Back

ফিডিংয়ের সময় বাবু মাথা ঘুরিয়ে এদিক সেদিক তাকাচ্ছে?

ফিডিংয়ের সময় বাবু মাথা ঘুরিয়ে এদিক সেদিক তাকাচ্ছে?
ভাবছেন বারবার মুখ সরিয়ে নেওয়া মানে হয়তো দুধ কম পাচ্ছে বা খেতে চাইছে না? কিন্তু বেশিরভাগ সময় এটা কোনো ফিডিং সমস্যা নয়। এটা বাচ্চার ইন্দ্রিয়গত বিকাশের স্বাভাবিক একটি ধাপ, যেখানে আশেপাশের পরিবেশ হঠাৎ খাবারের চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আর এটাই হলো FOMO ফেইজ। ঠিক ২–৩ মাস বয়সে শুরু হয়।
FOMO (Fear of Missing Out)
২.৫ থেকে ৩ মাস বয়সে বাচ্চার ইন্দ্রিয় সচেতনতা বাড়ে। ওর মাথা ঘোরানোর কন্ট্রোল আসে, চেহারা ও ভঙ্গি চিনতে শেখে, শব্দে সাড়া দেয়। আর ঠিক এই বয়সেই বাচ্চারা “সবকিছু দেখতে হবে, কিছুই মিস করা যাবে না” মোডে চলে যায়।
🔶 কী হয় এই ফেজে?
— বাবু দুধ খাওয়ার সময় কোন শব্দ হলেই হঠাৎ মুখ সরিয়ে ফেলে শব্দের দিকে তাকায়।
— পাশ দিয়ে কেউ হেঁটে গেলে বা আলো একটু বদলালে ওর মনোযোগ সেদিকে চলে যায়।
— সময় নিয়ে খাওয়ার বদলে সারা দিনে ঘন ঘন কিন্তু অল্প অল্প করে খাওয়ার অভ্যাস তৈরি হয়
— কখনো কখনো খাওয়ানোর সময় জেদ করে মুখ ঘুরিয়ে ফেলে, কান্না করে, হাত পা ছোড়ে
🔶 কী করতে পারেন এই সময়টায়?
পরিবেশ নিয়ন্ত্রণ করুন। খাওয়ানোর সময় এমন জায়গায় যান যেখানে আলো ও শব্দ কম। খোলা জানালা, ফ্যান, মোবাইল স্ক্রিন, টিভি সব ধরনের ডিসট্রাকশন কমিয়ে আনতে হবে।
বাচ্চার সাথে সংযোগ তৈরি করুন, তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, আপনার গলার স্বর ওকে শান্ত করে। স্কিন টু স্কিন করতে পারেন, এতে বাচ্চা রিল্যাক্সড থাকে।
ছোট ছোট ফিডিং সেশন মেনে নিতে হবে। এই সময় বাচ্চারা নিজের মতো করে, অনেকটা snack খাওয়ার মতো করে খায়। জোর করে খাওয়ানোর চেষ্টা না করে একটু বিরতি দিন। বাবু আবার খেতে চাবে যখন, তখন দিন।
এই ফেজটা বাচ্চার ইন্দ্রিয়গত বিকাশের বা সেন্সরি ডেভেলপমেন্টার স্বাভাবিক অংশ। সময়ের সঙ্গে সঙ্গে ওর মনোযোগ আরও পোক্ত হবে, আবার আগের মতোই সুন্দরভাবে খাবে ইনশাআল্লাহ। 💞
 
ফারিসা তাজরী আহমেদ
(দৌলা ইন্টার্ন, রৌদ্রময়ী
Childbirth Educator & Doula Trainee, AMANI Birth)