, বরং এটি পরিণত হয় আরেকটি দেহের ঘরে। যে ঘরে তার নিত্য দিনের বসবাস, তিলে তিলে একটা ভ্রূণ থেকে পরিপূর্ণ মানবদেহে পরিণত হওয়া।
এতকিছুর পরও একজন মাকে তাকে বহন করতে হয়। তাকে নিয়েই তার চলাফেরা করতে হয়। ব্যথা সহ্য করতে হয়। সে চাইলেই এসব থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না।
এত কষ্টের পর সে জন্ম দেয়, তাকে সুস্থ হতে হয় এবং চলতে হয়।
একজন মায়ের এসব কষ্ট এবং ক্লান্তিকে কখনো অভিনয় মনে করবেন না।
প্রিয় মা, নিজের সক্ষমতা আর শক্তি নিয়ে কখনো সন্দেহ করবেন না।
আপনি একটি প্রাণ পৃথিবীতে আনার জন্য আপনার আভ্যন্তরীন বিন্যাসের পরিবর্তন সহ্য করে নিয়েছেন, আর যাই হোক আপনি কি করতে পারেন তা নিয়ে কখনো সন্দিহান থাকবেন না।
– রেজওয়ানা রাজ্জাক
সার্টিফাইড চাইল্ডবার্থ এডুকেটর এন্ড দৌলা, রৌদ্রময়ী স্কুল
Other post
You may also like
মায়ের নিঃশব্দ কান্না, আমরা কি শুনি?
September 3, 2026
‘খুব কাঁদত, রাতে ঘুম হত না! যমজ সন্তানকে ফাঁস দিয়ে মারল মা। সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয়। তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে মারে মা।’ কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে …
দৌলা ডায়েরী সিরিজ — পর্ব ৩৯
August 15, 2026
সাদিয়া আপু আমাকে দৌলা সার্ভিস এর জন্য নক করেন উনার ২য় প্রেগন্যান্সির ৩৬ সপ্তাহে। আপুর ফর্ম থেকে জানতে পারি উনার প্রায় ৩ বছরের একটি বাবু আছে এবং ১ম প্রেগন্যান্সিতে উনার লেবার ট্রায়াল দেয়ার সময় ৭সেমি ডায়লেশনের (জরায়ু মুখ খোলার) পর …
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
August 15, 2026
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
