আসসালামু আলাইকুম। আমি প্রিন্যাটাল কোর্স এর প্রথম ব্যাচের ছাত্রী। আমি নিয়ত করেছি আমার বেবি হওয়ার পর আমার অভিজ্ঞতা শেয়ার করবো। যাই হোক, প্রথম থেকেই আলহামদুলিল্লাহ প্রতিটা ক্লাস খুব ভালো লেগেছিল, ক্লাস শেষ করে একটা রিভিউও লিখেছিলাম, যতটুকু পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি …
প্রতিটা নিয়ামাহ’র পেছনে থাকে সবরের গল্প, অসংখ্য প্রতীক্ষার প্রহর। আল্লাহ সুবহানাহু ও’তায়ালা বান্দাকে প্রস্তুত করে নেন,কোন প্রেশাস গিফট পাঠানোর আগে। ঠিক একবছর আগে তিন মাসের মাথায় মিসক্যারেজের ধাক্কা সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছিলো। কনসালটেশন এ ডাক্তার ম্যাম সুন্দর একটা কথা …
আমার প্রথম সন্তান হয় রমজান মাসের এক মহিমান্বিত রাতে। দ্বিতীয় বার কনসিভ করি মহিমান্বিত রমজান মাসে। মন ভরে দুয়া করেছিলাম। প্রথম প্রেগন্যান্সি তে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সচেতন ছিলাম। কিন্তু দ্বিতীয় টার সময় ৮ মাস জুড়ে বমি,অরুচি তে সম্ভব হয় …
বিয়ের বয়স যখন ২ বছর তখন বাচ্চা নিয়ে ভাবনা শুরু করি। ভাবনাটা ছিলো এ আর এমন কি! হয়ে যাবে শীঘ্রই। আলহামদুলিল্লাহ আমাকে নিয়ে আমার রবের পরিকল্পনা ছিলো ভিন্ন। কোন সংবাদ ছাড়াই এক বছর পার হয়ে গেলো। কপালে চিন্তার ভাঁজ পরলো। …
একদিন সিনিয়র একজন আপুর গল্প শুনছিলাম। উনি প্রেগন্যান্সির শেষ সময়ে এসে কিভাবে নার্ভাস হয়ে গিয়েছিলেন। ডাক্তার হওয়া সত্ত্বেও, সবকিছু জানা থাকা সত্ত্বেও অনেক ঘাবড়ে গিয়েছিলেন। এটা শুধু উনার একার গল্প না, এরকম আরো অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। অপরদিকে প্রিনেটাল কোর্সের …
জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। জ্ঞান না থাকলে সেইটা অন্ধকার। জ্ঞান থাকলে আপনি আর অন্ধকারে থাকবেন না, তখন আপনি আলোর জগতে প্রবেশ করবেন। জ্ঞান মানুষের পথকে সহজ করে দেয়। Knowledge is power. Knowledge empowers you. আল্লাহ তা’আলা কুরআনে বলেছেন, “যারা …
মাঝে মধ্যে ভাবি দৌলা জার্নির কিছু অভিজ্ঞতা শেয়ার করবো। আবার মনে হয় ধুর! আমার পরিচিতরা তো বুঝেই না আমি কি করি! পরিচিতরা জানবে কি, আমার মা আর বরকে গিয়ে জিজ্ঞেস করেন না, বলবে “মিডওয়াইফ টাইপের কিছু একটা” যাদেরকে বুঝাতে গিয়েছি, দেখলাম …
শিশুর সর্দি কাশি তে ঘরোয়া সমাধান — ১। সবার আগে দেখতে হবে এটা কি নিছক ঠান্ডা লাগা নাকি কোন ভাইরাস/ব্যাকটেরিয়ার সংক্রমণ। যদি সংক্রমণ হয় তাহলে ৭-১৪ দিন ধৈর্য রাখতে হবে৷অতিরিক্ত জ্বর ৩ দিনের বেশি থাকলে ডাক্তার দেখাতে হবে কিংবা বাচ্চার শ্বাস …
১ম পর্ব যখন আমি কনসিভ করেছি আলহামদুলিল্লাহ তখন আমি এবং আমার হাসবেন্ড আল্লাহ তা’ আলার কাছে অনেক শুকরিয়া আদায় করেছি।৷ প্রথমেই আমাদের মাথায় যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে একজন ভাল ডাক্তার এবং হাসপাতাল বেছে নেওয়া। ডাক্তার নির্বাচন এবং ডাক্তার খোঁজ …
১ম পর্ব গত বছর ফেব্রুয়ারির মাঝামাঝি কোনো এক সকালে প্রেগন্যান্সি কীটের মাধ্যমে আমার ভেতরে এক নতুন সত্তার অস্তিত্ব টের পেলাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আমার রবের, যিনি আমাকে দয়া করেছেন, আমাকে দিয়েছেন মাতৃত্বের পরম অনুভূতি। প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পরপরই আমি …

