গর্ভাবস্থায় রক্তস্বল্পতা রোধে করনীয়
- Posted by MNCC Moderator
- Date May 7, 2025
- Categories Blog, Doulas

WHO এর মতে, বিশ্বের প্রায় ৪০% মহিলা গর্ভাবস্থায় এনিমিয়া/রক্তস্বল্পতায় ভুগে থাকেন। আমাদের দেশে হিসাব করলে দেখা যাবে ৮০% মেয়েদের এনিমিয়া আছে। এনিমিয়ার সাধারন কারন হল পুষ্টির অভাব।
আয়রন, ফোলেট ভিটামিন বি১২ এর অভাবে শরীরে রক্তাল্পতা দেখা যায়। আয়রনের অভাব হলে হিমোগ্লোবিন সাধারনের চেয়ে কম তৈরী হয় এবং এ অবস্থাকে আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা বলা হচ্ছে। এছাড়া শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়াকেও রক্তস্বল্পতা বলা হয়।
হিমোগ্লোবিনের কাজ শরীরের প্রতিটি কোষে সরাসরি অক্সিজেন সরবরাহ করা। গর্ভাবস্থায় মায়ের পাশাপাশি গর্ভের শিশুর পুষ্টি ও অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়। এজন্য গর্ভাবস্থায় রক্তের পরিমান ৩০-৫০% বৃদ্ধি পায় যাতে করে বাড়ন্ত ফিটাসের পুষ্টি ও অক্সিজেনের চাহিদা নিশ্চিত করা যায়। এসময় রক্তস্বল্পতা মা এবং শিশু কারও জন্য ভালো নয়। রক্তের পরিমান বাড়াতে অবশ্যই প্রতিদিন রক্ত বাড়ানোর জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো খাবারের মাধ্যমে সরবরাহ করতে হবে।
শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি থাকলে মায়ের শরীরে অক্সিজেনেরও ঘাটতি হয় এবং নানা রকম উপসর্গ দেখা যায়। যেমন: মাথা ঘোরা, দূর্বলতা, বুকে ব্যাথা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া ইত্যাদি। এসব লক্ষ্মণ দেখা গেলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করতে হবে এবং অবস্থা অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা অবস্থা অনুযায়ী বিভিন্ন হয়।
গর্ভধারণের পূর্বে বা স্বাভাবিক অবস্থায় মাত্রা হল ১২- ১৫.৮ গ্রাম/ডেসি লিটার।
WHO এর মতে, প্রথম ট্রাইমেসটারে ১১ গ্রাম/ডেসি লিটার এবং দ্বিতীয় ট্রাইমেসটারে ১০.৫ গ্রাম ও তৃতীয় ট্রাইমেসটারে ১১ গ্রাম/ ডেসিলিটার এর কম হওয়াকে এনিমিয়া হিসাবে ধরা হয়।
আমি সেই বিষয়গুলো নিয়ে বলবো, গর্ভাবস্থায় আপনি কিভাবে আপনার রেগুলার খাবারগুলো মেইনটেইন করতে পারেন যাতে করে এই রক্তস্বল্পতায় না ভুগেন বা অল্প সমস্যা থাকলে খাবারের মাধ্যমে কাটিয়ে উঠতে পারেন। অনেক সময় ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট, ইনজেকশন এবং ব্লাড নিতে হতে পারে। তবে মনে রাখবেন এসব ব্যবস্থা সাময়িক সময়ের জন্য। সারাজীবন আপনি সাপ্লিমেন্ট খেয়ে কাটাতে পারবেন না। অবশ্যই প্রাকৃতিক খাবার থেকে দেহের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে হবে।
আপনাকে প্রতিদিনের খাদ্যতালিকা এমন ভাবে সাজাতে হবে যাতে করে পর্যাপ্ত পরিমানে আয়রন, ফোলেট, ভিটামিন বি১২ থাকে এবং এর চাহিদা পুরন হয়। আপনি সপ্তাহে ১/২ দিন একটু কচুশাক বা কলিজা খেলে এনিমিয়া হবে না এটা আশা করতে পারেন না। গর্ভাবস্থায় একসাথে বেশী পরিমানে কলিজা না খাওয়াই ভালো।
এখন নিচে সেই পয়েন্টগুলো উল্লেখ করছি যা আয়রন শোষনে বাধা দেয় এবং রক্তস্বল্পতা থাকলে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে।
গর্ভাবস্থায় প্রতিদিন ৩০-৬০ মিলিগ্রাম আয়রন, ৪০০ মাইক্রোগ্রাম ফলিক এসিড এবং ২.২ মাইক্রোগ্রাম ভিটামিন বি১২-এর প্রয়োজন হয়।
এখানে প্রতি ১০০ গ্রামে আয়রনের পরিমানসহ কিছু খাবারের তালিকা দেওয়া হল যাতে করে আপনি বুঝতে পারেন কোন খাবার থেকে কতটুকু আয়রন পাবেন এবং সে অনুযায়ী আপনার খাদ্য তালিকা সাজাতে পারবেন।
মুরগীর বুক : ০.৫ মিলি গ্রাম, মুরগীর কলিজা: ৯ মিলি গ্রাম, কবুতর ২.৫ মিলি গ্রাম, খাসীর কলিজা: ৬.৩ মিলি গ্রাম, খাসী : ২.৮ মিলি গ্রাম, গরু: ২.২ মিলি গ্রাম, গরুর কলিজা: ৩.৫ মিলি গ্রাম।
চিড়া: ৬.৮ মিলি গ্রাম
ছোলা: ৮.৮ মিলি গ্রাম, মুগ ডাল: ৭.২ মিলি গ্রাম, মটর ডাল ৪.৮ গ্রাম, লালশাক: ৬ মিলি গ্রাম, ডাটা শাক: ৮.৪ মিলি গ্রাম, কচুর শাক ৪.৯ মিলি গ্রাম, পালং শাক: ২.২ মিলি গ্রাম, মান কচু : ১ মিলি গ্রাম, মিষ্টি আলু: ১ মিলি গ্রাম।
খেজুর: ১ মিলি গ্রাম, আনারস: ১.৬ মিলি গ্রাম, আমড়া: ২.৮ মিলি গ্রাম, তেঁতুল : ৪ মিলি গ্রাম, আনার:০.৩ মিলি গ্রাম।
সূর্যমুখীর বীচি: ৫.৩ মিলি গ্রাম, মিস্টি কুমড়ার বীচি: ৮.১ মিলি গ্রাম, তিল ১০.৫ মিলি গ্রাম।
নিউট্রিশনাল কম্পোজিশন সোর্স: ফুড কম্পোজিশন টেবিল ফর বাংলাদেশ।
ফারইয়াব হাসান
নিউট্রিশনিস্ট
প্রিনেটাল ইন্সট্রাক্টর ও দৌলা, রৌদ্রময়ী স্কুল
Other post
Tag:প্রেগ্ন্যান্সি
You may also like
মায়ের নিঃশব্দ কান্না, আমরা কি শুনি?
September 3, 2026
‘খুব কাঁদত, রাতে ঘুম হত না! যমজ সন্তানকে ফাঁস দিয়ে মারল মা। সন্তানদের কান্না থামানোর জন্য একটি লেপ দিয়ে মুখ ঢেকে দেয়। তাতে আরও জোরে চিৎকার শুরু করলে ওড়না দিয়ে তাদের শ্বাসরোধ করে মারে মা।’ কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটে …
দৌলা ডায়েরী সিরিজ — পর্ব ৩৯
August 15, 2026
সাদিয়া আপু আমাকে দৌলা সার্ভিস এর জন্য নক করেন উনার ২য় প্রেগন্যান্সির ৩৬ সপ্তাহে। আপুর ফর্ম থেকে জানতে পারি উনার প্রায় ৩ বছরের একটি বাবু আছে এবং ১ম প্রেগন্যান্সিতে উনার লেবার ট্রায়াল দেয়ার সময় ৭সেমি ডায়লেশনের (জরায়ু মুখ খোলার) পর …
আমার ব্রেস্ট ফিডিং জার্নি
August 15, 2026
আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে ফর্মুলা ফিডিং করাবো কিনা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি কনফিডেন্টলি বলেছিলাম ‘ফ্লো আসবে, ফর্মুলা দেবো না’।আমার বাবু হওয়ার পর প্রথম দুই দিন আমার মিল্ক ফ্লো আসেনি। ফ্যামিলি থেকে …
