সিজার হয়েছে??
- Posted by MNCC Moderator
- Date April 15, 2024
- Categories Blog, Doulas

আমরা দৌলা। অবশ্যই আমরা প্রাকৃতিক প্রসবের প্রতি উৎসাহ দেই। কিন্তু তার মানে এই না যে আপনার সি-সেকশন হলে আমরা আপনার দিকে ভ্রু কুচকে তাকাবো।
সিয়ার প্রয়োজনীয় ছিল কি না সেটা ভিন্ন আলোচনা। ডাক্তারদের আলোচনা। কিন্তু একজন মায়ের দৃষ্টিকোণ থেকে সিজার কখনোই অপ্রয়োজনীয়, অর্থহীন হতে পারে না। একজন মা কতটা ত্যাগ স্বীকার করে নিজেকে ছুড়ি কাচির নিচে সঁপে দেন তা আমরা জানি। সকল মায়েদের আমরা সম্মান করি।
আমরা দৌলা। তাই বলে সিজার শুনলেই আমরা ভেবে বসি না, ‘ইশ প্রিনেটাল ক্লাস করলেই এই সিজারটা হতো না।’
না, সত্যিই এটা আমরা ভাবি না। প্রিনেটাল কোর্স কোনোভাবেই প্রাকৃতিক প্রসবের গ্যারান্টি দেয় না। আমরা জানি, প্রিনেটাল কোর্স করার পরে আপনার যে সিজারটা হয়েছে সেটার সিদ্ধান্ত আপনি ওয়েল ইনফর্মড হয়েই নিয়েছেন। জেনে বুঝেই নিয়েছেন। আমরা আপনার সিদ্ধান্তকে সম্মান করি। আর আমরা এটাই চাই যে আপনি আপনার এবং আপনার সন্তানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি জেনে বুঝে আত্মবিশ্বাসের সাথে নিন।
কেন জানেন?
যেন পরে কেউ ‘সিজার হয়েছে’ বলে বাঁকা দৃষ্টি দিলেও তা আপনার গায়ে এসে না লাগে। যেন তখন আপনি নিজের উপর এই আস্থা রাখতে পারেন যে আপনি নিজে জেনে বুঝেই এতো বড় একটা কষ্টকে আপন করে নিয়েছেন শুধুমাত্র নিজের সন্তানকে পৃথিবীর সূর্যটা দেখাবেন বলে।
নুসরাত জাহান মুন
দৌলা ইন্টার্ন, রৌদ্রময়ী স্কুল
Other post
You may also like
মায়ের নিঃশব্দ কান্না, আমরা কি শুনি?
‘খুব কাঁদত, রাতে ঘুম হত না! যমজ সন্তানকে ফাঁস দিয়ে মারল মা। সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয়। তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে মারে মা।’ কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে …
দৌলা ডায়েরী সিরিজ — পর্ব ৩৯
সাদিয়া আপু আমাকে দৌলা সার্ভিস এর জন্য নক করেন উনার ২য় প্রেগন্যান্সির ৩৬ সপ্তাহে। আপুর ফর্ম থেকে জানতে পারি উনার প্রায় ৩ বছরের একটি বাবু আছে এবং ১ম প্রেগন্যান্সিতে উনার লেবার ট্রায়াল দেয়ার সময় ৭সেমি ডায়লেশনের (জরায়ু মুখ খোলার) পর …
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
