গর্ভকালীন পড়াশোনা ও চিকিৎসকের সাথে কো-অপারেশন
- Posted by MNCC Moderator
- Date December 2, 2023
- Categories Blog, Course, Others

ডক্টর এর উপর ট্রাস্ট এর ব্যাপারটা আমি সবসময় খুব জোর দেই। আমার কয়েকজন ভিব্যাক ক্লায়েন্ট শেষ পর্যন্ত নিজে থেকেই বুঝতে পেরে ডিসিশন নিয়ে সি-সেকশন করেছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। কারণ উনাদের সত্যিই রিস্ক ছিলো, ডাক্তার সাপোর্টিভ ছিলেন, বুঝিয়েছেন, সময় দিয়েছেন।
আমানি বার্থের কোর্স করার সময়, সিস্টার আইশা এই ব্যাপারটা খুব জোর দিয়ে বলেছিলেন ক্লাসে, once you choose a doctor for labour, trust her, its not a time to fight rather submit.
লেবারের আগ পর্যন্ত যত খুশি ডক্টর খোঁজা যায় চেইঞ্জ করা যায়, কিন্তু ডিসিশন নিয়ে নেয়ার পর অবশ্যই ট্রাস্ট এবং রেস্পেক্ট থাকতে হবে ডাক্তার এবং তার টিমের প্রতি। No matter what, এতে করে অনেক অসঙ্গতির মাঝেও মায়ের জন্য সুন্দর, পজিটিভ, রিলাক্স একটা পরিবেশ তৈরি হয়। এটা একজন মাকে অবশ্যই বুঝতে হবে।
আমি ক্লায়েন্টদের খুব বলি এগুলো। এটাও বলি কিছু জিনিস মেন্টালি এক্সেপ্ট করার জন্য তৈরি থাকতে হবে। আমাদের সিস্টেম এখনো পুরাপুরি ন্যাচারাল বার্থ ফ্রেন্ডলি না, পরিবর্তন হতে সময় লাগবে। আমরা কাউকে ব্লেইম করবো না, কারণ সবাই মিলে একটু একটু করে পরিবর্তন করতে হবে। এটার জন্য চিকিৎসকের সাথে পজিটিভিটির সাথে কো-অপারেশন সবচেয়ে জরুরি।
ইনশাআল্লাহ একজন মা জ্ঞানার্জন এর ফলে যখন তার চিকিৎসককে সহযোগিতা করা শুরু করবেন, তখন ধীরে ধীরে সমাজে গর্ভকালীন পড়াশোনার বিষয়টার গুরুত্ব, সর্বস্তরের মানুষ উপলব্ধি করবে।
হাফসা আক্তার
দৌলা, রৌদ্রময়ী প্রি নেটাল টিম
Other post
You may also like
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
কম সময়ে সহজে আমার নরমাল ডেলিভারির গল্প
#বার্থ স্টোরি আলহামদুলিল্লাহ!গত ০৪/০৬/২৬ তারিখ দুপুর ০২:১৫ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার ছেলে ‘আহমাদ’-কে আমার কোলে দিয়েছেন।আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!আল্লাহ তায়ালার কাছে কোটি কোটি শুকরিয়া যে, তিনি আমাকে নরমাল ডেলিভারির জন্য কবুল করেছেন। রৌদ্রময়ী প্রিনেটাল টিমের প্রতি অশেষ …
বদ নজর কি সত্য?
আমার বেবি হওয়ার আগেই আমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম “আমি আমার বাচ্চাকে কোনোদিনও বদনজর থেকে বাঁচানোর জন্য কালো কাজলের টিপ আর গলায় গিট দেয়া কালো সুতা পড়াবো না। দেখবো কি হয়।” এগুলো ছাড়াও যে বাচ্চা বড় করা যায় …
